dailysatkhiradigantadsdtv
৭ অক্টোবর ২০২৬, ৮:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি

আশাশুনিতে জমি দখল, দোকানঘর ভাঙচুর ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। বুধবার (৭ অক্টোবর) দুপুরে আশাশুনি প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে মিজানুর রহমান গাজী এসব অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে উপজেলার বুধহাটা ইউনিয়নের নওয়াপাড়া গ্রামের মৃত ইমান আলী গাজীর ছেলে মিজানুর রহমান বলেন,  বুধহাটা গ্রামের মৃত তোফাজ্জেল হোসেনের ছেলে মোতাহার হোসেনের কাছ থেকে ২০২০ সালে বিভিন্ন দলিলের মাধ্যমে তিনি জমি ক্রয় করেন। পরবর্তীতে ওই জমি নামজারি করে নিয়মিত খাজনা পরিশোধসহ শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। জমির কাগজপত্র সঠিক থাকা সত্ত্বেও স্থানীয় চাঁদাবাজ আব্দুল হাই ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে তার জমি ও দোকানঘর দখলের চেষ্টা চালিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ২৮ সেপ্টেম্বর রাত ১.৩০ টার দিকে তার দোকানঘর ভাঙচুর করা হয়। খবর পেয়ে তিনি ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আব্দুল হাই ও তার সহযোগীরা পালিয়ে যায়। পরদিন তিনি মিস্ত্রির মাধ্যমে দোকানঘর পুনরায় নির্মাণের কাজ শুরু করলে আব্দুল হাই দ্বিতীয় দফায় লোকজন নিয়ে এসে গায়ের জোরে দোকানঘর ভাঙচুর করেন। পরবর্তীতে ৪ অক্টোবর সকালে আব্দুল হাই ও তার সহযোগীরা আবারও তার দোকানঘরে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়।

একই দিন সন্ধ্যায় বাজারের একপাশে ডেকে নিয়ে তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা না দিলে তার জমি ও দোকানঘর দখল করে নেওয়ার হুমকি দেওয়া হয়। এছাড়া তাকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, জমি ক্রয় ও ভোগদখলের যাবতীয় বৈধ কাগজপত্র তার রয়েছে।এরপরও একটি পক্ষ পরিকল্পিতভাবে তাকে হয়রানি ও ভয়ভীতি প্রদর্শন করছে। তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, অভিযুক্তদের অব্যাহত হুমকি ও ভাঙচুরের কারণে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। আমার বৈধ জমি ও দোকানঘর রক্ষায় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন। অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগের বিষয়ে অভিযুক্ত আব্দুল হাই বা তার সহযোগীদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গু প্রতিরোধে খালিশপুরে মশারি বিতরণ: নিজ আঙ্গিনা পরিচ্ছন্ন রাখার আহ্বান কেসিসি প্রশাসকের

১

ডিসেম্বরে চালু হচ্ছে সলুয়ার রিসাইক্লিং প্লান্ট, খুলনায় বর্জ্য ব্যবস্থাপনায় খুলবে তুন দ্বার: কেসিসি প্রশাসক 

২

৫০ কেজি মুগের ডালে তৈরি দৃষ্টিনন্দন দুর্গা প্রতিমা।। আশাশুনির দক্ষিণ বড়দল কালী মন্দিরে ব্যতিক্রমী আয়োজন

৩

আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক ও লিফলেট বিতরণ

৪

শ্যামনগরে অশ্রুসিক্ত বিদায়ে অবসরে গেলেন শিক্ষক আব্দুল মজিদ  যে প্রতিষ্ঠানে ছাত্র ছিলেন, সেখানেই শিক্ষকতা করেছেন চার দশকের বেশি

৫

যশোরে ঝিকরগাছা উপজেলার বাকড়াইউনিয়নের দিগদানা মাধ্যমিক বিদ্যালয়ের২০২৬ এসএসসি পরীক্ষায়এ প্লাস প্রাপ্ত ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠিত,

৬

দিন বদলের গল্প আর্থ-সামাজিক সমৃদ্ধির নায়ক চন্দনা রানী

৭

ডুমুরিয়া উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত  আহ্বায়ক নিলয়কে সংবর্ধনা

৮

শ্যামনগরের চিংড়াখালী মাধ্যমিক বিদ্যানিকেতনে পাক্ষিক পরীক্ষা, অভিভাবক সমাবেশ ও পরিচিতি সভা অনুষ্ঠিত 

৯

আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত ৭ আসামি গ্রেফতার

১০

যশোর কেশবপুরে ৬০০ বিঘা আমন ধানের জমি রক্ষা কৃষকের ফসল ও জলজ সম্পদ রক্ষায় আনসার-ভিডিপির প্রশংসনীয় উদ্যোগ

১১

তালায় ৭ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য পদে বিএনপির প্রার্থী গাজী সিরাজুল ইসলাম

১২

কয়রায় নিরাপদ পানির সংকট মোকাবিলায়  বৃষ্টির পানি সংরক্ষণে জোর

১৩

৮ ও ৯ নম্বর ওয়ার্ডে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন কেসিসি প্রশাসকের

১৪

আশাশুনি উপজেলা মৎস্যজীবি দলের আনন্দ শোভাযাত্রা ও প্রতিবাদ মিছিল

১৫

আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন

১৬

আশাশুনিতে অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার-৬

১৭

যশোরে মাদক মামলার পরোয়ানাভুক্ত বাবা-ছেলে গ্রেপ্তার, আদালতে প্রেরণ

১৮

অসুস্থ সাংবাদিক মেহেদী হাসানের আশু আরোগ্য কামনায় দোয়া প্রার্থনা

১৯

চিকিৎসক থেকে রাজনীতির মাঠে: দুর্দিনে পাইকগাছা বিএনপির কাণ্ডারি ডা. মজিদ

২০