dailysatkhiradigantadsdtv
২৬ অগাস্ট ২০২৬, ৮:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আশাশুনিতে পুলিশের অভিযানে আ’লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার

আশাশুনি (সাতক্ষীরা) সংবাদদাতা:

সাতক্ষীরার আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে পৃথক অভিযান চালিয়ে নিজ নিজ বাসভবন থেকে তাদের গ্রেফতার করে আশাশুনি থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন—সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সদস্য রাজ্যেশ্বর দাস (৫৮) এবং বড়দল ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল নোমান সোহাগ (৩০)।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা গেছে,রাজ্যেশ্বর দাস আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের সরাফপুর গ্রামের মৃত কার্তিক চন্দ্র দাসের ছেলে। তিনি গত ২৩ জুন ২০২৬ তারিখে দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের ২৪ নম্বর মামলার আসামি। মামলায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৬/৭/৮/৯/১০/১১/১২/১৩ ধারায় অভিযোগ আনা হয়েছে।

অপরদিকে,আব্দুল্লাহ আল নোমান সোহাগ বড়দল গ্রামের হাবিবুর রহমান সানার ছেলে। তিনি ২১ জুন ২০২৬ তারিখে দায়ের করা ২২ নম্বর মামলার আসামি বলে পুলিশ জানিয়েছে।

আশাশুনি থানার ওসি মো.জাহাঙ্গীর আরিফ জানান, সন্ত্রাসবিরোধী মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত দুই আসামিকে বুধবার (২৬ আগস্ট) দুপুরে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোদাগাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালিত

১

তালায় উত্তরণের প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

২

ব্রহ্মরাজপুরে মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারী গ্রেপ্তার

৩

তালায় নানা আয়োজনে জাতীয়  কন্যাশিশু দিবস পালিত

৪

রাণীশংকৈলে নবাগত ইউএনওর সঙ্গে উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ

৫

গোদাগাড়ীতে নানা আয়োজনে জাতীয় শিশুকন্যা দিবস (২০২৬) পালিত

৬

দিঘলিয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৭

পাটকেলঘাটার ব্যবসায়ী কেশব সাধুর পিতার মৃত্যু, তালা প্রেসক্লাবের শোক

৮

খুলনার ছাত্রদল নেতা সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

৯

শ্যামনগরে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

১০

শ্যামনগরে মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

১১

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

১২

আশাশুনিতে পুলিশের অভিযানে ধর্ষণ মামলার আসামীসহ গ্রেপ্তার-৩

১৩

শ্যামনগরের আটুলিয়ায় গ্রাম আদালত বিষয়ে মতবিনিময় সভা অল্প সময়ে স্বল্প খরচে ন্যায়বিচার নিশ্চিতে গ্রাম আদালতে যাওয়ার আহ্বান।

১৪

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা

১৫

আশাশুনিতে ৪র্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে কাঠমিস্ত্রি রবিউল গ্রেফতার 

১৬

আশাশুনির বুধহাটায় মিজানুরের বিরুদ্ধে আদালতের নির্দেশ অমান্য করে জমি দখল ও ঘর নির্মানের অভিযোগ

১৭

আশাশুনির নবাগত সমাজ সেবা কর্মকর্তার প্রথম অনুষ্ঠানেই অনিয়ম-দুর্নীতির অভিযোগ

১৮

আশাশুনির বিভিন্ন দুর্গাপূজা মন্ডপ পরিদর্শনে এসপি আশরাফুল আলম

১৯

আশাশুনিতে যুবলীগ নেতাসহ ৬ আসামি গ্রেপ্তার

২০