dailysatkhiradigantadsdtv
৩ অক্টোবর ২০২৬, ৭:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খালিশপুরে পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণ কার্যক্রম পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

শাহিনুর ইসলাম, বিশেষ প্রতিনিধি:

প্রধানমন্ত্রী ঘোষিত দেশব্যাপী তিন মাসের পরিচ্ছন্ন কর্মসূচির অংশ হিসেবে খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নগরীর খালিশপুরস্থ ১০ ও ১১ নম্বর ওয়ার্ডে মশক নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্ন কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন করেছেন। শনিবার সকালে স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে তিনি সরেজমিনে এ এলাকা পরিদর্শনে যান।

পরিদর্শন শেষে উপস্থিত গণমাধ্যমকর্মী ও স্থানীয় বাসিন্দাদের সাথে মতবিনিমকালে এলাকার বাস্তব পরিস্থিতি দেখে ক্ষোভ প্রকাশ করেন কেসিসি প্রশাসক। তিনি বলেন, ১০ নম্বর ওয়ার্ডের বর্জ্য অপসারণে ঠিকাদার নিয়োজিত থাকলেও সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান সঠিকভাবে কাজ করছে না বলে এলাকাবাসী অভিযোগ জানিয়েছেন। এ অঞ্চলে কর্মরত কেসিসির কর্মকর্তা-কর্মচারীদের গাফিলতির কথা উল্লেখ করে তিনি আশ্বাস দেন যে, আগামী দিনে এই এলাকার সেবা ও উন্নয়নের প্রতি বিশেষ নজর দেওয়া হবে এবং ড্রেনগুলো পুনরায় নির্মাণ করা হবে।

নাগরিক সচেতনতার ওপর জোর দিয়ে তিনি আরো বলেন, ড্রেনে বর্জ্য ফেলে ছোট ড্রেনগুলো বন্ধ করে ফেলা কোনোভাবেই কাম্য নয়। একই সাথে ড্রেনের সাথে সেপটিক ট্যাঙ্কের অবৈধ সংযোগ বন্ধ করার বিষয়ে তিনি এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করেন।

পরিদর্শনকালে প্রশাসক ১০ ও ১১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন সড়ক, ড্রেনেজ ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, পানি নিষ্কাশন ও মশক নিয়ন্ত্রণ কার্যক্রম ঘুরে দেখেন। পরে তাঁর নেতৃত্বে একটি জনসচেতনতামূলক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

উক্ত র‍্যালিতে কেসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আনিসুর রহমান, সমাজসেবক অ্যাডভোকেট ফজলে হালিম লিটন ও সামছুর রহমানসহ সংশ্লিষ্ট ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবুজ বনায়নের পাশাপাশি নির্বাচনী মাঠেও  সরব বিএনপি নেতা এম এ হাসান

১

আশাশুনিতে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

২

পাইকগাছায় এডিপির বরাদ্দপ্রাপ্ত  প্রতিষ্ঠানের মাঝে চিঠি বিতরণ

৩

খালিশপুরে পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণ কার্যক্রম পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

৪

আশাশুনি থানার ওসি জাহাঙ্গীর আরিফ পুলিশ কন্ট্রোল রুমে বদলী

৫

সাংবাদিক মেহেদী হাসানকে ফাঁসাতে আওয়ামী নেতার সাথে আবিদ হাসানের আঁতাত ফুঁসে উঠেছে সাংবাদিক মহল ও স্থানীয় জনতা

৬

মেধাবী ছাত্র আবু রায়হানের ১১তম জন্মদিন উদযাপিত সুস্বাস্থ্য ও সাফল্য কামনায় বিশিষ্টজনেরা

৭

মাত্র ১০০ টাকায় চিকিৎসা সেবা পাইকগাছায় মানবতার অনন্য দৃষ্টান্ত ডা. মাসুদ রানা

৮

বিবাহের ফাঁদে ফেলে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট: আশুলিয়ায় প্রবাসীর ৩ লক্ষাধিক টাকা ও গয়না নিয়ে উধাও নতুন স্ত্রী

৯

যার হক তাকে দিতে হবে। সবার হক দেখার দ্বায়ীত্ব আমার-অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ

১০

ঝিকরগাছারহাজিরবাগে সোনাকুড় স্পোটিং ক্লাবের উদ্যোগে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের চতুর্থ ম্যাচের খেলা অনুষ্ঠিত, গাজীপাড়া মাহমুদ পাড়া একাদশকে ১-০ গোলে হারিয়ে দক্ষিণ-পশ্চিম পাড়া ফুটবল একাদশের জয়

১১

ঠাকুরগাঁওয়ে ৩ বছরের শিশুকে ধর্ষণ, ধর্ষক হৃদয় চন্দ্র পলাতক

১২

আশাশুনিতে বজ্রাঘাতে কাঠমিস্ত্রী নিহত

১৩

ডুমুরিয়ায় আওয়ামী লীগ নেতা সরদার আবু সালেহ গ্রেপ্তার

১৪

গোদাগাড়ী মাটিকাটা ইউনিয়নে ফেস্টুন-ব্যানার ছেঁড়ার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

১৫

ঐতিহ্যের ধারাবাহিকতায় উত্তর আবাদ চণ্ডীপুর প্রাথমিকে সভাপতির দায়িত্ব নিলেন জাবিদ হাচান

১৬

দৌড়ে মোবাইল ছিনতাইকারী ধরলেন আনসার সদস্য!

১৭

মিথ্যা মামলায় ফাঁসানো ও পুলিশি হয়রানির অভিযোগ

১৮

আনুলিয়ায় চাঁদাবাজী, হত্যার হুমকি, মাছ লুট ও জবর দখল চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

১৯

ঠাকুরগাঁও সহ ৫৬ জেলার ৭৭টি উপজেলায় একযোগে কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

২০