আব্দুল গফুর, বিশেষ প্রতিনিধি 
২৭ অগাস্ট ২০২৬, ৫:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা

আব্দুল গফুর, বিশেষ প্রতিনিধি

সাতক্ষীরায় জেলা প্রশাসক (ডিসি) কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক ও জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন, জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশ, সংস্থার সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা,জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল, জেলা ক্রীড়া অফিসার মো. মাহবুবুর রহমান,সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মিনি

সহ সংস্থার অন্যান্য সদস্য ও স্থানীয় ক্রীড়ানুরাগী ব্যক্তিবর্গ।সভায় জেলা প্রশাসক কাপের ফাইনাল ম্যাচটি উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সফলভাবে সম্পন্ন করতে বিস্তারিত কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ বলেন, জেলা প্রশাসক কাপ সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের একটি অন্যতম বড় উৎসব। আমরা অত্যন্ত সুশৃঙ্খল ও জাঁকজমকপূর্ণভাবে ফাইনাল খেলাটি আয়োজন করতে চাই। এজন্য প্রশাসন, ক্রীড়া সংস্থা এবং ক্রীড়ামোদী জনতাসহ সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। আশা করি, সবার প্রচেষ্টায় আমরা একটি সফল টুর্নামেন্ট উপহার দিতে পারব। এছাড়া সাতক্ষীরার ক্রীড়া ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করতে এই টুর্নামেন্ট বড় ভূমিকা রাখছে। খেলা দেখতে আসা দর্শক এবং আমন্ত্রিত অতিথিদের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের কঠোর পদক্ষেপ নেওয়া। স্টেডিয়াম ও আশপাশের এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা বলয় তৈরি করা যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। সভায় উপস্থিত অন্যান্য বক্তারা টুর্নামেন্টের প্রচার-প্রসার এবং জেলার ক্রীড়া মান উন্নয়নে বিভিন্ন গঠনমূলক পরামর্শ তুলে ধরেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওয়াপাড়া পৌর ৩ নম্বর ওয়ার্ড বিএনপির মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আয়োজিত ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি নেতা সদর উদ্দীনের শুভেচ্ছা।

গতিশীল ক্রীড়াঙ্গন গড়তে পাইকগাছায় ৭ সদস্যের নতুন অ্যাডহক কমিটি গঠন

কোন রকম টেন্ডার বিজ্ঞপ্তি ছাড়াই কেশবপুর সাগরদাঁড়ী এমএম ইনস্টিটিউশনের জালানার গ্রিলসহ বিভিন্ন মালামাল বিক্রির অভিযোগ ৭৪টি দোকানের জামানত দ্বিগুন দিতেচাপ

প্রকৃতির ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই: বয়রা পিডব্লিউডি স্কুলে চারা বিতরণকালে কেসিসি প্রশাসক

সাংসদ লবি ও তার স্ত্রীর সুস্থতা কামনায় ডুমুরিয়ায় দোয়া মাহফিল

কালিয়াকৈরে দৃস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে আর্থিক অনুদান প্রদান 

কেশবপুর অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সোসাইটির অসকস বাংলাদেশ নবাগত উপজেলা নির্বাহী অফিসারের সাথে মতবিনিময় এবং সৌজন্য সাক্ষাৎ 

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তালা সদর ইউনিয়নে বৃক্ষরোপণ

১০

ঈদে মিলাদুন্নবী(সাঃ) উদযাপন উপলক্ষে শ্যামনগরে র‍্যালি ও দোয় অনুষ্ঠিত 

১১

কাহারোলে পরিবেশ সুরক্ষায় ২ হাজার ৭০০ গাছ বিতরণ

১২

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা

১৩

দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক

১৪

ডুমুরিয়ায় আইনশৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স নীতি ও যৌথ প্রচেষ্টার বিকল্প নেই ইউএও সবিতা সরকার

১৫

চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা

১৬

কালকিনিতে আইন-শৃঙ্খলা কমিটির সভায় গ্রাম আদালত নিয়ে আলোচনা 

১৭

কলারোয়ায় দলুইপুর বাওড় সংলগ্ন মিরডাঙ্গা গ্রামের বেহাল রাস্তা, চরম ভোগান্তিতে এলাকাবাসী

১৮

৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

১৯

মজিদপুরে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

২০