dailysatkhiradigantadsdtv
২৭ অগাস্ট ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

উপজেলা প্রেসক্লাব রাণীশংকৈলের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলা প্রেসক্লাবের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। নতুন এই কমিটিকে ঘিরে স্থানীয় সাংবাদিকদের মাঝে ব্যাপক উৎসাহ ও প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, পারস্পরিক ঐক্য ও পেশাগত মর্যাদা রক্ষার প্রত্যয় নিয়ে নবগঠিত কমিটি তাদের কার্যক্রম আরও গতিশীল করার আশাবাদ ব্যক্ত করেছে।

সম্প্রতি আয়োজিত এই পরিচিতি সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ আকতারুল হক প্রধান। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক ও প্রতিষ্ঠাতা মোঃ খায়রুল ইসলাম। এ সময় নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির সকল সদস্যের পরিচিতি তুলে ধরা হয়।

সভায় বক্তারা বলেন, নতুন কমিটি গঠিত হওয়ার ফলে এই সাংবাদিক সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত, ঐক্যবদ্ধ ও কার্যকর হবে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান, সাংবাদিকদের পেশাগত অধিকার রক্ষা এবং রাণীশংকৈল উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড গণমাধ্যমে তুলে ধরতে নতুন নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

নবগঠিত কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন

সভাপতি,মোঃ আকতারুল হক প্রধান (বিজয় টিভি ২৪ ও দৈনিক প্রতিচ্ছবি)

সহ-সভাপতি,প্রদীপ চন্দ্র সাহা (দৈনিক সাতক্ষীরা দিগন্ত)

সাধারণ সম্পাদক ও প্রতিষ্ঠাতা, মোঃ খায়রুল ইসলাম (জাতীয় দৈনিক সরেজমিন বার্তা, এটিভি সংবাদ ও দৈনিক সাতক্ষীরা দিগন্ত,ডিএসডি টিভি)

যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ এন্তাজুল ইসলাম (ঢাকা পোস্ট ৭১)

সাংগঠনিক সম্পাদক,মোঃ আবু তাহের ইসলাম (দৈনিক বাংলাদেশের চিত্র)

সহ-সাংগঠনিক সম্পাদক, মোঃ কামাল পারভেজ (দৈনিক এই বাংলাদেশ)

প্রচার সম্পাদক, মোঃ সোহেল রানা (MS টিভি ও UK চ্যানেল ২০)

কোষাধ্যক্ষ, মোঃ মুসলিম উদ্দিন (দৈনিক আজকের গোয়েন্দা সংবাদ)

কার্যকরী সদস্য,মোঃ মোফাজ্জল হোসেন বুলেট (দৈনিক আজকের গোয়েন্দা সংবাদ ও দৈনিক বাংলাদেশের চিত্র)

কার্যকরী সদস্য,মোঃ মিজানুর রহমান (রাণীশংকৈল নিউজ ২৪)

কার্যকরী সদস্য,মোঃ নাহিদ হাসান লিটন (দৈনিক ইউনিয়ন বিডি)

সাধারণ সদস্য, মামা ওবায়দুর রহমান (দৈনিক আজকের গোয়েন্দা সংবাদ)

সাধারণ সদস্যড, মোঃ মফিজুল ইসলাম (দৈনিক সাতক্ষীরা দিগন্ত ডিএসডি টিভি)

সাধারণ সদস্য,মোঃ বাদল রানা (দৈনিক সাতক্ষীরা দিগন্ত ডিএসডি টিভি)

সভা শেষে শুভাকাঙ্ক্ষীরা আশা প্রকাশ করেন, সভাপতি মোঃ আকতারুল হক প্রধান এবং সাধারণ সম্পাদক ও প্রতিষ্ঠাতা মোঃ খায়রুল ইসলাম-এর দক্ষ নেতৃত্বে উপজেলা প্রেসক্লাব রাণীশংকৈল সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, জনস্বার্থ রক্ষা এবং গণমাধ্যমের স্বাধীনতায় অগ্রণী ভূমিকা রাখবে। একটি সংগঠনের সফলতা পারস্পরিক শ্রদ্ধা, ঐক্য, শৃঙ্খলা ও দায়িত্বশীল নেতৃত্বের ওপর নির্ভর করে—এই প্রত্যাশায় নতুন কমিটির সকল সদস্যের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপজেলা প্রেসক্লাব রাণীশংকৈলের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

মহানবীর (স.) প্রদর্শিত আদর্শই মানবজাতির জন্য কল্যাণ বয়ে আনতে পারে নজরুল ইসলাম মঞ্জু

আশাশুনিতে গুরুর চিতার পাশে মুসলিম শিষ্যের অশ্রু সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত

সাংবাদিক মেহেদী হাসান মারুফকে মিথ্যা মামলা মারধর ও প্রাণনাশের হুমকি দিয়ে হয়রানির অভিযোগ

উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল-আরেফীন কে জেলা প্রশাসক হিসেবে দেখতে চায় এমপি খোকন তালুকদার 

তালা প্রেসক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

কালিয়াকৈরে মহাসমারোহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত, বর্ণাঢ্য জশনে জুলুস

নিরাপদ খাদ্য ও পরিবেশ আইনে পাবনায় মোবাইল কোর্টের অভিযান

কেশবপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে হামদ-নাত প্রতিযোগিতা ও মিলাদ মাহফিল

আশাশুনিতে পুলিশের অভিযানে আ’লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার

১০

কাহারোলে সার ব্যবস্থাপনা আইন লঙ্ঘন অরিন ট্রেডার্সের মালিক পক্ষের একজনকে কারাদণ্ড ও জরিমানা

১১

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) পালিত

১২

আওয়ামীপন্থী সাংবাদিক কর্তৃক ছাত্রজনতার আন্দোলনকে মব আখ্যা দেয়ায় সংবাদ সম্মেলন

১৩

বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে মৌলভীবাজারে এতিমদের মধ্যে খাবার বিতরণ

১৪

মৌলভীবাজারে ৩৬ জুলাই শহীদ স্মৃতি কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

১৫

জুলাই স্মরণে ওয়ারিয়র্স অব জুলাই’ মৌলভীবাজারের ঈদ পুনর্মিলনী

১৬

“মৃত্যুর প্রস্তুতি নিয়ে প্রতিটি মুহূর্ত কাটাতে হবে” অধ্যাপক গোলাম পরওয়ার

১৭

চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণে একধাপ এগোলেন মুনা

১৮

মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন শিপু কুমার দাশ

১৯

মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি গাজী মাহবুব ও এসআই নির্বাচিত হলেন জয়ন্ত সরকার

২০