dailysatkhiradigantadsdtv
২৯ অগাস্ট ২০২৬, ২:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাণীশংকৈলে ভুঁইফোড় সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নেপথ্যে কথিত জব্বার

ডেস্ক নিউজ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সাংবাদিকতার সাইনবোর্ড ব্যবহার করে বিভিন্ন অপকর্ম, হুমকি ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে জাব্বারুল ইসলাম জাব্বার নামের এক ব্যক্তির বিরুদ্ধে। পেশায় সাবেক অটোচালক থেকে রাতারাতি সাংবাদিক বনে যাওয়া এই ব্যক্তি দীর্ঘদিন ধরে বিভিন্ন ভুঁইফোড় অনলাইন পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমের পেজ ব্যবহার করে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের জিম্মি করে অর্থ আদায় করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সংবাদকর্মী ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, গত দুই বছর ধরে এই ব্যক্তি নিজেকে বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন পোর্টালের প্রতিনিধি পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তার করে আসছেন। তার এহেন কর্মকাণ্ডে রাণীশংকৈল উপজেলার সাধারণ মানুষ ও সচেতন মহল চরম অতিষ্ঠ হয়ে উঠেছে। বিভিন্ন স্থানে নামসর্বস্ব প্রেস ক্লাব বা সাইনবোর্ডসর্বস্ব সংগঠন খুলে চাঁদাবাজি করা তার রুটিনকাজে পরিণত হয়েছে।

স্থানীয় সাংবাদিক আখতারুজ্জামান জানান, “জব্বারের মতো ব্যক্তিরা হলুদ সাংবাদিকতার মাধ্যমে প্রকৃত গণমাধ্যমকর্মীদের সম্মান ক্ষুণ্ণ করছে। অতীতে তার পেশা ও চলাফেরা সম্পর্কে সবাই ওয়াকিবহাল। অথচ আজ সে ভুয়া পরিচয়ে মানুষকে ভয়ভীতি দেখিয়ে ফায়দা লুটছে।”

অনুসন্ধানে জানা যায়, পূর্বে একটি নির্দিষ্ট এলাকার স্থানীয় পরিবহন চালক হিসেবে জীবিকা নির্বাহ করলেও বর্তমানে এই কথিত সাংবাদিকের আয়ের উৎস নিয়ে রয়েছে নানা প্রশ্ন। স্থানীয়দের অভিযোগ, সাংবাদিক পরিচয়ের আড়ালে মাদক কারবারসহ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে। কোনো ধরনের প্রাতিষ্ঠানিক বা সরকারি নিবন্ধন ছাড়াই একটি ফেসবুক পেজ ও অনলাইন পরিচয়পত্র ব্যবহার করে তিনি নিয়মিত চাঁদাবাজি চালিয়ে যাচ্ছেন।

সম্প্রতি এই ভুঁইফোড় চক্রের অপকর্ম নিয়ে সংবাদ প্রকাশের জন্য অনুসন্ধানে নামেন গণমাধ্যমকর্মীরা। এরপর থেকেই বিচলিত হয়ে পড়েন ওই ব্যক্তি। অনুসন্ধানী টিমকে ফোন করে তিনি বিভিন্ন হুমকি-ধমকি দেন এবং প্রচ্ছন্ন চাপ সৃষ্টি করেন। প্রতিবেদককে ফোনে তিনি ঔদ্ধত্যপূর্ণ সুরে বলেন, “উপজেলায় কত সাংবাদিক দেওয়া যায়! যার যোগ্যতা আছে সে সাংবাদিক করবে।” অথচ নিজের ব্যবহৃত ওই ফেসবুক পেজ বা তথাকথিত পোর্টালের কোনো বৈধ সরকারি নিবন্ধন বা প্রিন্ট রূপ রয়েছে কি না—এমন প্রশ্ন তুলতেই তিনি এড়িয়ে যান এবং উল্টো সাংবাদিকদের তথ্য গোপনের জন্য চাপ প্রয়োগ করেন।

উপজেলার সচেতন নাগরিক সমাজ অবিলম্বে এই ধরনের কথিত সাংবাদিকদের আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। অন্যথায় রাণীশংকৈল উপজেলার সাংবাদিক সমাজ ও সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়ে এর বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্যাথলজিতে টেস্ট করানোর ‘অপরাধে’ রোগীকে চিকিৎসা না দিয়ে তাড়ানোর অভিযোগ, সাতক্ষীরা সিভিল সার্জনের দপ্তরে স্মারকলিপি

রাণীশংকৈলে ভুঁইফোড় সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নেপথ্যে কথিত জব্বার

শ্যামনগরে একতা যুব সংঘের আয়োজনে বার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রধান অতিথি অ্যাডভোকেট আশিক এলাহি মুন্না

ইসলামী আন্দোলন খুলনা জলমা ইউনিয়নের সম্মেলন অনুষ্ঠিত সভাপতি শফিউল  সেক্রেটারি নাসিব 

নওয়াপাড়া পৌর ৩ নম্বর ওয়ার্ড বিএনপির মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আয়োজিত ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি নেতা সদর উদ্দীনের শুভেচ্ছা।

গতিশীল ক্রীড়াঙ্গন গড়তে পাইকগাছায় ৭ সদস্যের নতুন অ্যাডহক কমিটি গঠন

কোন রকম টেন্ডার বিজ্ঞপ্তি ছাড়াই কেশবপুর সাগরদাঁড়ী এমএম ইনস্টিটিউশনের জালানার গ্রিলসহ বিভিন্ন মালামাল বিক্রির অভিযোগ ৭৪টি দোকানের জামানত দ্বিগুন দিতেচাপ

প্রকৃতির ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই: বয়রা পিডব্লিউডি স্কুলে চারা বিতরণকালে কেসিসি প্রশাসক

১০

সাংসদ লবি ও তার স্ত্রীর সুস্থতা কামনায় ডুমুরিয়ায় দোয়া মাহফিল

১১

কালিয়াকৈরে দৃস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে আর্থিক অনুদান প্রদান 

১২

কেশবপুর অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সোসাইটির অসকস বাংলাদেশ নবাগত উপজেলা নির্বাহী অফিসারের সাথে মতবিনিময় এবং সৌজন্য সাক্ষাৎ 

১৩

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তালা সদর ইউনিয়নে বৃক্ষরোপণ

১৪

ঈদে মিলাদুন্নবী(সাঃ) উদযাপন উপলক্ষে শ্যামনগরে র‍্যালি ও দোয় অনুষ্ঠিত 

১৫

কাহারোলে পরিবেশ সুরক্ষায় ২ হাজার ৭০০ গাছ বিতরণ

১৬

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা

১৭

দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক

১৮

ডুমুরিয়ায় আইনশৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স নীতি ও যৌথ প্রচেষ্টার বিকল্প নেই ইউএও সবিতা সরকার

১৯

চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা

২০