dailysatkhiradigantadsdtv
২৬ অগাস্ট ২০২৬, ৮:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল-আরেফীন কে জেলা প্রশাসক হিসেবে দেখতে চায় এমপি খোকন তালুকদার 

নাসির উদ্দিন লিটন,স্টাফ রিপোর্টার

 

মাদারীপুর জেলাধীন কালকিনি উপজেলার সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাইফ-উল-আরেফীনের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) কালকিনি উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌরসভার নাগরিক সমাজের যৌথ উদ্যোগে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান তালুকদার খোকন। তিনি বক্তব্যে সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল-আরেফীনের প্রশাসনিক দক্ষতা, সততা ও সাধারণ মানুষের প্রতি দায়িত্বশীলতার প্রশংসা করেন।

 

এ সময় এমপি খোকন তালুকদার বলেন, “সাইফ-উল- আরেফীনের মতো একজন দক্ষ, সৎ ও জনবান্ধব কর্মকর্তাকে ভবিষ্যতে আরও বড় পদে জেলা প্রশাসক হিসেবে দেখতে চাই।” তিনি বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার কর্মময় জীবনের সফলতা কামনা করেন এবং ভবিষ্যতে আরও বড় দায়িত্বে এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

 

সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সাবেক সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সী এবং কালকিনি ও ডাসার উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

 

বক্তারা বলেন, উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল-আরেফীন

কালকিনিতে দায়িত্ব পালনকালে প্রশাসনিক কার্যক্রমের পাশাপাশি সাধারণ মানুষের সমস্যা ও জনস্বার্থের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে দেখেছেন। তাঁর সততা, দক্ষতা ও আন্তরিকতার কারণে তিনি স্থানীয় মানুষের আস্থা অর্জন করেছেন। তিনি পরবর্তীতে যেখানে যাবেন সেখানে যেন সাধারণ মানুষ তার দ্বারা উপকৃত হয় সেই আশা ব্যক্ত করেন।

 

অনুষ্ঠানে উপজেলা ও পৌরসভার নাগরিক সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। পরে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল-আরেফীনের হাতে স্মারক সম্মাননা তুলে দেওয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনিতে গুরুর চিতার পাশে মুসলিম শিষ্যের অশ্রু সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত

সাংবাদিক মেহেদী হাসান মারুফকে মিথ্যা মামলা মারধর ও প্রাণনাশের হুমকি দিয়ে হয়রানির অভিযোগ

উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল-আরেফীন কে জেলা প্রশাসক হিসেবে দেখতে চায় এমপি খোকন তালুকদার 

তালা প্রেসক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

কালিয়াকৈরে মহাসমারোহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত, বর্ণাঢ্য জশনে জুলুস

নিরাপদ খাদ্য ও পরিবেশ আইনে পাবনায় মোবাইল কোর্টের অভিযান

কেশবপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে হামদ-নাত প্রতিযোগিতা ও মিলাদ মাহফিল

আশাশুনিতে পুলিশের অভিযানে আ’লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার

কাহারোলে সার ব্যবস্থাপনা আইন লঙ্ঘন অরিন ট্রেডার্সের মালিক পক্ষের একজনকে কারাদণ্ড ও জরিমানা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) পালিত

১০

আওয়ামীপন্থী সাংবাদিক কর্তৃক ছাত্রজনতার আন্দোলনকে মব আখ্যা দেয়ায় সংবাদ সম্মেলন

১১

বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে মৌলভীবাজারে এতিমদের মধ্যে খাবার বিতরণ

১২

মৌলভীবাজারে ৩৬ জুলাই শহীদ স্মৃতি কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

১৩

জুলাই স্মরণে ওয়ারিয়র্স অব জুলাই’ মৌলভীবাজারের ঈদ পুনর্মিলনী

১৪

“মৃত্যুর প্রস্তুতি নিয়ে প্রতিটি মুহূর্ত কাটাতে হবে” অধ্যাপক গোলাম পরওয়ার

১৫

চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণে একধাপ এগোলেন মুনা

১৬

মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন শিপু কুমার দাশ

১৭

মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি গাজী মাহবুব ও এসআই নির্বাচিত হলেন জয়ন্ত সরকার

১৮

পরিবেশ দূষণের বিরুদ্ধে কাগাবলা উন্নয়ন ফোরাম

১৯

মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ’ কুলাউড়া উপজেলা কমিটির কাউন্সিল সম্পন্ন,ত্রিবার্ষিক নতুন কমিটি গঠন।

২০