dailysatkhiradigantadsdtv
২৭ অগাস্ট ২০২৬, ১০:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাংসদ লবি ও তার স্ত্রীর সুস্থতা কামনায় ডুমুরিয়ায় দোয়া মাহফিল

শাহিনুর ইসলাম,বিশেষ প্রতিনিধি

খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনের সংসদ সদস্য জনাব মোহাম্মদ আলী আসগার লবি এবং তার সহধর্মিণী গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে দেশের বাইরে চিকিৎসাধীন রয়েছেন। তাদের আশু আরোগ্য ও দীর্ঘায়ু কামনায় ডুমুরিয়া উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ আসর নামাজ শেষে ডুমুরিয়া মডেল মসজিদে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে দেশ ও জাতির কল্যাণসহ অসুস্থ সংসদ সদস্য ও তার সহধর্মিণীর দ্রুত সুস্থতার জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, খুলনা জেলা বিএনপির সদস্য ও সাহস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোল্যা মাহাবুর রহমান, খুলনা জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক খান ইসমাইল হোসেন, জেলা বিএনপি নেতা জিএম মিজানুর রহমান লিটন এবং ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ডাঃ আলমগীর হোসেন।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও ধামালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএম জহুরুল হক, বিএনপি নেতা খান আসাদুজ্জামান মিন্টু, আবদুল মজিদ জোয়ারদার, এফএম গোলাম সরোয়ার, রঘুনাথপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিএম শাহেদুজ্জামান বাবু, মাগুরাঘোনা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুজ্জামান শহিদ, বিএনপি নেতা মাস্টার নজরুল ইসলাম, আমিনুর রহমান আকুঞ্জী, ডুমুরিয়া উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শেখ আবদুল কাদের, বিএনপি নেতা গাজী আতিয়ার রহমান, আরশাব হোসেন, রজব আলী বাওয়ালী ও আবু হাসান খান।

মাহফিলে আরও অংশ নেন ডুমুরিয়া কলেজ ছাত্রদলের সভাপতি ইমরান খান, ওলামা দল নেতা বেলায়েত হোসেন ও মাওলানা আব্দুস সালাম আল আজাদ, স্বেচ্ছাসেবক দলনেতা শেখ হাবিবুর রহমান, শ্রমিক নেতা আবু বক্কার মোল্যা ও জসিম উদ্দিন শেখ এবং যুবনেতা আনোয়ার হোসেন ও নুরুজ্জামান গাজীসহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

১

আশাশুনিতে পুলিশের অভিযানে ধর্ষণ মামলার আসামীসহ গ্রেপ্তার-৩

২

শ্যামনগরের আটুলিয়ায় গ্রাম আদালত বিষয়ে মতবিনিময় সভা অল্প সময়ে স্বল্প খরচে ন্যায়বিচার নিশ্চিতে গ্রাম আদালতে যাওয়ার আহ্বান।

৩

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা

৪

আশাশুনিতে ৪র্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে কাঠমিস্ত্রি রবিউল গ্রেফতার 

৫

আশাশুনির বুধহাটায় মিজানুরের বিরুদ্ধে আদালতের নির্দেশ অমান্য করে জমি দখল ও ঘর নির্মানের অভিযোগ

৬

আশাশুনির নবাগত সমাজ সেবা কর্মকর্তার প্রথম অনুষ্ঠানেই অনিয়ম-দুর্নীতির অভিযোগ

৭

আশাশুনির বিভিন্ন দুর্গাপূজা মন্ডপ পরিদর্শনে এসপি আশরাফুল আলম

৮

আশাশুনিতে যুবলীগ নেতাসহ ৬ আসামি গ্রেপ্তার

৯

দেবী দুর্গার আগমন গজে, গমন নৌকায়—পাইকগাছার,১৫১ মণ্ডপে দুর্গাপূজার সকল প্রস্তুতি সম্পন্ন

১০

বেনাপোল চেকপোস্টে জোরদার নিরাপত্তা,ফিরেছে শৃঙ্খলা স্বস্তিতে যাত্রীরা

১১

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযান, আওয়ামী লীগের নেতাসহ গ্রেপ্তার ১৮

১২

কাহারোলে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে প্রস্তুতিমূলক সভা।

১৩

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শ্যামনগরে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

১৪

শ্যামনগরে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

১৫

ডেঙ্গু নিয়ন্ত্রণে খুলনায় কেসিসির বিশেষ অভিযান: সর্বস্তরের মানুষের সহযোগিতা চান প্রশাসক

১৬

শ্যামনগরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ শুরু

১৭

খুলনায় রাতে পুলিশ সদস্যদের একা চলাচলে কঠোর নিষেধাজ্ঞা

১৮

সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নে হাজরাকাটি বিলে নতুন মসজিদ নির্মাণের শুভ উদ্বোধন সম্পন্ন

১৯

তালায় ‘সমতা ফোরাম’ সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

২০