dailysatkhiradigantadsdtv
৯ সেপ্টেম্বর ২০২৬, ৫:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কয়রায় অনলাইন জুয়ায় আটক শ্যামনগরের ছাত্রদল নেতার সিন্ডিকেট মারধর, চাঁদাবাজি ও অবৈধ অস্ত্র রাখাসহ চাঞ্চল্যকর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

খুলনার কয়রায় পুলিশের বিশেষ অভিযানে অনলাইন জুয়ার আসর থেকে আটক সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের যুবকদের বিরুদ্ধে চাঞ্চল্যকর সব তথ্য বেরিয়ে এসেছে। জুয়া ও মাদকের কারবারের পাশাপাশি এলাকায় সাধারণ মানুষকে মারধর, জোরপূর্বক চাঁদা আদায় এবং দুর্ধর্ষ সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর গুরুতর অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

রোববার দিনভর কয়রা থানা পুলিশ উপজেলার মদিনাবাদ ও ৫ নম্বর কয়রা এলাকায় অভিযান চালিয়ে অনলাইন জুয়ায় জড়িত থাকার অভিযোগে মোট আটজনকে আটক করে। এর মধ্যে প্রথম অভিযানে কয়রা প্রতিবন্ধী স্কুল সংলগ্ন কালভার্ট এলাকা থেকে আটক তিনজন—মো. জাহিদ হাসান শেখ, মো. আশিকুজ্জামান আকাশ সরদার এবং আশিকুজ্জামান আশিক সবাই প্রতিবেশী সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, আটককৃতদের মধ্যে আশিকুজ্জামান আশিক গাবুরা ইউনিয়ন ছাত্রদলের একজন নেতা হিসেবে পরিচিত। এই রাজনৈতিক পরিচয়ের আড়ালে তিনি ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছেন। তাদের বিরুদ্ধে সাধারণ মানুষকে নানাভাবে ভয়ভীতি দেখিয়ে মারধর করা এবং বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে নিয়মিত চাঁদা আদায়ের বহু অভিযোগ রয়েছে। গাবুরার স্থানীয় বাসিন্দারা জানান, এই দুর্ধর্ষ চক্রের ভয়ে এলাকার সাধারণ মানুষ মুখ খুলতে সাহস পেত না। জুয়া ও মাদকের পাশাপাশি ওই ছাত্রদল নেতার বাড়িতে অবৈধ অস্ত্র মজুত রয়েছে বলেও তথ্য দিয়েছেন ক্ষুব্ধ এলাকাবাসী।

পুলিশ জানিয়েছে, আটককৃতদের কাছ থেকে জব্দ করা মোবাইল ফোন ও ডিভাইস পরীক্ষা করে অনলাইন জুয়া পরিচালনার অকাট্য প্রমাণ মিলেছে। এ ঘটনায় কয়রা থানায় ‘অনলাইন জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’-এর অধীনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

এদিকে, দুর্ধর্ষ এই অপরাধী চক্র ও চিহ্নিত চাঁদাবাজদের কোনো অবস্থাতেই যাতে জামিন দেওয়া না হয়, সে বিষয়ে জোর দাবি জানিয়েছে ভুক্তভোগী সাধারণ মানুষ। এলাকার যুবসমাজকে রক্ষা করতে এবং ওই নেতার বাড়িতে থাকা অবৈধ অস্ত্র উদ্ধারে অবিলম্বে প্রশাসনের কঠোর আইনগত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে খুলনা জেলা ও দায়রা জজসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন মহলের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রাম আদালতের সুফল অর্জন করেছে মাদারীপুরের তৃণমূলের জনগণ 

কেশবপুরে দুই মাছ থেকে লক্ষাধিক পোনা, সফল তরুণ উদ্যোক্তা আব্দুল্লাহ

শ‌্যামনগ‌রের ঈশ্বরীপুরে কৃষক মাঠ দিবস উদযাপন  

শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

কয়রায় অনলাইন জুয়ায় আটক শ্যামনগরের ছাত্রদল নেতার সিন্ডিকেট মারধর, চাঁদাবাজি ও অবৈধ অস্ত্র রাখাসহ চাঞ্চল্যকর অভিযোগ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জ্যেষ্ঠ সাংবাদিক খাইরুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি

শ্যামনগরে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক স্থায়ী আদেশাবলী নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

শ্যামনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

বেতাগীতে জিপিএ-৫ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, এগিয়ে যাওয়ার দিকনির্দেশনা

কালীগঞ্জে শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ মার্কশীট হারিয়ে থানায় জিডি, সন্ধান পেলে যোগাযোগের অনুরোধ

১০

শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় এলজিইডির সার্ভেয়ার রাজু আহমেদ গুরুতর আহত

১১

নওয়াপাড়ায় ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

১২

সাতক্ষীরার শ্যামনগরে বিশিষ্ট মাংস ব্যবসায়ী শেখ ফজর আলীর ইন্তেকাল

১৩

সাহসী তরুণ সাংবাদিক মোঃ মেহেদী হাসানের জন্মদিন আজ সহকর্মী ও শুভানুধ্যায়ীদের উষ্ণ শুভেচ্ছা

১৪

আশাশুনিতে ৩০ পিস ইয়াবাসহ হাফিজুল গ্রেপ্তার

১৫

পাইকগাছার নুনিয়াপাড়ায় নৌকা বাইচে জমজমাট জন্মাষ্টমী উৎসবের সমাপ্তি

১৬

ফরিদপুর পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী,মাদকসেবী ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সদস্যসহ গ্রেপ্তার-৭

১৭

পুলিশের পৃথক অভিযানে মাদারীপুরে ২৯০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার ২

১৮

নূরনগর গ্রীন কোয়ালিশনের কমিটি গঠন,সভাপতি গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিশুক

১৯

তালায় পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

২০