dailysatkhiradigantadsdtv
৮ অক্টোবর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডেঙ্গু প্রতিরোধে খালিশপুরে মশারি বিতরণ: নিজ আঙ্গিনা পরিচ্ছন্ন রাখার আহ্বান কেসিসি প্রশাসকের

শাহিনুর ইসলাম, বিশেষ প্রতিনিধি:

ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে নগরজুড়ে পরিচ্ছন্নতা অভিযান জোরদার করা হয়েছে জানিয়ে নিজ নিজ বাড়ির আঙ্গিনাসহ চারপাশ পরিষ্কার রাখার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

বৃহস্পতিবার বিকেলে নগরীর চরেরহাটস্থ খালিশপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে নিম্ন আয়ের পরিবারের সদস্যদের মাঝে মশারি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধ কর্মসূচির অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন ‘নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ এই অনুষ্ঠানের আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে কেসিসি প্রশাসক বলেন, “প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম জোরদার করা হয়েছে। সরকারি অফিস-আদালত ও শিক্ষা প্রতিষ্ঠানসমূহ নিজ উদ্যোগে পরিষ্কার রাখার ওপর গুরুত্ব দিতে হবে। ডেঙ্গুমুক্ত নগরী গড়তে সবার সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।”

নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি সারমিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খালিশপুর মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি কামাল উদ্দিন আহমেদ, সমাজসেবক অ্যাডভোকেট ফজলে হালিম লিটন ও কাজী শফিকুল ইসলাম।

নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শায়লা আজীমের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মো. আবু ইউসুফ বাবুল।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হাবিবা খান, সাংগঠনিক সম্পাদক জাহেদুল ইসলাম নান্টু, নারী ও শিশু বিষয়ক সম্পাদক আঞ্জুমান আরা, সহিল উদ্দিন, নিজামউর রহমান লালু, মো. শহিদুল ইসলাম, দিপক কুমার দত্ত, কাজী আসিফুর রহমান, মো. নাসিফ ইকবাল, এইচ এম এ সালেক ও মো. সামছুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গু প্রতিরোধে খালিশপুরে মশারি বিতরণ: নিজ আঙ্গিনা পরিচ্ছন্ন রাখার আহ্বান কেসিসি প্রশাসকের

১

ডিসেম্বরে চালু হচ্ছে সলুয়ার রিসাইক্লিং প্লান্ট, খুলনায় বর্জ্য ব্যবস্থাপনায় খুলবে তুন দ্বার: কেসিসি প্রশাসক 

২

৫০ কেজি মুগের ডালে তৈরি দৃষ্টিনন্দন দুর্গা প্রতিমা।। আশাশুনির দক্ষিণ বড়দল কালী মন্দিরে ব্যতিক্রমী আয়োজন

৩

আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক ও লিফলেট বিতরণ

৪

শ্যামনগরে অশ্রুসিক্ত বিদায়ে অবসরে গেলেন শিক্ষক আব্দুল মজিদ  যে প্রতিষ্ঠানে ছাত্র ছিলেন, সেখানেই শিক্ষকতা করেছেন চার দশকের বেশি

৫

যশোরে ঝিকরগাছা উপজেলার বাকড়াইউনিয়নের দিগদানা মাধ্যমিক বিদ্যালয়ের২০২৬ এসএসসি পরীক্ষায়এ প্লাস প্রাপ্ত ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠিত,

৬

দিন বদলের গল্প আর্থ-সামাজিক সমৃদ্ধির নায়ক চন্দনা রানী

৭

ডুমুরিয়া উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত  আহ্বায়ক নিলয়কে সংবর্ধনা

৮

শ্যামনগরের চিংড়াখালী মাধ্যমিক বিদ্যানিকেতনে পাক্ষিক পরীক্ষা, অভিভাবক সমাবেশ ও পরিচিতি সভা অনুষ্ঠিত 

৯

আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত ৭ আসামি গ্রেফতার

১০

যশোর কেশবপুরে ৬০০ বিঘা আমন ধানের জমি রক্ষা কৃষকের ফসল ও জলজ সম্পদ রক্ষায় আনসার-ভিডিপির প্রশংসনীয় উদ্যোগ

১১

তালায় ৭ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য পদে বিএনপির প্রার্থী গাজী সিরাজুল ইসলাম

১২

কয়রায় নিরাপদ পানির সংকট মোকাবিলায়  বৃষ্টির পানি সংরক্ষণে জোর

১৩

৮ ও ৯ নম্বর ওয়ার্ডে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন কেসিসি প্রশাসকের

১৪

আশাশুনি উপজেলা মৎস্যজীবি দলের আনন্দ শোভাযাত্রা ও প্রতিবাদ মিছিল

১৫

আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন

১৬

আশাশুনিতে অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার-৬

১৭

যশোরে মাদক মামলার পরোয়ানাভুক্ত বাবা-ছেলে গ্রেপ্তার, আদালতে প্রেরণ

১৮

অসুস্থ সাংবাদিক মেহেদী হাসানের আশু আরোগ্য কামনায় দোয়া প্রার্থনা

১৯

চিকিৎসক থেকে রাজনীতির মাঠে: দুর্দিনে পাইকগাছা বিএনপির কাণ্ডারি ডা. মজিদ

২০