dailysatkhiradigantadsdtv
৭ অক্টোবর ২০২৬, ৮:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৮ ও ৯ নম্বর ওয়ার্ডে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন কেসিসি প্রশাসকের

শাহিনুর ইসলাম, বিশেষ প্রতিনিধি:

খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) ৮ ও ৯ নম্বর ওয়ার্ড এলাকায় চলমান মশক নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন করেছেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। আজ বুধবার সকালে তিনি নগরীর ক্রিসেন্ট জুটমিল, বিদ্যুৎ কেন্দ্র আবাসিক এলাকা এবং ৯ নম্বর ওয়ার্ডের হাজামপাড়া এলাকায় এ পরিচ্ছন্নতা, ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পর্যবেক্ষণ করেন। ডেঙ্গু সংক্রমণ নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে ধারাবাহিকভাবে তিনি বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করছেন।

পরিদর্শনকালে ওয়ার্ড দুটির রেললাইনের উভয় পাশে বসবাসকারী নিম্ন আয়ের পরিবারগুলোর বাসস্থান, সড়ক, ড্রেন, স্যানিটেশন ব্যবস্থা ও বিশুদ্ধ পানীয় জলের নানা সংকট প্রত্যক্ষ করেন প্রশাসক। এসব বিদ্যমান সমস্যা সমাধানে দ্রুত কার্যকরী উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি। একই সাথে স্যানিটেশন ও পানীয় জলের সংকট নিরসনে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থাসমূহকে (এনজিও) এগিয়ে আসার আহ্বান জানান।

উপস্থিত গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে প্রশাসক বলেন, ধুলামুক্ত নগরী গড়ার ক্ষেত্রে প্রধান বাধা সড়কের পাশে বালু রেখে ব্যবসা করা এবং রাস্তার ওপর নির্মাণসামগ্রী ফেলে রাখা। নগরবাসীর নিরাপত্তা ও স্বাস্থ্যঝুঁকি এড়াতে এ বিষয়ে শীঘ্রই কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত এই অভিযান নিরবচ্ছিন্নভাবে অব্যাহত থাকবে বলে ঘোষণা দেন তিনি।

পরিদর্শনকালে কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আনিসুর রহমান, নির্বাহী প্রকৌশলী শেখ মো. মাসুদ করিম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল ইমরান, সমাজসেবক অ্যাডভোকেট ফজলে হালিমা লিটন, বিপ্লবুর রহমান কুদ্দুস, মো. সাইফুল আলম, কাজী মাহবুবুল হক, এইচ এম ডালিম, জাহাঙ্গীর কবির, সামছুর রহমান, কাজী শফিকুল ইসলাম, কাজী আবুল কালাম শামসুদ্দিন, কাজী শাহনেওয়াজ নিরু ও কাজী ফজলুল কবীর টিটোসহ সংশ্লিষ্ট ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গু প্রতিরোধে খালিশপুরে মশারি বিতরণ: নিজ আঙ্গিনা পরিচ্ছন্ন রাখার আহ্বান কেসিসি প্রশাসকের

১

ডিসেম্বরে চালু হচ্ছে সলুয়ার রিসাইক্লিং প্লান্ট, খুলনায় বর্জ্য ব্যবস্থাপনায় খুলবে তুন দ্বার: কেসিসি প্রশাসক 

২

৫০ কেজি মুগের ডালে তৈরি দৃষ্টিনন্দন দুর্গা প্রতিমা।। আশাশুনির দক্ষিণ বড়দল কালী মন্দিরে ব্যতিক্রমী আয়োজন

৩

আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক ও লিফলেট বিতরণ

৪

শ্যামনগরে অশ্রুসিক্ত বিদায়ে অবসরে গেলেন শিক্ষক আব্দুল মজিদ  যে প্রতিষ্ঠানে ছাত্র ছিলেন, সেখানেই শিক্ষকতা করেছেন চার দশকের বেশি

৫

যশোরে ঝিকরগাছা উপজেলার বাকড়াইউনিয়নের দিগদানা মাধ্যমিক বিদ্যালয়ের২০২৬ এসএসসি পরীক্ষায়এ প্লাস প্রাপ্ত ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠিত,

৬

দিন বদলের গল্প আর্থ-সামাজিক সমৃদ্ধির নায়ক চন্দনা রানী

৭

ডুমুরিয়া উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত  আহ্বায়ক নিলয়কে সংবর্ধনা

৮

শ্যামনগরের চিংড়াখালী মাধ্যমিক বিদ্যানিকেতনে পাক্ষিক পরীক্ষা, অভিভাবক সমাবেশ ও পরিচিতি সভা অনুষ্ঠিত 

৯

আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত ৭ আসামি গ্রেফতার

১০

যশোর কেশবপুরে ৬০০ বিঘা আমন ধানের জমি রক্ষা কৃষকের ফসল ও জলজ সম্পদ রক্ষায় আনসার-ভিডিপির প্রশংসনীয় উদ্যোগ

১১

তালায় ৭ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য পদে বিএনপির প্রার্থী গাজী সিরাজুল ইসলাম

১২

কয়রায় নিরাপদ পানির সংকট মোকাবিলায়  বৃষ্টির পানি সংরক্ষণে জোর

১৩

৮ ও ৯ নম্বর ওয়ার্ডে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন কেসিসি প্রশাসকের

১৪

আশাশুনি উপজেলা মৎস্যজীবি দলের আনন্দ শোভাযাত্রা ও প্রতিবাদ মিছিল

১৫

আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন

১৬

আশাশুনিতে অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার-৬

১৭

যশোরে মাদক মামলার পরোয়ানাভুক্ত বাবা-ছেলে গ্রেপ্তার, আদালতে প্রেরণ

১৮

অসুস্থ সাংবাদিক মেহেদী হাসানের আশু আরোগ্য কামনায় দোয়া প্রার্থনা

১৯

চিকিৎসক থেকে রাজনীতির মাঠে: দুর্দিনে পাইকগাছা বিএনপির কাণ্ডারি ডা. মজিদ

২০