dailysatkhiradigantadsdtv
১৫ সেপ্টেম্বর ২০২৬, ৯:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তালা সরকারি কলেজ ছাত্রদলের পরিচ্ছন্নতা,অভিযান ও ডেঙ্গু সচেতনতা কর্মসূচি

তালা (উপজেলা) প্রতিনিধি

জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এবং ক্যাম্পাসে নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরার তালা সরকারি কলেজ ক্যাম্পাসে পরিষ্কার পরিচ্ছন্নতা ও ডেঙ্গু সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে কলেজ ছাত্রদল। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে তালা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সোহাগ হাসান সাগরের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা কলেজ ক্যাম্পাসের বিভিন্ন স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন করেন এবং শিক্ষার্থীদের ডেঙ্গু প্রতিরোধে সচেতন করেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন তালা সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈম ইসলাম রিয়াদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাব্বি আল হাসান, ছাত্রনেতা আতিক আশহাব সৌরভ, সাইফুল ইসলাম, তামিম ইসলাম, তাহিম ইসলাম, রাব্বি সহ ছাত্রদলের আরও অনেকে। এ সময় তালা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সোহাগ হাসান সাগর ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন সচেতনতামূলক বক্তব্য দেন। তিনি শিক্ষার্থীদের কলেজ ক্যাম্পাসের পাশাপাশি নিজ নিজ বাড়ির আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।

তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়, প্রত্যেক শিক্ষার্থী ও নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। কোথাও যেন পানি জমে মশার প্রজননস্থল তৈরি না হয়, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ‘ছোট বাবু’ স্থায়ী বহিষ্কার

কেশবপুরে চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলামের গণসংযোগ

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে আইনমন্ত্রী

তালা সরকারি কলেজ ছাত্রদলের পরিচ্ছন্নতা,অভিযান ও ডেঙ্গু সচেতনতা কর্মসূচি

পাটকেলঘাটায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার

ফরিদপুর থানা পুলিশের অভিযানে ২৪ ঘন্টার মধ্যে শিশু হত্যার মূল আসামী গ্রেফতার এবং ছিনতাই হওয়া ব্যাটারী চালিত অটোভ্যান উদ্ধার

শ্যামনগরে সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে অন্তর্ভুক্তি বৃদ্ধিতে সংলাপ অনুষ্ঠিত 

আশাশুনির প্রতাপনগরে আম্ফানে ধ্বংস গড়াইমহল খাল হয়ে পুরাতন লঞ্চঘাট ও নাকনা সড়ক ৭ বছরেও নির্মান হয়নি

মাদক-সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক কার্যক্রমে প্রশাসনের সহযোগিতা চাইল কাশিমাড়ী ইয়ুথ সোসাইটি।

কলারোয়ায় খাস জমির পজেশন বিক্রি ও কোটি টাকা আত্মসাৎ অভিযুক্ত দুর্নীতিবাজ ইউপি চেয়ারম্যানের অনিয়মের প্রাথমিক সত্যতা

১০

শৃঙ্খলিত ও পেশাদার পুলিশ বাহিনী গঠনে জোর তাগিদ সাতক্ষীরা পুলিশ সুপারের

১১

শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

১২

আশাশুনিতে টিপা মাছ খেয়ে একই পরিবারে ৫ জন অসুস্থ,ব্যবসায়ীর মৃত্যু

১৩

সাতক্ষীরায় এসআই অনিরুদ্ধ ও এএসআই বদরুজ্জামানের ঘুষ বাণিজ্য, ওয়ারেন্ট বাণিজ্যে জিম্মি উপকূলবাসী সাংবাদিকদের নাশকতার মামলায় ফাঁসানোর হুমকি

১৪

সন্ত্রাস নির্মূলে ক্রসফায়ার নয়, আইনের কঠোর প্রয়োগ হবে খুলনা মতবিনিময় সভায় আইনমন্ত্রী

১৫

কেশবপুর প্রেসক্লাবকে ফ্যাসিবাদমুক্ত করতে ইউএনওর সহযোগিতা চেয়ে সাংবাদিকদের স্মারকলিপি

১৬

আশাশুনির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ

১৭

৮২২ কোটি টাকার প্রকল্প কাদা-পানিতে বিপর্যস্ত সাতক্ষীরা–ভেটখালী মহাসড়ক, ভোগান্তি চরমে

১৮

বীরগঞ্জে অটিস্টিক শিশুদের স্কুলে গেলেন এমপি মনজুরুল ইসলাম

১৯

দিঘলিয়ায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, ১৪ দিনে আক্রান্ত ৬৭

২০