dailysatkhiradigantadsdtv
২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শ্যামনগরের এমপি গাজী নজরুল ইসলামের জামিন

শ্যামনগর প্রতিনিধি:

সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের জাতীয় সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলাম ঢাকা সিএমএম আদালতে ঢাকার পল্লবী থানার হত্যাচেষ্টা মামলায় জামিননামা দাখিল করেছেন।

২০ সেপ্টেম্বর (রোববার) তিনি আদালতে উপস্থিত হয়ে আইনজীবীর মাধ্যমে জামিননামা দাখিলের অনুমতি প্রার্থনা করেন। ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ শুনানি শেষে জামিননামা দাখিলের অনুমতি দেন।

প্রসিকিউশন বিভাগের এসআই সাইফুল ইসলাম জানান, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলাম উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহের জামিন পেয়েছেন। আদালতে এসে তিনি জামিননামা জমা দিয়েছেন। জামিনের মেয়াদ শেষ হলে (৮ সপ্তাহ পর) তাকে আদালতে আত্মসমর্পণ করতে হবে।

গত ২১ জুলাই গাড়ি চালক ওবায়দুর রহমান বাদী হয়ে পল্লবী থানায় মামলা করেন।

মামলার অপর আসামিরা হলেন আমিনুর রহমান (৫৫), মাসুম বিল্লাহ (৪১), মোতাসসিম বিল্লাহ (২৫) ও রাকিবুল হাসান (৩০)। ‘প্রাণনাশের হুমকি’ দেন বলে তার গাড়ি চালকের অভিযোগে মামলা হয়।

এজাহারে উল্লেখ করা হয় যে, সম্প্রতি মগবাজারের একটি ‘চক্র’ নজরুল ইসলাম ও ওবায়দুরের ভাগ্নির কিছু ‘অপ্রীতিকর ভিডিও’ সংগ্রহ করে এমপিকে ব্ল্যাকমেইল করতে থাকে। নজরুল ইসলামের ধারণা হয়, ওবায়দুরই গোপন ভিডিও ধারণ করে সংবাদমাধ্যম ও ওই চক্রের হাতে তুলে দিয়েছে।এ নিয়ে বিরোধের জেরে গেল ১৪ জুলাই নজরুল ইসলামের ‘নির্দেশে’ অন্য আসামিরা ওবায়দুরের ওপর হামলা চালায়।মামলাটি চলমান রয়েছে। প্রকৃত তদন্তে আসল রহস্য বের হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মায়াজ্যাকি বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক ড. হিরোশী ইয়োকোটা তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন

শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব অনুষ্ঠিত 

আশাশুনির প্রতাপনগরের দুর্ভোগ ভাসমান মসজিদ,সেতু ও বাঁশের সাঁকো ৬ বছরেও লাঘব হয়নি

শ্যামনগরে দূর্যোগ বিষয়ক অবহিতকরণ অধিবেশন অনুষ্ঠিত

প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত 

তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ

আশাশুনি বাজারে পল্লী বিদ্যুতের খাম্বা ভেঙে ইজিবাইক ও হোটেল ক্ষতিগ্রস্ত

মহানবী (স.) ছিলেন মানবতার শ্রেষ্ঠ আদর্শ: কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

ডুমুরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে দুই মাদক ব্যবসায়িসহ গ্রেফতার তিন জন

শ্যামনগরে প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি সেবা নিয়ে পাবলিক হিয়ারিং

১০

আশাশুনি প্রেস ক্লাবের নতুন দ্বিতল ভবন নির্মাণ কাজের উদ্বোধন করলেন.এমপি মুহাদ্দিস রবিউল বাশার

১১

আশাশুনিতে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্তসহ গ্রেফতার-৪

১২

তালায় তৃণমূল সংগঠনের সদস্যদের সম্মেলন অনুষ্ঠিত

১৩

ঢাকায় মরিয়মের মৃত্যু: গাজী নজরুলের ফাঁসির দাবিতে উত্তাল শ্যামনগর

১৪

দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার এমপি নজরুল ইসলাম ও প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

১৫

পাইকগাছার কালিনগরে টেকসই বেড়িবাঁধে বিশাল  ফাটল, প্লাবনের শঙ্কায় ১৫ হাজার মানুষ

১৬

ডুমুরিয়ায় কৃষককে  কুপিয়ে জখম

১৭

শ্যামনগরের এমপি গাজী নজরুল ইসলামের জামিন

১৮

ভিডিও নজরে আসতেই দুলিপা পারভীন ও হোসাইনের চিকিৎসার দায়িত্ব নেন প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমান

১৯

যশোরে স্কুলছাত্রী অপহরণের অভিযোগে অভিযুক্ত ইব্রাহিম গ্রেপ্তার, ভিকটিম জবানবন্দি ও ডাক্তারি পরীক্ষার জন্য কোর্টে

২০