dailysatkhiradigantadsdtv
১৩ অক্টোবর ২০২৬, ৭:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাইকগাছায় স্থানীয় সরকার কাঠামোতে সিএসওর  ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

শাহিনুর ইসলামঃ বিশেষ প্রতিনিধি :

পাইকগাছায় হেলভেটাস বাংলাদেশ ও ডরপ-এর যৌথ উদ্যোগে স্থানীয় ডরপ কার্যালয়ে ‘স্থানীয় সরকার কাঠামোর মধ্যে নাগরিক সমাজ সংস্থাগুলোর (সিএসও) ভূমিকা, দায়িত্ব এবং অংশগ্রহণের উপায়’ শীর্ষক এক দিনব্যাপী ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে ওয়াশ বাজেট মনিটরিং ক্লাবের সভাপতি জি. এম. এম. আজাহারুল ইসলামের সভাপতিত্বে এ সভাটি অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য দেন ডরপ-এর উপজেলা সমন্বয়কারী ও কমিটির সদস্য সচিব মো. শরিফুল আলম তুহিন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মা সংসদের প্রতিনিধি মিতা রাণী দাস, ওয়াশ বাজেট মনিটরিং ক্লাবের সদস্য ও সাংবাদিক পূর্ণ চন্দ্র মন্ডল, মহানন্দ অধিকারী মিন্টু, প্রীতীশ মন্ডল, ফাতেমা আক্তার, আফরোজা বেগম, মুন্নি আক্তার, নাজমা, সুফিয়া বেগম, নূরুন্নাহার পারভীন, ইমা আক্তার সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়া পাইকগাছা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সিএসও প্রতিনিধি, উপজেলা মা সংসদ এবং ওয়াশ বাজেট মনিটরিং ক্লাবের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে সভায় অংশ নেন। সভায় স্থানীয় সরকার ব্যবস্থায় উপকূলীয় প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা, জলবায়ু-সহনশীল নিরাপদ পানি, স্যানিটেশন ও হাইজিন (ওয়াশ) খাত এবং স্থানীয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সিএসও ও সিবিও প্রতিনিধিদের সক্রিয় অংশগ্রহণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে ওয়ার্ড সভা, প্রাক-বাজেট ও উন্মুক্ত বাজেট আলোচনা এবং স্থায়ী কমিটিগুলোতে কার্যকর ভূমিকা পালনের মাধ্যমে স্থানীয় সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘর হারিয়ে খাদ্য অধিকারও হারাচ্ছে সাতক্ষীরার বাস্তুচ্যুত মানুষ খানি-র গবেষণা

১

আশাশুনির ১০৬ দুর্গাপূজা মন্দিরে ৬৩ টন ৬০০ কেজি চাউলের ডিও প্রদান করেন এমপি রবিউল বাশার

২

স্টার্ট ফান্ড বাংলাদেশের সহযোগিতায় শ্যামনগরে শিখন বিনিময় কর্মশালা অনুষ্ঠিত 

৩

ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় জুয়েলার্স ব্যবসায়ী নিহত, ঘাতক বাস পলাতক

৪

আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

৫

পাইকগাছায় এলপিজি গ্যাসের তীব্র সংকট,  বাড়তি দামে কিনতে বাধ্য হচ্ছেন ভোক্তারা

৬

পাইকগাছায় স্থানীয় সরকার কাঠামোতে সিএসওর  ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

৭

শ্যামনগরে জমি বিরোধে হামলায় নিহত-১

৮

রাণীশংকৈলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত সচেতনতা বৃদ্ধি ও আগাম প্রস্তুতির আহ্বান, অনুষ্ঠিত হলো দুর্যোগ মোকাবিলার মহড়া

৯

আটুলিয়ায় শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১০

গোদাগাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালিত

১১

তালায় উত্তরণের প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

১২

ব্রহ্মরাজপুরে মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারী গ্রেপ্তার

১৩

তালায় নানা আয়োজনে জাতীয়  কন্যাশিশু দিবস পালিত

১৪

রাণীশংকৈলে নবাগত ইউএনওর সঙ্গে উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ

১৫

গোদাগাড়ীতে নানা আয়োজনে জাতীয় শিশুকন্যা দিবস (২০২৬) পালিত

১৬

দিঘলিয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৭

পাটকেলঘাটার ব্যবসায়ী কেশব সাধুর পিতার মৃত্যু, তালা প্রেসক্লাবের শোক

১৮

খুলনার ছাত্রদল নেতা সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

১৯

শ্যামনগরে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

২০