এস এম হাফিজুর রহমান হাফিজ, ঝিকরগাছা প্রতিনিধি
যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়নের দিগদানা মাধ্যমিক বিদ্যালয় ২০২৬ এর এসএসসি পরীক্ষায় কৃতি ছাত্র-ছাত্রীদের এক সংবর্ধনা সভা আজ ৮ই অক্টোবর বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে, সকাল দশটায় এই সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়, পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়, অনুষ্ঠানে প্রধান অতিথি ঐহিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, ঝিকরগাছা উপজেলা ইউ এন ও এম সাইফুল্লাহ, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা ভারপ্রাপ্তমাধ্যমিক শিক্ষা অফিসার সাইদুল ইসলাম, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাঁকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার আনিস উর রহমান, বাঁকড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জামির হোসেন, প্রধান শিক্ষক গোপাল চন্দ্র রায়, বিএনপি নেতা ও সহকারী প্রধান শিক্ষক মাস্টার ইসমাইল হোসেন, এসএসসি পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত ছাত্র জাহাঙ্গীর আলম, দশম শ্রেণীর সাজেদ মাহবুব অন্তু এ ছাড়াওঅনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রেসক্লাব বাকড়ার সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ, বাকড়া ইউনিয়ন বিএনপি সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ বজলুর রহমান,
সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রবিউল ইসলাম, বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক মোঃ মশিউর রহমান, বিএনপি নেতা, সাবেক ইউপি সদস্য শামসুর রহমান, উপজেলা যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক হাফিজুর রহমান হাফিজ, সদস্য মোহাম্মদ আবু সাঈদ, যুবনেতা এমদাদুল হক যুবদল নেতা মোঃ ইদ্রিস আলী, এলাকার বিভিন্ন সুধী মন্ডলী, এর আগে অনুষ্ঠানের প্রধান অতিথি
অনুষ্ঠানে এসে পৌঁছালে বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে বরণ করা হয়, অনুষ্ঠানের প্রধান অতিথি ও অতিথিবৃন্দ বিদ্যালয়ের সম্বর্ধিত ছাত্রছাত্রীদের ফুল ও ক্রেস্ট প্রদান করেন, উল্লেখ্য ১৯৮৫ সালের পর থেকে দীর্ঘ ৪১ বছর পর বিদ্যালয়টিতে একজন ইউএনকে কাছে পেয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ ও ছাত্রছাত্রীরা আনন্দে উৎফুল্ল হয়ে পড়েন, বিদ্যালয়ের পক্ষ থেকে অনুষ্ঠানের প্রধান অতিথি এম,সাইফুল্লাহ মহোদয় কে বিদ্যালয়ের জলাবদ্ধমাঠ সংস্কার ও পুরাতন ভবন সংস্কারসহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়, এবং তিনি সেগুলো বাস্তবায়ন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন
মন্তব্য করুন