আব্দুল গফুর,বিশেষ প্রতিনিধি
২৯ অগাস্ট ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শ্যামনগরে একতা যুব সংঘের আয়োজনে বার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রধান অতিথি অ্যাডভোকেট আশিক এলাহি মুন্না

আব্দুল গফুর, বিশেষ প্রতিনিধি

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষে ‘গুমানতলী একতা যুব সংঘ’-এর উদ্যোগে আয়োজিত দলীয় বার্ষিক ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে একতা সংঘের খেলোয়াড়বৃন্দের হাতে ফুটবল হস্তান্তর করেন সাতক্ষীরা জেলা বিএনপির অন্যতম ত্যাগী নেতা ও শ্যামনগর উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট এম এম আশিক এলাহি মুন্না।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আশিক এলাহি মুন্না বলেন, “সুস্থ দেহ ও সুন্দর মন গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। যুবসমাজকে প্রগতির পথে এগিয়ে নিতে এবং তাদের শারীরিক ও মানসিক বিকাশে এ ধরনের ক্রীড়া আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারবার নির্বাচিত সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় মহিলা দলের সদস্য এবং সাতক্ষীরা জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি মিসেস নুরজাহান পারভীন ঝর্ণা।

উদ্বোধনী ম্যাচ ঘিরে গুমানতলী ও এর আশেপাশের এলাকায় স্থানীয় ক্রীড়ামোদী দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। হাজারো দর্শকের উপস্থিতিতে খেলোয়াড়দের মাঝে ফুটবল হস্তান্তরের মধ্য দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিকতা শুরু হয়। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচটি শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উপভোগ করেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্যাথলজিতে টেস্ট করানোর ‘অপরাধে’ রোগীকে চিকিৎসা না দিয়ে তাড়ানোর অভিযোগ, সাতক্ষীরা সিভিল সার্জনের দপ্তরে স্মারকলিপি

রাণীশংকৈলে ভুঁইফোড় সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নেপথ্যে কথিত জব্বার

শ্যামনগরে একতা যুব সংঘের আয়োজনে বার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রধান অতিথি অ্যাডভোকেট আশিক এলাহি মুন্না

ইসলামী আন্দোলন খুলনা জলমা ইউনিয়নের সম্মেলন অনুষ্ঠিত সভাপতি শফিউল  সেক্রেটারি নাসিব 

নওয়াপাড়া পৌর ৩ নম্বর ওয়ার্ড বিএনপির মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আয়োজিত ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি নেতা সদর উদ্দীনের শুভেচ্ছা।

গতিশীল ক্রীড়াঙ্গন গড়তে পাইকগাছায় ৭ সদস্যের নতুন অ্যাডহক কমিটি গঠন

কোন রকম টেন্ডার বিজ্ঞপ্তি ছাড়াই কেশবপুর সাগরদাঁড়ী এমএম ইনস্টিটিউশনের জালানার গ্রিলসহ বিভিন্ন মালামাল বিক্রির অভিযোগ ৭৪টি দোকানের জামানত দ্বিগুন দিতেচাপ

প্রকৃতির ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই: বয়রা পিডব্লিউডি স্কুলে চারা বিতরণকালে কেসিসি প্রশাসক

১০

সাংসদ লবি ও তার স্ত্রীর সুস্থতা কামনায় ডুমুরিয়ায় দোয়া মাহফিল

১১

কালিয়াকৈরে দৃস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে আর্থিক অনুদান প্রদান 

১২

কেশবপুর অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সোসাইটির অসকস বাংলাদেশ নবাগত উপজেলা নির্বাহী অফিসারের সাথে মতবিনিময় এবং সৌজন্য সাক্ষাৎ 

১৩

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তালা সদর ইউনিয়নে বৃক্ষরোপণ

১৪

ঈদে মিলাদুন্নবী(সাঃ) উদযাপন উপলক্ষে শ্যামনগরে র‍্যালি ও দোয় অনুষ্ঠিত 

১৫

কাহারোলে পরিবেশ সুরক্ষায় ২ হাজার ৭০০ গাছ বিতরণ

১৬

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা

১৭

দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক

১৮

ডুমুরিয়ায় আইনশৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স নীতি ও যৌথ প্রচেষ্টার বিকল্প নেই ইউএও সবিতা সরকার

১৯

চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা

২০