dailysatkhiradigantadsdtv
৯ সেপ্টেম্বর ২০২৬, ৩:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শ্যামনগরে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক স্থায়ী আদেশাবলী নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক,

নেদারল্যান্ডস দূতাবাসের অর্থায়নে এবং দ্য এশিয়া ফাউন্ডেশন বাংলাদেশের বাস্তবায়নে ‘গ্রিন ভয়েসেস’ উদ্যোগের আওতায় দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলীর (এসওডি) আলোকে পকেট বুক প্রস্তুতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সি৩ইআর-এর সহযোগিতায় গত ৯ সেপ্টেম্বর সকাল ১১টায় শ্যামনগর উপজেলা অডিটোরিয়ামে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে আয়োজিত এই কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা প্রেস ক্লাবের প্রতিনিধি আনিসুর রহমান সুমন, উপজেলা রিপোর্টার্স ইউনিটের সভাপতি গাজী আল ইমরান এবং ৮ নম্বর ঈশ্বরীপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শফিকুল ইসলাম। এ ছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন এনজিওর প্রতিনিধি ও স্থানীয় সুধীজনরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, উপকূলীয় জনপদ শ্যামনগর একটি দুর্যোগপ্রবণ এলাকা। তাই সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতে এবং ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী (এসওডি) সম্পর্কে স্থানীয় কমিটির প্রতিটি সদস্যের স্পষ্ট ধারণা থাকা জরুরি। দুর্যোগ মোকাবিলায় সাধারণ মানুষকে সচেতন করতে এই পকেট বুক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে বক্তারা দুর্যোগকালীন করণীয় ও বিভিন্ন দিকনির্দেশনামূলক গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবনে অস্ত্রসহ ‘নানা ভাই বাহিনী’র প্রধানসহ ১২ বনদস্যুর আত্মসমর্পণ

আশাশুনিতে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার-৪

বেতাগী হাসপাতালে একই ছাদের নিচে নানা রোগের রোগী, সংক্রমণের আশঙ্কা

ইসলামকাটি বিদ্যালয়ের ১৩ ছাত্রীর বাল্যবিবাহের অভিযোগ, প্রশাসনের নিষেধাজ্ঞা

তালায় উপকারভোগীদের সাথে সরকারি দপ্তরসমূহের পরিচিতি সভা 

দিঘলিয়ায় উন্মুক্ত ও প্রা‌তিষ্ঠা‌নিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

বুড়িগোয়ালিনীতে জনকল্যাণে অনন্য নজির স্থাপন করেছেন বিএনপি নেতা জিএম রুস্তম আলী

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মুন্সিগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী তরুণ মুখ মোঃ মাফিজুর রহমান

পাবনার ফরিদপুরে ১৬০ গ্রাম গাঁজাসহ দুই নারী ও চুরি মামলায় ১ জন গ্রেপ্তার 

খুলনায় ম্যানহোল ও পাইপলাইনে এডিসের লার্ভা পর্যবেক্ষণ: কেসিসি প্রশাসক ও ওয়াসা চেয়ারম্যানের যৌথ পরিদর্শন

১০

তালায় ২০০ বছরের পুরাতন সড়কের নকশা পরিবর্তন ) এলাকাবাসীর ক্ষোভ

১১

দিঘলিয়ায় ডেঙ্গু পরিস্থিতির অবনতি, ৩ মাসে হাসপাতালে ভর্তি ১৫০ রোগী

১২

ডুমুরিয়ার ঘোনা রামকৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

১৩

কালিয়াকৈরে গ্যাস সংকটের কারনে পোশাক কারখানার উৎপাদন ব্যাহত বিপাকে কারখানার মালিক 

১৪

লিগ্যাল এইড নিয়ে ঠাকুরগাঁওয়ে মানুষের অভিজ্ঞতা শুনল ইউএনডিপি।

১৫

আশাশুনি থানা থেকে বাড়ি ফেরার পথে জামায়াত নেতার ওপর সশস্ত্র হামলার অভিযোগ

১৬

গ্রাম আদালতের সুফল অর্জন করেছে মাদারীপুরের তৃণমূলের জনগণ 

১৭

কেশবপুরে দুই মাছ থেকে লক্ষাধিক পোনা, সফল তরুণ উদ্যোক্তা আব্দুল্লাহ

১৮

শ‌্যামনগ‌রের ঈশ্বরীপুরে কৃষক মাঠ দিবস উদযাপন  

১৯

শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

২০