শাহিনুর ইসলাম, বিশেষ প্রতিনিধি
২৬ অগাস্ট ২০২৬, ৯:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মহানবীর (স.) প্রদর্শিত আদর্শই মানবজাতির জন্য কল্যাণ বয়ে আনতে পারে নজরুল ইসলাম মঞ্জু

শাহিনুর ইসলাম, বিশেষ প্রতিনিধি

খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (স.) পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষ্যে নগর ভবনের নিচতলায় মহানবী হযরত মুহাম্মদ (স.)-এর জীবন ও আদর্শের উপর আলোচনা সভা, ক্বিরাত, হামদ-নাত ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, “মহানবী হযরত মুহাম্মদ (স.)-কে মহান রাব্বুল আল আমিন সমগ্র মানবজাতির জন্য নিয়ামত ও উপহার হিসেবে পাঠিয়েছেন। তিনি নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী। আমাদের প্রাণপ্রিয় নবীর (স.) দেখিয়ে দেয়া আদর্শ বাস্তব জীবনে ধারণ করতে পারলে তা সারা বিশ্বের মানুষের জন্য কল্যাণ বয়ে আনবে।” তিনি সন্তানদের শুধু পার্থিব শিক্ষা নয়, কোরআন শিক্ষার পাশাপাশি প্রিয় নবীর সুমহান আদর্শে আদর্শবান মানুষ হিসেবে গড়ে তুলতে অভিভাবক ও শিক্ষকদের প্রতি উদাত্ত আহ্বান জানান। আলোচনা সভা শেষে তিনি প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে মহানবী (স.)-এর জীবন ও আদর্শের ওপর মূল আলোচনা উপস্থাপন করেন ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ এবং ইমাম পরিষদ-খুলনার সাধারণ সম্পাদক মাওলানা গোলাম কিবরিয়া। খুলনা আলিয়া কামিল মাদরাসার সাবেক ভাইস প্রিন্সিপ্যাল মুফতী মাওলানা মুশফিকুর রহমানের স্বাগত বক্তৃতার মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কেসিসি’র সিনিয়র লাইসেন্স অফিসার মোঃ মনিরুজ্জামান রহিম।

আলোচনা সভায় বক্তারা বলেন, মহানবী (স.)-এর আগমন ও জীবনের প্রতিটি অধ্যায় সমগ্র মানব সভ্যতার জন্য চিরস্মরণীয় ও অনুকরণীয়। তাঁর দেখানো পথ ও শিক্ষা অনুসরণ করেই সমাজে শান্তি ও মানবজাতির কল্যাণ সুনিশ্চিত করা সম্ভব।

অনুষ্ঠানে কেসিসি’র প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, সচিব মোঃ রেজা রশীদ, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ইমরান, চিফ প্ল্যানিং অফিসার আবির উল জব্বার, বাজেট কাম অ্যাকাউন্টস অফিসার মোঃ মনিরুজ্জামানসহ সাবেক কাউন্সিলর ও স্থানীয় সমাজসেবকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভা শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর সুখ-সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন কেসিসি শিক্ষক সমিতির সভাপতি মাওলানা নাসির উদ্দিন কাসেমী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহানবীর (স.) প্রদর্শিত আদর্শই মানবজাতির জন্য কল্যাণ বয়ে আনতে পারে নজরুল ইসলাম মঞ্জু

আশাশুনিতে গুরুর চিতার পাশে মুসলিম শিষ্যের অশ্রু সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত

সাংবাদিক মেহেদী হাসান মারুফকে মিথ্যা মামলা মারধর ও প্রাণনাশের হুমকি দিয়ে হয়রানির অভিযোগ

উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল-আরেফীন কে জেলা প্রশাসক হিসেবে দেখতে চায় এমপি খোকন তালুকদার 

তালা প্রেসক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

কালিয়াকৈরে মহাসমারোহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত, বর্ণাঢ্য জশনে জুলুস

নিরাপদ খাদ্য ও পরিবেশ আইনে পাবনায় মোবাইল কোর্টের অভিযান

কেশবপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে হামদ-নাত প্রতিযোগিতা ও মিলাদ মাহফিল

আশাশুনিতে পুলিশের অভিযানে আ’লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার

কাহারোলে সার ব্যবস্থাপনা আইন লঙ্ঘন অরিন ট্রেডার্সের মালিক পক্ষের একজনকে কারাদণ্ড ও জরিমানা

১০

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) পালিত

১১

আওয়ামীপন্থী সাংবাদিক কর্তৃক ছাত্রজনতার আন্দোলনকে মব আখ্যা দেয়ায় সংবাদ সম্মেলন

১২

বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে মৌলভীবাজারে এতিমদের মধ্যে খাবার বিতরণ

১৩

মৌলভীবাজারে ৩৬ জুলাই শহীদ স্মৃতি কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

১৪

জুলাই স্মরণে ওয়ারিয়র্স অব জুলাই’ মৌলভীবাজারের ঈদ পুনর্মিলনী

১৫

“মৃত্যুর প্রস্তুতি নিয়ে প্রতিটি মুহূর্ত কাটাতে হবে” অধ্যাপক গোলাম পরওয়ার

১৬

চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণে একধাপ এগোলেন মুনা

১৭

মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন শিপু কুমার দাশ

১৮

মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি গাজী মাহবুব ও এসআই নির্বাচিত হলেন জয়ন্ত সরকার

১৯

পরিবেশ দূষণের বিরুদ্ধে কাগাবলা উন্নয়ন ফোরাম

২০