dailysatkhiradigantadsdtv
৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফরিদপুর পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী,মাদকসেবী ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সদস্যসহ গ্রেপ্তার-৭

পাবনা জেলা প্রতিনিধি:

 

পাবনার ফরিদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল হাসান মাসুদের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে মাদকসেবী, সাজাপ্রাপ্ত আসামি এবং সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতারকৃত নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সদস্যসহ মোট ৭ জনকে গ্রেফতার করেছে ফরিদপুর থানা পুলিশ।

 

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) ফরিদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল হাসান মাসুদের নেতৃত্বে এসআই নুর মোহাম্মদ, এসআই (নিঃ) আরিফুল ইসলাম, এএসআই শাহানুর রহমানসহ সঙ্গীয় অফিসার ও পুলিশ সদস্যরা এ বিশেষ অভিযান পরিচালনা করেন।

 

পুলিশ সূত্রে জানা যায়, সিআর ৫৬/২৪ (ফরিদপুর) মামলায় দুই মাসের সাজাপ্রাপ্ত আসামি শামসুল প্রামাণিককে গ্রেফতার করা হয়। তিনি মাদারজানী এলাকার বাসিন্দা।

 

এছাড়া সামারি ট্রায়ালের জন্য মাদক সেবনের অভিযোগে শাহিন (৩৮), মো. রুবেল হোসেন (৩৫) এবং মো. রুহুল আমীন (২৯)-কে গ্রেফতার করা হয়।

 

 

 

অপরদিকে, ফরিদপুর থানার মামলা নং-০৪, তারিখ ৮ সেপ্টেম্বর ২০২৬-এর সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় দায়েরকৃত মামলায় এজাহারনামীয় তিন আসামি রাজু আহমেদ, মো. শফিকুল ইসলাম এবং মো. শরীফ হোসেনকে গ্রেফতার করে পুলিশ।

 

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে কয়েকজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

 

 

গ্রেফতারকৃত মোট ৭ জন আসামিকে মঙ্গলবার পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

 

ফরিদপুর থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুড়িগোয়ালিনীতে জনকল্যাণে অনন্য নজির স্থাপন করেছেন বিএনপি নেতা জিএম রুস্তম আলী

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মুন্সিগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী তরুণ মুখ মোঃ মাফিজুর রহমান

পাবনার ফরিদপুরে ১৬০ গ্রাম গাঁজাসহ দুই নারী ও চুরি মামলায় ১ জন গ্রেপ্তার 

খুলনায় ম্যানহোল ও পাইপলাইনে এডিসের লার্ভা পর্যবেক্ষণ: কেসিসি প্রশাসক ও ওয়াসা চেয়ারম্যানের যৌথ পরিদর্শন

তালায় ২০০ বছরের পুরাতন সড়কের নকশা পরিবর্তন ) এলাকাবাসীর ক্ষোভ

দিঘলিয়ায় ডেঙ্গু পরিস্থিতির অবনতি, ৩ মাসে হাসপাতালে ভর্তি ১৫০ রোগী

ডুমুরিয়ার ঘোনা রামকৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

কালিয়াকৈরে গ্যাস সংকটের কারনে পোশাক কারখানার উৎপাদন ব্যাহত বিপাকে কারখানার মালিক 

লিগ্যাল এইড নিয়ে ঠাকুরগাঁওয়ে মানুষের অভিজ্ঞতা শুনল ইউএনডিপি।

আশাশুনি থানা থেকে বাড়ি ফেরার পথে জামায়াত নেতার ওপর সশস্ত্র হামলার অভিযোগ

১০

গ্রাম আদালতের সুফল অর্জন করেছে মাদারীপুরের তৃণমূলের জনগণ 

১১

কেশবপুরে দুই মাছ থেকে লক্ষাধিক পোনা, সফল তরুণ উদ্যোক্তা আব্দুল্লাহ

১২

শ‌্যামনগ‌রের ঈশ্বরীপুরে কৃষক মাঠ দিবস উদযাপন  

১৩

শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

১৪

কয়রায় অনলাইন জুয়ায় আটক শ্যামনগরের ছাত্রদল নেতার সিন্ডিকেট মারধর, চাঁদাবাজি ও অবৈধ অস্ত্র রাখাসহ চাঞ্চল্যকর অভিযোগ

১৫

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জ্যেষ্ঠ সাংবাদিক খাইরুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি

১৬

শ্যামনগরে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক স্থায়ী আদেশাবলী নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

১৭

শ্যামনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১৮

বেতাগীতে জিপিএ-৫ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, এগিয়ে যাওয়ার দিকনির্দেশনা

১৯

কালীগঞ্জে শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ মার্কশীট হারিয়ে থানায় জিডি, সন্ধান পেলে যোগাযোগের অনুরোধ

২০