dailysatkhiradigantadsdtv
১৫ সেপ্টেম্বর ২০২৬, ২:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাদক-সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক কার্যক্রমে প্রশাসনের সহযোগিতা চাইল কাশিমাড়ী ইয়ুথ সোসাইটি।

জি এম ইমরান হোসেন।

 

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও বিভিন্ন সামাজিক অপরাধের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং শান্তিপূর্ণ সামাজিক পরিবেশ বজায় রাখতে প্রশাসনের সহযোগিতা ও প্রয়োজনীয় নিরাপত্তা চেয়ে আবেদন করেছে কাশিমাড়ী ইয়ুথ সোসাইটি।

সোমবার (১৪ সেপ্টেম্বর) শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর এ বিষয়ে একটি লিখিত আবেদন করা হয়। আবেদনে সংগঠনটির চলমান সামাজিক ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনায় প্রশাসনের সহযোগিতা এবং সংগঠনের সদস্য ও স্বেচ্ছাসেবকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

আবেদনে বলা হয়, কাশিমাড়ী ইয়ুথ সোসাইটি কাশিমাড়ী ইউনিয়নের যুবসমাজকে ঐক্যবদ্ধ করে একটি মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজিমুক্ত, শান্তিপূর্ণ ও মানবিক সমাজ গঠনের লক্ষ্যে বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। একই সঙ্গে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে জনমত গঠন এবং সামাজিক অপরাধ প্রতিরোধে শান্তিপূর্ণভাবে কাজ করছে সংগঠনটি।

তবে এসব কার্যক্রমের কারণে সমাজের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তি বা স্বার্থান্বেষী মহলের পক্ষ থেকে চাপ, ভয়ভীতি কিংবা সংগঠনের কর্মীদের ওপর হামলা বা চড়াও হওয়ার আশঙ্কা রয়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়।

সংগঠনটির পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, কাশিমাড়ী ইয়ুথ সোসাইটি কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নয় এবং কোনো রাজনৈতিক উদ্দেশ্যেও পরিচালিত হচ্ছে না। কাশিমাড়ী ইউনিয়নের শান্তি, নিরাপত্তা, সামাজিক শৃঙ্খলা ও যুবসমাজের কল্যাণই সংগঠনটির মূল লক্ষ্য বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।

এছাড়া কাশিমাড়ী ইউনিয়নের সার্বিক শান্তি-শৃঙ্খলা ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ এবং কাশিমাড়ী ইয়ুথ সোসাইটির প্রতিনিধিদের নিয়ে একটি মতবিনিময় সভা আয়োজনের জন্য শ্যামনগর থানার ওসির প্রতি অনুরোধ জানানো হয়েছে।

সংগঠনটির নেতৃবৃন্দ মনে করেন, সকল পক্ষকে নিয়ে একটি উন্মুক্ত ও শান্তিপূর্ণ মতবিনিময় সভা আয়োজন করা হলে পারস্পরিক ভুল বোঝাবুঝির অবসান ঘটার পাশাপাশি মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অন্যান্য সামাজিক অপরাধ প্রতিরোধে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা সম্ভব হবে।

আবেদন প্রদানকালে উপস্থিত ছিলেন কাশিমাড়ী ইয়ুথ সোসাইটির সভাপতি মোজাহিদুল আহসান বান্না, সাধারণ সম্পাদক জি এম ইমরান হোসেন, সহ-সভাপতি আব্দুর রহমান সাদ্দাম এবং সমন্বয় প্যানেলের সদস্য আল আমিন, মুরাদ, ইছহাক, মাসুদ আলম ও জাকির হোসেন।

কাশিমাড়ী ইয়ুথ সোসাইটির পক্ষ থেকে প্রশাসনের প্রতি বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে সংগঠনের সামাজিক কার্যক্রমে প্রয়োজনীয় সহযোগিতা, নিরাপত্তা এবং কাশিমাড়ী ইউনিয়নে মতবিনিময় সভা আয়োজনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ‘ছোট বাবু’ স্থায়ী বহিষ্কার

কেশবপুরে চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলামের গণসংযোগ

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে আইনমন্ত্রী

তালা সরকারি কলেজ ছাত্রদলের পরিচ্ছন্নতা,অভিযান ও ডেঙ্গু সচেতনতা কর্মসূচি

পাটকেলঘাটায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার

ফরিদপুর থানা পুলিশের অভিযানে ২৪ ঘন্টার মধ্যে শিশু হত্যার মূল আসামী গ্রেফতার এবং ছিনতাই হওয়া ব্যাটারী চালিত অটোভ্যান উদ্ধার

শ্যামনগরে সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে অন্তর্ভুক্তি বৃদ্ধিতে সংলাপ অনুষ্ঠিত 

আশাশুনির প্রতাপনগরে আম্ফানে ধ্বংস গড়াইমহল খাল হয়ে পুরাতন লঞ্চঘাট ও নাকনা সড়ক ৭ বছরেও নির্মান হয়নি

মাদক-সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক কার্যক্রমে প্রশাসনের সহযোগিতা চাইল কাশিমাড়ী ইয়ুথ সোসাইটি।

কলারোয়ায় খাস জমির পজেশন বিক্রি ও কোটি টাকা আত্মসাৎ অভিযুক্ত দুর্নীতিবাজ ইউপি চেয়ারম্যানের অনিয়মের প্রাথমিক সত্যতা

১০

শৃঙ্খলিত ও পেশাদার পুলিশ বাহিনী গঠনে জোর তাগিদ সাতক্ষীরা পুলিশ সুপারের

১১

শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

১২

আশাশুনিতে টিপা মাছ খেয়ে একই পরিবারে ৫ জন অসুস্থ,ব্যবসায়ীর মৃত্যু

১৩

সাতক্ষীরায় এসআই অনিরুদ্ধ ও এএসআই বদরুজ্জামানের ঘুষ বাণিজ্য, ওয়ারেন্ট বাণিজ্যে জিম্মি উপকূলবাসী সাংবাদিকদের নাশকতার মামলায় ফাঁসানোর হুমকি

১৪

সন্ত্রাস নির্মূলে ক্রসফায়ার নয়, আইনের কঠোর প্রয়োগ হবে খুলনা মতবিনিময় সভায় আইনমন্ত্রী

১৫

কেশবপুর প্রেসক্লাবকে ফ্যাসিবাদমুক্ত করতে ইউএনওর সহযোগিতা চেয়ে সাংবাদিকদের স্মারকলিপি

১৬

আশাশুনির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ

১৭

৮২২ কোটি টাকার প্রকল্প কাদা-পানিতে বিপর্যস্ত সাতক্ষীরা–ভেটখালী মহাসড়ক, ভোগান্তি চরমে

১৮

বীরগঞ্জে অটিস্টিক শিশুদের স্কুলে গেলেন এমপি মনজুরুল ইসলাম

১৯

দিঘলিয়ায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, ১৪ দিনে আক্রান্ত ৬৭

২০