এস,এম মোস্তাফিজুর রহমান
আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিদুর রহমানের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে বিজ্ঞ আদালতের ওয়ারেন্টভুক্ত ৭ আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বুধবার দিনগত রাতে আশাশুনি থানা পুলিশের পৃথক অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- আশাশুনি সদর ইউনিয়নেরর শীতলপুর গ্রামের মোঃ ইয়াছিনের ছেলে ইমন হোসেন (২২),শ্রীউলা ইউনিয়নের শীতলপুর গ্রামের মোঃ জালাল গাজীর ছেলে মোঃ মেহেদী হাসান (২০), কলিমাখালী গ্রামের আব্দুর হাকিম সানার ছেলে সোহরাব হোসেন,একই গ্রামের মোঃ মোতালেব সরদারের ছেলে মোঃ ফারুক হোসেন বিল্টু,নাকতাড়া গ্রামের আব্দুল সানার ছেলে মোঃ আজিজুল ইসলাম, বুধহাটা গ্রামের শিবানন্দ দে’র ছেলে আব্দুল্লাহ ওরফে জয়দেব (৩০) এবং কাটাখালী গ্রামের মৃত আব্দুর রউফ সানার ছেলে ইয়াকুব আলী সানা।
পুলিশ সূত্রে জানা যায়,গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন মামলায় বিজ্ঞ আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে আসামীদেরকে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিদুর রহমানের নেতৃত্বে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ জানিয়েছে।
মন্তব্য করুন