dailysatkhiradigantadsdtv
৯ সেপ্টেম্বর ২০২৬, ২:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বেতাগীতে জিপিএ-৫ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, এগিয়ে যাওয়ার দিকনির্দেশনা

মোঃ সোহেল রানা  (বরগুনা)

 

 

বরগুনায় বেতাগী জনকল্যাণ পরিষদের আয়োজনে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় বেতাগীতে আয়োজিত এ অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে বিভিন্ন উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেতাগী উপজেলা এসিল্যান্ড নুসরাত জাহান, বেতাগী জনকল্যাণ পরিষদের সভাপতি মো. কামাল হোসেন, সাধারণ সম্পাদক প্রভাষক মো. শাহাদাৎ হোসেন মুন্না, বেতাগী জনকল্যাণ পরিষদের ভাইস চেয়ারম্যান ড. মুহিবুল্লাহ শাহীনসহ পরিষদের সদস্যবৃন্দ, কৃতি শিক্ষার্থীদের অভিভাবক ও গণমাধ্যমকর্মীরা।

 

অনুষ্ঠানের শুরুতে সূচনা বক্তব্য দেন বেতাগী জনকল্যাণ পরিষদের সভাপতি মো. কামাল হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক মো. শাহাদাৎ হোসেন মুন্না।

 

আলোচনা পর্বে বক্তারা কৃতি শিক্ষার্থীদের সাফল্যের জন্য অভিনন্দন জানান এবং ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে নিজেদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগানোর আহ্বান জানান। পাশাপাশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও আগামী দিনের পথচলা নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন আলোচকরা।

 

সংবর্ধনা অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের বিভিন্ন উপহারসামগ্রী প্রদান করা হয়। এ সময় শিক্ষার্থীরা নিজেদের অনুভূতি ব্যক্ত করে আগামী দিনের পথচলায় সবার কাছে দোয়া কামনা করেন।

 

বেতাগী জনকল্যাণ পরিষদ আয়োজকরা বলেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং তাদের ভবিষ্যৎ স্বপ্নপূরণের পথে অনুপ্রেরণা জোগাতেই এ ধরনের সংবর্ধনা আয়োজন করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবনে অস্ত্রসহ ‘নানা ভাই বাহিনী’র প্রধানসহ ১২ বনদস্যুর আত্মসমর্পণ

আশাশুনিতে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার-৪

বেতাগী হাসপাতালে একই ছাদের নিচে নানা রোগের রোগী, সংক্রমণের আশঙ্কা

ইসলামকাটি বিদ্যালয়ের ১৩ ছাত্রীর বাল্যবিবাহের অভিযোগ, প্রশাসনের নিষেধাজ্ঞা

তালায় উপকারভোগীদের সাথে সরকারি দপ্তরসমূহের পরিচিতি সভা 

দিঘলিয়ায় উন্মুক্ত ও প্রা‌তিষ্ঠা‌নিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

বুড়িগোয়ালিনীতে জনকল্যাণে অনন্য নজির স্থাপন করেছেন বিএনপি নেতা জিএম রুস্তম আলী

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মুন্সিগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী তরুণ মুখ মোঃ মাফিজুর রহমান

পাবনার ফরিদপুরে ১৬০ গ্রাম গাঁজাসহ দুই নারী ও চুরি মামলায় ১ জন গ্রেপ্তার 

খুলনায় ম্যানহোল ও পাইপলাইনে এডিসের লার্ভা পর্যবেক্ষণ: কেসিসি প্রশাসক ও ওয়াসা চেয়ারম্যানের যৌথ পরিদর্শন

১০

তালায় ২০০ বছরের পুরাতন সড়কের নকশা পরিবর্তন ) এলাকাবাসীর ক্ষোভ

১১

দিঘলিয়ায় ডেঙ্গু পরিস্থিতির অবনতি, ৩ মাসে হাসপাতালে ভর্তি ১৫০ রোগী

১২

ডুমুরিয়ার ঘোনা রামকৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

১৩

কালিয়াকৈরে গ্যাস সংকটের কারনে পোশাক কারখানার উৎপাদন ব্যাহত বিপাকে কারখানার মালিক 

১৪

লিগ্যাল এইড নিয়ে ঠাকুরগাঁওয়ে মানুষের অভিজ্ঞতা শুনল ইউএনডিপি।

১৫

আশাশুনি থানা থেকে বাড়ি ফেরার পথে জামায়াত নেতার ওপর সশস্ত্র হামলার অভিযোগ

১৬

গ্রাম আদালতের সুফল অর্জন করেছে মাদারীপুরের তৃণমূলের জনগণ 

১৭

কেশবপুরে দুই মাছ থেকে লক্ষাধিক পোনা, সফল তরুণ উদ্যোক্তা আব্দুল্লাহ

১৮

শ‌্যামনগ‌রের ঈশ্বরীপুরে কৃষক মাঠ দিবস উদযাপন  

১৯

শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

২০