dailysatkhiradigantadsdtv
২০ সেপ্টেম্বর ২০২৬, ১:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা এলজিইডিতে যোগ দিয়েই বেপরোয়া প্রকৌশলী মনিরুজ্জামান ৭০ লাখ টাকার লেনদেন ও ওটিএম সিন্ডিকেটের নেপথ্যে কমিশন বাণিজ্য

নিজস্ব প্রতিবেদক,

সাতক্ষীরা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) যোগদানের পরই নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মনিরুজ্জামানের বিরুদ্ধে একচ্ছত্র আধিপত্য বিস্তার, ঘুষ ও কমিশন বাণিজ্যের ভয়ঙ্কর তথ্য ফাঁস হয়েছে। যোগদানের মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে জেলার বাইরের ঠিকাদারদের ফুলেল শুভেচ্ছা গ্রহণ করা এই কর্মকর্তার বিরুদ্ধে ৭০ লাখ টাকার আর্থিক লেনদেনে বদলি হয়ে আসার সুনির্দিষ্ট অভিযোগ উঠেছে। সেই বিনিয়োগ দ্রুত তুলে নিতে তিনি এখন স্থানীয় ঠিকাদারদের কোণঠাসা করে বেপরোয়া ঘুষ ও কমিশন বাণিজ্যে জড়িয়ে পড়েছেন।

 

অনুসন্ধানে জানা গেছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে মোটা অঙ্কের উৎকোচ দিয়ে প্রভাব খাটিয়ে সাতক্ষীরা এলজিইডি অফিসে নির্বাহী প্রকৌশলীর পদ বাগিয়ে নেন মোহাম্মদ মনিরুজ্জামান। অফিসে যোগ দিয়েই তিনি নিজের অবস্থান শক্ত করতে এবং বদলির খরচ উঠাতে নানা সিন্ডিকেটের সঙ্গে গোপনে বৈঠক শুরু করেন। এই নেপথ্য লেনদেনের কারণেই সাতক্ষীরা এলজিইডির অভ্যন্তরীণ প্রশাসনিক কার্যক্রমে চরম অসন্তোষ ও অস্থিরতা দেখা দিয়েছে।

 

অভিযোগ উঠেছে, বহিরাগত জেলার একটি প্রভাবশালী ঠিকাদার সিন্ডিকেটের পরামর্শে নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান বড় বড় উন্নয়ন কাজগুলোকে ‘ওটিএম’ (Open Tendering Method) প্রক্রিয়ায় নিয়ে যাওয়ার পাঁয়তারা করছেন। এর মূল উদ্দেশ্য হলো স্থানীয় ঠিকাদারদের প্রতিযোগিতা থেকে সম্পূর্ণ ছিটকে ফেলা এবং বাইরের ঠিকাদারদের কাজ পাইয়ে দেওয়া। বিনিময়ে সংশ্লিষ্ট ঠিকাদারি কাজের নির্ধারিত ৪ শতাংশ কমিশন সরাসরি এই কর্মকর্তার পকেটে ঢুকছে।

এছাড়া, সাতক্ষীরায় যোগদানের পরপরই বিভিন্ন সমাপ্ত ও চলমান প্রকল্পের প্রায় ৫ থেকে ৭ কোটি টাকার ঠিকাদারি বিল পাস করিয়ে দিয়েছেন তিনি। এই বিল ছাড় করার বিনিময়েও সরাসরি ৪ শতাংশ হারে নগদ অর্থ হাতিয়ে নেওয়ার অকাট্য তথ্য পাওয়া গেছে।

 

উত্থাপিত এসব দুর্নীতির অভিযোগের বিষয়ে নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মনিরুজ্জামানের বক্তব্য জানতে তাঁর কার্যালয়ে যোগাযোগ করা হলে তিনি সমস্ত অভিযোগ একবাক্যে এড়িয়ে যান। এ সময় সংবাদকর্মীরা সুনির্দিষ্ট বিষয়ে প্রশ্ন করলে তিনি অত্যন্ত রুক্ষ, অসংবেদনশীল ও অপমানজনক আচরণ করেন। কোনো স্পষ্ট জবাব না দিয়ে তথ্য গোপনের এই অপচেষ্টা তাঁর বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগকে আরও জোরালো করে তুলেছে।

এলজিইডির এই নজিরবিহীন দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও কমিশন বাণিজ্যের খবর ছড়িয়ে পড়ায় চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে স্থানীয় ঠিকাদার সমাজ এবং সাধারণ নাগরিকদের মধ্যে। অনতিবিলম্বে এই দুর্নীতিবাজ কর্মকর্তার বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তপূর্বক কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন সাতক্ষীরার সচেতন মহল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মায়াজ্যাকি বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক ড. হিরোশী ইয়োকোটা তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন

শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব অনুষ্ঠিত 

আশাশুনির প্রতাপনগরের দুর্ভোগ ভাসমান মসজিদ,সেতু ও বাঁশের সাঁকো ৬ বছরেও লাঘব হয়নি

শ্যামনগরে দূর্যোগ বিষয়ক অবহিতকরণ অধিবেশন অনুষ্ঠিত

প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত 

তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ

আশাশুনি বাজারে পল্লী বিদ্যুতের খাম্বা ভেঙে ইজিবাইক ও হোটেল ক্ষতিগ্রস্ত

মহানবী (স.) ছিলেন মানবতার শ্রেষ্ঠ আদর্শ: কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

ডুমুরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে দুই মাদক ব্যবসায়িসহ গ্রেফতার তিন জন

শ্যামনগরে প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি সেবা নিয়ে পাবলিক হিয়ারিং

১০

আশাশুনি প্রেস ক্লাবের নতুন দ্বিতল ভবন নির্মাণ কাজের উদ্বোধন করলেন.এমপি মুহাদ্দিস রবিউল বাশার

১১

আশাশুনিতে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্তসহ গ্রেফতার-৪

১২

তালায় তৃণমূল সংগঠনের সদস্যদের সম্মেলন অনুষ্ঠিত

১৩

ঢাকায় মরিয়মের মৃত্যু: গাজী নজরুলের ফাঁসির দাবিতে উত্তাল শ্যামনগর

১৪

দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার এমপি নজরুল ইসলাম ও প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

১৫

পাইকগাছার কালিনগরে টেকসই বেড়িবাঁধে বিশাল  ফাটল, প্লাবনের শঙ্কায় ১৫ হাজার মানুষ

১৬

ডুমুরিয়ায় কৃষককে  কুপিয়ে জখম

১৭

শ্যামনগরের এমপি গাজী নজরুল ইসলামের জামিন

১৮

ভিডিও নজরে আসতেই দুলিপা পারভীন ও হোসাইনের চিকিৎসার দায়িত্ব নেন প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমান

১৯

যশোরে স্কুলছাত্রী অপহরণের অভিযোগে অভিযুক্ত ইব্রাহিম গ্রেপ্তার, ভিকটিম জবানবন্দি ও ডাক্তারি পরীক্ষার জন্য কোর্টে

২০