dailysatkhiradigantadsdtv
৩০ সেপ্টেম্বর ২০২৬, ৯:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আশাশুনিতে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পিটিয়ে জখম,গ্রেফতার-২

এস,এম মোস্তাফিজুর রহমান

আশাশুনি উপজেলার চিলেডাঙ্গা গ্রামে তরুণীকে উত্যক্তের প্রতিবাদ করায় রবিউল ইসলাম নামে এক ব্যক্তিকে পিটিয়ে জখম, টাকা ছিনতাই ও হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

এ ব্যাপারে থানায় মামলা হলে পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বুধবার

(৩০ সেপ্টেম্বর) আদালতে প্রেরণ করেছে।

এজাহার সূত্রে জানাগেছে গত ২৮ সেপ্টেম্বর বুধহাটা

ইউনিয়র চিলেডাঙ্গা মাঠের পাকা সড়কের ওপর

স্থানীয় এক তরুণীকে আকিব হোসেনসহ কয়েকজন

উত্যক্ত ও অশ্লীল অঙ্গভঙ্গি করেন। সাইমুন সরদার ও রফিকুল ইসলাম প্রতিবাদ করলে তাদের সাথে বাকবিতণ্ডা হয়। ঘটনা নিষ্পত্তির জন্য এদিন রাতে

বেউলা বাজারে ইউনিয়ন জামায়াত কার্যালয়ে সালিশ

বৈঠক ডাকা হয়। বাদী রবিউল ইসলাম সালিশে

যাওয়ার পথে বেউলাএলাকার রাস্তার ওপর পৌঁছালে অভিযুক্তরা দেশীয় অস্ত্র,রড ও লাঠিসোটা নিয়ে তার গতিরোধ করে গালিগালাজ ও এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করে। পকেটে থাকা মাছ বিক্রির টাকা ছিনিয়ে নেওয়া,স্যামসাং মোবাইল ফোন ভেঙে ফেলে এবং গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টার অভিযোগ করা হয়েছে।

স্থানীয় লোকজন ও স্বাক্ষীরা তাকে উদ্ধার করে  আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আশাশুনি থানা অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আরিফ জানান,থানায় ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা রেকর্ড করার পর পুলিশ অভিযান চালিয়ে ২ জন এজাহার

ভুক্ত আসামিকে গ্রেফতার করে এবং তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের  দাবিতে মানববন্ধন

১

মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে দূর্বাডাঙ্গায় পুলিশের কঠোর বার্তা 

২

আশাশুনিতে প্রান্তিক কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ

৩

আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

৪

আশাশুনিতে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পিটিয়ে জখম,গ্রেফতার-২

৫

প্রতাপনগরে আশাশুনি উপজেলার সমস্যা চিহ্নিত করণ শীর্ষক মতবিনিময় সভা 

৬

আশাশুনির ফকরাবাদে রাস্তার পাশে বৃহৎ আকৃতির মরা গাছ।।জীবনের ঝুঁকিনিয়ে পথচারীদপর চলাচলে 

৭

শ্যামনগরে জাতীয় কন্যা শিশু দিবসে র‌্যালি ও আলোচনা সভা

৮

একযোগে কাজ করলে ডেঙ্গু সংকট মোকাবিলা সহজ: কেসিসি প্রশাসক

৯

তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন, ইউএনওর মাধ্যমে ডিসিকে পড়েস্মারকলিপি

১০

‎নয়াবাদ মসজিদের সামনে মাদ্রাসার ছাদ ঢালাই উদ্বোধন করলেন জেলা প্রশাসক

১১

ভূল্লী উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময় সভা

১২

ডুমুরিয়ার মাগুরাঘোনায় চেয়ারম্যান প্রার্থী  শেখ আরশাফুল ইসলামের মহিলা সমাবেশ

১৩

পাইকগাছায় বন্দোবস্তকৃত খাস জমিতে  সাইনবোর্ড, বিপাকে ভূমিহীন কৃষকরা

১৪

ক্ষমতার আড়ালে মোজাফফর মেম্বারের অনৈতিক সাম্রাজ্য: অনুদানের লোভে একাধিক নারী ফাঁদে, পরকীয়া ও চাঁদাবাজির তথ্য-প্রমাণ ফাঁস

১৫

আশাশুনির প্রতাপনগরে ভাঙ্গন কবলিত ওয়াবদা বেড়িবাঁধ শঙ্কামুক্ত,কাজ শেষ করতে লাগবে সাত দিন

১৬

তালা টেকনিক্যাল এন্ড বিএম কলেজে জাঁকজমকপূর্ণ নবীন বরণ অনুষ্ঠিত

১৭

তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৮

ভাঙ্গুড়ায় নতুন সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহানের যোগদান

১৯

খুলনায় বর্জ্য ব্যবস্থাপনা ও ডেঙ্গু প্রতিরোধে কেসিসির পর্যালোচনা সভা 

২০