dailysatkhiradigantadsdtv
২৮ অগাস্ট ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গতিশীল ক্রীড়াঙ্গন গড়তে পাইকগাছায় ৭ সদস্যের নতুন অ্যাডহক কমিটি গঠন

শাহিনুর ইসলাম, বিশেষ প্রতিনিধি

খুলনার পাইকগাছা উপজেলা ক্রীড়া সংস্থাকে আরও গতিশীল ও সক্রিয় করার লক্ষ্যে একটি নতুন ৭ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দোলতুজ্জামান খাঁন, এনডিসি স্বাক্ষরিত এক অফিস আদেশে এই কমিটি অনুমোদন দেওয়া হয়। জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর ধারা ২(১৫) এবং স্থানীয় ক্রীড়া সংস্থার গঠনতন্ত্রের ক্ষমতাবলে এই কমিটি গঠন করা হয়।

 

নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন পাইকগাছার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরী এবং সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন স্থানীয় ক্রীড়া সংগঠক এস এম এনামুল হক। কমিটির অন্যান্য সদস্যরা হলেন পাইকগাছা থানার অফিসার ইন-চার্জ (ওসি) শেখ আওয়াল কবির, উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা মো: মনিরুজ্জামান , উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান, উপজেলা সমাজসেবা অফিসার অনাথ কুমার বিশ্বাস এবং স্থানীয় ক্রীড়াবিদ মো. জামিলুর রহমান (রানা)।

 

অফিস আদেশে বলা হয়েছে, এই অ্যাডহক কমিটি স্থানীয় ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে নিয়মতান্ত্রিক পন্থায় একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করবে। নতুন এই কমিটি দায়িত্ব গ্রহণের ফলে পাইকগাছায় খেলাধুলার পরিবেশ আরও উন্নত হবে এবং নতুন প্রতিভাবান খেলোয়াড় তৈরির সুযোগ বৃদ্ধি পাবে বলে স্থানীয় ক্রীড়াঙ্গনে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি নেতা সদর উদ্দীনের শুভেচ্ছা।

গতিশীল ক্রীড়াঙ্গন গড়তে পাইকগাছায় ৭ সদস্যের নতুন অ্যাডহক কমিটি গঠন

কোন রকম টেন্ডার বিজ্ঞপ্তি ছাড়াই কেশবপুর সাগরদাঁড়ী এমএম ইনস্টিটিউশনের জালানার গ্রিলসহ বিভিন্ন মালামাল বিক্রির অভিযোগ ৭৪টি দোকানের জামানত দ্বিগুন দিতেচাপ

প্রকৃতির ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই: বয়রা পিডব্লিউডি স্কুলে চারা বিতরণকালে কেসিসি প্রশাসক

সাংসদ লবি ও তার স্ত্রীর সুস্থতা কামনায় ডুমুরিয়ায় দোয়া মাহফিল

কালিয়াকৈরে দৃস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে আর্থিক অনুদান প্রদান 

কেশবপুর অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সোসাইটির অসকস বাংলাদেশ নবাগত উপজেলা নির্বাহী অফিসারের সাথে মতবিনিময় এবং সৌজন্য সাক্ষাৎ 

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তালা সদর ইউনিয়নে বৃক্ষরোপণ

ঈদে মিলাদুন্নবী(সাঃ) উদযাপন উপলক্ষে শ্যামনগরে র‍্যালি ও দোয় অনুষ্ঠিত 

কাহারোলে পরিবেশ সুরক্ষায় ২ হাজার ৭০০ গাছ বিতরণ

১০

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা

১১

দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক

১২

ডুমুরিয়ায় আইনশৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স নীতি ও যৌথ প্রচেষ্টার বিকল্প নেই ইউএও সবিতা সরকার

১৩

চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা

১৪

কালকিনিতে আইন-শৃঙ্খলা কমিটির সভায় গ্রাম আদালত নিয়ে আলোচনা 

১৫

কলারোয়ায় দলুইপুর বাওড় সংলগ্ন মিরডাঙ্গা গ্রামের বেহাল রাস্তা, চরম ভোগান্তিতে এলাকাবাসী

১৬

৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

১৭

মজিদপুরে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

১৮

উপজেলা প্রেসক্লাব রাণীশংকৈলের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

১৯

মহানবীর (স.) প্রদর্শিত আদর্শই মানবজাতির জন্য কল্যাণ বয়ে আনতে পারে নজরুল ইসলাম মঞ্জু

২০