শাহিনুর ইসলাম, বিশেষ প্রতিনিধি:
খুলনার দিঘলিয়া উপজেলায় ২০২৬-২০২৭ অর্থবছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় ১৭টি প্রাতিষ্ঠানিক ও ৪টি উন্মুক্ত জলাশয়ে বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১ টায় শুরু হয়ে দিন ব্যাপি দিঘলিয়া উপজেলায় এ পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির মাধ্যমে স্থানীয় জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধি, দেশীয় মাছের প্রজাতি সংরক্ষণ এবং মৎস্যসম্পদের উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে খুলনা-৪ আসনের সংসদ সদস্য এস কে আজিজুল বারী হেলাল-এর প্রতিনিধি হিসেবে দিঘলিয়া উপজেলা সদরের উন্মুক্ত জলাশয়ে মৎস্য অবমুক্ত করেন দিঘলিয়া উপজেলা বিএনপি সভাপতি এম সাইফুর রহমান মিন্টু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার সুজন দাশ গুপ্ত। এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্নিগ্ধা খাঁ বাবলিসহ মৎস্য অফিসের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ১৭টি প্রাতিষ্ঠানিক ও ৪টি উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করার ফলে স্থানীয় জলাশয়ে মাছের উৎপাদন বাড়বে এবং মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি সদস্য ওয়াহিদুজ্জামান রানা, দিঘলিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক গাজী জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. নাজমুল মোল্লা, বারাকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শফিউদ্দিন মোল্লা, বারাকপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরু, সেনহাটি ইউনিয়ন বিএনপি সভাপতি শেখ মোসলেম উদ্দিন, উপজেলা বিএনপি সিনিয়র নেতা মোল্যা সাজ্জাদ হোসেন, উপজেলা কৃষকদল সভাপতি শেখ লিটন,উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মো: সিদ্দিকুর রহমান মিন্টু,উপজেলা মহিলা দলের নেত্রী রিনা পারভিন, দিঘলিয়া ৪ নং ওয়ার্ড মেম্বার মো: আরিফ হোসেন, জাকির হোসেন, পল্টু শেখসহ আরো অনেকে। তাজাড়াও এসময় নিউজ ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন