dailysatkhiradigantadsdtv
২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কলারোয়ায় টিসিবির পণ্য বিক্রিতে অনিয়ম: ব্যাগের দাম ও খুচরার অজুহাতে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরার কলারোয়া পৌরসভায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর পণ্য বিক্রিতে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত টাকা আদায়ের গুরুতর অভিযোগ উঠেছে। ব্যাগের অতিরিক্ত দাম এবং খুচরা টাকা না থাকার অজুহাতে ৯২৮ জন কার্ডধারীর কাছ থেকে সুকৌশলে অর্থ হাতিয়ে নিয়েছেন স্থানীয় এক ডিলার। শুধু তাই নয়, নিজের ইউনিয়নের বাইরে পৌরসভায় প্রভাব খাটিয়ে ডিলারশিপ নেওয়া এবং নামে-বেনামে একাধিক ডিলারশিপ দখলের বিস্ফোরক তথ্যও সামনে এসেছে। শনিবার (২৫ সেপ্টেম্বর) সকাল থেকে কলারোয়া পৌরসভা এলাকায় সরকারি টিসিবির পণ্য বিতরণকালে এ অনিয়মের ঘটনা ঘটে। অভিযুক্ত ডিলার প্রতিষ্ঠান ‘মেসার্স স্বপ্নিল স্টোর’-এর স্বত্বাধিকারী ওহিদুজ্জামান (গ্রাম: গোয়ালচাতর, ইউনিয়ন: ৪ নং লাঙ্গলঝাড়া, থানা: কলারোয়া)। সরকার নির্ধারিত মূল্যের তালিকা অনুযায়ী-গোসলের সাবান ৪৫ টাকা, কাপড় কাচা সাবান ২৩ টাকা, ভোজ্য তেল ২০০ টাকা, ডাল ১২০ টাকা, চিনি ৭০ টাকা। এই ৫টি পণ্যের প্রকৃত মোট মূল্য দাঁড়ায় ৪৫৮ টাকা। এর সাথে ৬ টাকা মূল্যের একটি ব্যাগের দাম ১০ টাকা ধরলেও সর্বমোট মূল্য হওয়ার কথা ৪৬৪ টাকা। কিন্তু ডিলার মেসার্স স্বপ্নিল স্টোর প্রতিটি কার্ডধারীর কাছ থেকে ৪৭০ টাকা করে আদায় করছেন। প্রাপ্ত হিসাব অনুযায়ী, ব্যাগ বাবদ অতিরিক্ত ৪ টাকা এবং খুচরা ২ টাকা না থাকার বাহানায় প্রতি কার্ডধারীর কাছ থেকে ৬ টাকা করে বেশি নেওয়া হচ্ছে। শনিবার সকালে কলারোয়া পৌরসভায় মোট ৯২৮ জন কার্ডধারীর মাঝে পণ্য বিক্রি করা হয়। সেই হিসাবে একদিনেই গ্রাহকদের কাছ থেকে মোট ৫৫৬৮ টাকা অতিরিক্ত হাতিয়ে নেওয়া হয়েছে—যার মধ্যে ব্যাগ বাবদ ৩৭১২ টাকা এবং খুচরা টাকার অজুহাতে ১৮৫৬ টাকা। অনুসন্ধানে জানা গেছে, অভিযুক্ত ওহিদুজ্জামানের স্থায়ী বাড়ি ৪ নম্বর লাঙ্গলঝাড়া ইউনিয়নে হওয়া সত্ত্বেও তিনি অবৈধ প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে কলারোয়া পৌরসভার টিসিবি ডিলার হিসেবে কার্যক্রম চালিয়ে আসছেন। এছাড়া তিনি সুকৌশলে কলারোয়া উপজেলায় ৩টি এবং সাতক্ষীরা সদরে ৩টিসহ মোট ৭টি ডিলারশিপ নামে-বেনামে নিজের দখলে রেখেছেন বলে স্থানীয়দের গুরুতর অভিযোগ রয়েছে। অনিয়ম ও একাধিক ডিলারশিপের বিষয়ে বক্তব্য জানতে ডিলার ওহিদুজ্জামানের ব্যবহৃত সেল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায়। ভুক্তভোগী সাধারণ মানুষ ও স্থানীয় নিম্নআয়ের পরিবারগুলোর মাঝে এ নিয়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করার জন্য সাতক্ষীরা জেলা প্রশাসক এবং কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা। একই সাথে জালিয়াতি ও একাধিক ডিলারশিপ দখলের বিষয়টি খতিয়ে দেখে অভিযুক্ত ডিলারের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার জোরালো দাবি উঠেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানবতার গর্বিত সৈনিক অংচিংনু মারমা পেলেন আন্তর্জাতিক সম্মাননা স্মারক-২০২৬

১

১০১ শয্যায় উন্নীত হচ্ছে আশাশুনি হাসপাতাল  নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন

২

প্রতাপনগরে আট দলীয় জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ৪ নম্বর ওয়ার্ড চ্যাম্পিয়ন 

৩

তালা হাসপাতালে ডেঙ্গু রোগী অর্ধশত ছাড়িয়েছে, সরঞ্জাম সংকটে ভোগান্তি

৪

বদরগঞ্জে অনৈতিক কাণ্ডের জেরে মধ্যযুগীয় বর্বরতা: গাছে বেঁধে নির্যাতন ও লুটপাট, অথচ পুলিশ নীরব

৫

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন রাষ্ট্রপতি মির্জা ফখরুলের ছোট ভাই মির্জা ফয়সল মনোনয়নপত্র জমা।

৬

আশাশুনিতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার

৭

জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ

৮

গোদাগাড়ী উপজেলার গোপালপুর মোড় হতে পিরিজপুর সড়ক যেন এক মরণফাঁদ, চরম দুর্ভোগে এলাকাবাসী

৯

তালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি লাখ টাকার মালামাল লুটের দাবি

১০

শ্যামনগরে অসহায় মানুষের নামে মিথ্যা হয়রানি মুলক মামলা দেওয়ায় এলাকাবাসীর মানববন্ধন

১১

আজ ২৬-শে সেপ্টেম্বর রোজ শনিবার ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল পৌরসভা সিবদিঘী  চৌরাস্তা সংলগ্ন ব্যারিস্টার মোঃ কামরুজ্জামানকে সকল শ্রমিক সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা

১২

প্রেমতলী ফাঁড়ির আইসির তৎপরতায় তিন ইউনিয়নের নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কার্যক্রম ও তৎপরতা নেই বললেই চলে

১৩

বিল ডাকাতিয়াসহ ডুমুরিয়ার জলাবদ্ধতা নিরসনে স্থায়ী  সমাধানে কাজ করছে সরকার: আলী আসগার লবি এমপি

১৪

কলারোয়ায় টিসিবির পণ্য বিক্রিতে অনিয়ম: ব্যাগের দাম ও খুচরার অজুহাতে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৫

আশাশুনির বড়দলে আকস্মিক ঘূর্ণিঝড়ে ৫ টি কাঁচা ঘর লন্ডভন্ড ব্যাপক ক্ষয়ক্ষতি

১৬

রাণীশংকৈল নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন সফি ইসলাম

১৭

যশোর বোর্ডের অ্যাডহক কমিটি অনুমোদনের চিঠি: জনমনে হতাশা-বিস্ময়!

১৮

খুলনায় ২৩ নং ওয়ার্ড যুবদলের বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল 

১৯

কালিয়াকৈরে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিরতা করার বিরুদ্ধে বিক্ষোভ ও সমাবেশ 

২০