নাসির উদ্দিন লিটন,স্টাফ রিপোর্টার
(২৭ আগস্ট) মাদারীপুর জেলার কালকিনি উপজেলা পরিষদ সভাকক্ষে মাসিক আইন-শৃঙ্খলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
মাসিক আইন-শৃঙ্খলা সমন্বয় সভায় সভাপতিত্ব করেন কালকিনি উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাইফ-উল-আরেফিন। সভাপতি উপস্থিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সকল সদস্যদের উদ্দেশ্যে বলেন আপনারা যারা ইউআরটি সদস্য আছেন আপনারা নিয়মিত প্রতিটি ইউনিয়নের গ্রাম আদালতের নথিপত্র ও রেজিস্টার পর্যবেক্ষণ করবেন। মামলার আবেদন ঠিক মতো লেখা হয় কিনা, নথিপত্র হালনাগাদ আছে কিনা,
মামলার রেজিস্টার, ফিস রেজিস্টার, অর্থ লেনদেন রেজিস্টার, পত্র প্রদান রেজিস্টার এ সকল নথি রেজিস্টার ঠিক রাখার জন্য হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের দিয়ে গ্রাম আদালতের সকল কাজ যেন হালনাগাদ করা হয় সেই দিকে আপনারা খেয়াল রাখবেন। কেননা গ্রাম আদালত আইন দ্বারা গঠিত এটা কোন এনজিওর কাজ নয়। তিনি সকল চেয়ারম্যানদের উদ্দেশ্য বলেন গ্রাম আদালতের বিচারযোগ্য মামলা কোন ক্রমেই সালিশ করা যাবেনা।আপনারা অবশ্যই ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের এজলাসে বসে গ্রাম আদালতের বিচার যোগ্য মামলা গ্রাম আদালতের মাধ্যমে নিষ্পত্তি করার জন্য চেয়ারম্যান এবং প্যানেল চেয়ারম্যানদের পরামর্শ প্রদান করেন।
সদ্য বদলি জনিত কারণে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল-আরেফীন উপস্থিত সকল অংশগ্রহণকারীদের বলেন দীর্ঘদিন আপনাদের সাথে ছিলাম আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন আমি যেন পরবর্তী স্টেশনে ভালো কিছু করতে পারি ।
সভায় আরও উপস্থিত ছিলেন গ্রাম আদালতের বিভিন্ন সুবিধা নিয়ে আলোচনা করেন গ্রাম আদালতের ডাসার ও কালকিনি উপজেলা কো-অর্ডিনেটর নাসির উদ্দিন লিটন এবং কালকিনি উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,প্যানেল চেয়ারম্যান,সরকারী দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সাংবাদিকসহ বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন