dailysatkhiradigantadsdtv
৯ সেপ্টেম্বর ২০২৬, ৯:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খুলনায় ম্যানহোল ও পাইপলাইনে এডিসের লার্ভা পর্যবেক্ষণ: কেসিসি প্রশাসক ও ওয়াসা চেয়ারম্যানের যৌথ পরিদর্শন

শাহিনুর ইসলাম, বিশেষ প্রতিনিধি:

খুলনা মহানগরীর সড়কসমূহে ওয়াসা কর্তৃক নির্মিত ম্যানহোল ও পাইপলাইনে এডিস মশার বংশ বিস্তারের বিষয়টি সরেজমিনে পর্যবেক্ষণ করেছেন খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এবং খুলনা ওয়াসার চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান। বুধবার সকালে উভয় সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে নিয়ে নগরীর বিভিন্ন এলাকার ম্যানহোল ও পাইপলাইনসমূহ পরিদর্শন করেন তারা।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ওয়াসার ম্যানহোলে এডিস মশার লার্ভা প্রজনন নিয়ে সংবাদ ও মতামত প্রকাশিত হয়। পাশাপাশি গত ৭ সেপ্টেম্বর কেসিসি’র ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট ঘোষণা অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিকগণ বিষয়টি গুরুত্বের সাথে উত্থাপন করার পর দুই সংস্থার শীর্ষ প্রধানরা এই যৌথ পরিদর্শনের উদ্যোগ নেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে কেসিসি প্রশাসক বলেন, “ডেঙ্গু জ্বরের ব্যাপক বিস্তারের তালিকায় খুলনাও রয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগের নির্দেশনার আলোকে নগরীতে ডেঙ্গু প্রতিরোধে গত মে মাস থেকেই সর্বশক্তি নিয়ে কাজ শুরু করা হয়েছে। পুরোপুরি সফলতা না এলেও দায়িত্ব পালনে কেসিসির পক্ষ থেকে কোনো ঘাটতি ছিল না।”

সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রশাসক জানান, ডেঙ্গু সংক্রমণ পরিস্থিতিতে মঙ্গলবার মাননীয় প্রধানমন্ত্রী এক সভা আহ্বান করেন, যেখানে খুলনা সিটি কর্পোরেশনসহ ৫টি সিটি কর্পোরেশনের প্রশাসকরা অংশ নেন। উক্ত সভায় কেসিসির বিগত দুই মাসের কার্যক্রমের বিবরণ তুলে ধরা হয়েছে। প্রধানমন্ত্রী বেশ কিছু দিকনির্দেশনা দেওয়ার পাশাপাশি আগামী ১২ সেপ্টেম্বর স্থানীয় সরকারি কর্মকর্তাদের সাথে পুনরায় সভা করবেন বলে তিনি জানান।

প্রধানমন্ত্রীর নির্দেশাবলী বাস্তবায়নের লক্ষ্যে বৃহস্পতিবার বেলা ১১টায় নগর ভবনে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি, আনসার ও স্কাউটসহ সব সরকারি দপ্তরের সমন্বয়ে একটি প্রস্তুতিমূলক সভা আহ্বান করা হয়েছে। ওই সভার পর ডেঙ্গু প্রতিরোধে সমন্বিতভাবে নতুন মাত্রায় নতুন কৌশল নিয়ে কাজ শুরু করা হবে।

কেসিসি প্রশাসক আরও জানান, নগরবাসীর সন্দেহ দূর করতে ইতোমধ্যে নগরীতে থাকা প্রায় ১৮ হাজার ম্যানহোলে মশার লার্ভা ও উড়ন্ত মশা নিধনে ওষুধ ছিটানোর কাজ শুরু হয়েছে। নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি স্প্রে করার কাজের জন্য প্রতিটি ওয়ার্ডে অতিরিক্ত ৫ জন করে কর্মী নিয়োগ করা হয়েছে। একইসাথে ডেঙ্গু নিয়ন্ত্রণে নিজ নিজ বাসাবাড়ি ও প্রতিষ্ঠানের আঙিনা পরিষ্কার রাখার জন্য নাগরিকদের প্রতি জোর আহ্বান জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনার ফরিদপুরে ১৬০ গ্রাম গাঁজাসহ দুই নারী ও চুরি মামলায় ১ জন গ্রেপ্তার 

খুলনায় ম্যানহোল ও পাইপলাইনে এডিসের লার্ভা পর্যবেক্ষণ: কেসিসি প্রশাসক ও ওয়াসা চেয়ারম্যানের যৌথ পরিদর্শন

তালায় ২০০ বছরের পুরাতন সড়কের নকশা পরিবর্তন ) এলাকাবাসীর ক্ষোভ

দিঘলিয়ায় ডেঙ্গু পরিস্থিতির অবনতি, ৩ মাসে হাসপাতালে ভর্তি ১৫০ রোগী

ডুমুরিয়ার ঘোনা রামকৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

কালিয়াকৈরে গ্যাস সংকটের কারনে পোশাক কারখানার উৎপাদন ব্যাহত বিপাকে কারখানার মালিক 

লিগ্যাল এইড নিয়ে ঠাকুরগাঁওয়ে মানুষের অভিজ্ঞতা শুনল ইউএনডিপি।

আশাশুনি থানা থেকে বাড়ি ফেরার পথে জামায়াত নেতার ওপর সশস্ত্র হামলার অভিযোগ

গ্রাম আদালতের সুফল অর্জন করেছে মাদারীপুরের তৃণমূলের জনগণ 

কেশবপুরে দুই মাছ থেকে লক্ষাধিক পোনা, সফল তরুণ উদ্যোক্তা আব্দুল্লাহ

১০

শ‌্যামনগ‌রের ঈশ্বরীপুরে কৃষক মাঠ দিবস উদযাপন  

১১

শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

১২

কয়রায় অনলাইন জুয়ায় আটক শ্যামনগরের ছাত্রদল নেতার সিন্ডিকেট মারধর, চাঁদাবাজি ও অবৈধ অস্ত্র রাখাসহ চাঞ্চল্যকর অভিযোগ

১৩

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জ্যেষ্ঠ সাংবাদিক খাইরুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি

১৪

শ্যামনগরে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক স্থায়ী আদেশাবলী নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

১৫

শ্যামনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১৬

বেতাগীতে জিপিএ-৫ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, এগিয়ে যাওয়ার দিকনির্দেশনা

১৭

কালীগঞ্জে শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ মার্কশীট হারিয়ে থানায় জিডি, সন্ধান পেলে যোগাযোগের অনুরোধ

১৮

শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় এলজিইডির সার্ভেয়ার রাজু আহমেদ গুরুতর আহত

১৯

নওয়াপাড়ায় ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

২০