dailysatkhiradigantadsdtv
৩০ সেপ্টেম্বর ২০২৬, ৯:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আশাশুনির ফকরাবাদে রাস্তার পাশে বৃহৎ আকৃতির মরা গাছ।।জীবনের ঝুঁকিনিয়ে পথচারীদপর চলাচলে 

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি

।আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে রাস্তার পাশে বৃহৎ বৃক্ষ শুকিয়ে বিপদজনক অবস্থায় থাকায় জীবনের ঝুঁকি নিয়ে পথ চলাচলে বাধ্য হচ্ছে পথচারী ও এলাকাবাসী।

অশাশুনির মানিকখালী ব্রীজ হতে বড়দল ব্যস্ততম সড়কে ফকরাবাদ গ্রামে রাস্তার একেবারে পাশে ৩০ বছর অধিককাল শিশু চটকা গাছ বেড়ে উঠেছে। ফকরাবাদ শ্যামা মিস্ত্রীর মিলের মোড়ে জনসমাগম স্থানে বিনয় সরকারের কাঠগোলা,ধান,হলুদ ও তেলের মিল,বিল্লাল গাজীর চা স্টলসহ কয়েকটি দোকান রয়েছে। মসজিদ,স্কুল ও ঘন বসতিপূর্ণ এলাকায় এখানে প্রতিদিন অনেক মানুষের সমাগম ঘটে।

রাস্তা দিয়ে প্রতি নিয়ত অসংখ্য যানবাহন,ফকরাবাদ সরকারি প্রাইমারী স্কুলের ছাত্রছাত্রী,সাধারণ জনগণ ও দূর দুরান্তের পথচারী চলাচল করে থেক। গাছের দুটি বড় বড় শাখা রাস্তার উপর ছায়া করে ছিল। ৩ মাসের অধিক শাখা দুটি সম্পূর্ণ শুকিয়ে আছে। মূল গাছটিও মরণাপন্ন প্রায়। মরা শাখা ডাল দুটি রাস্তার উপর এমন বিপদজনক ভাবে রয়েছে যে কোন সময় ভেঙ্গে পড়লে জীবনহানিসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে।

স্কুলের পিটিএ সভাপতি,এস এম শরিফুল ইসলাম জানান,গাছটি রাস্তার উপর ঝুকে পড়েছে। শুকনো বড় আকৃতির ডাল দুটি যে কোন সময় ভেঙ্গে পড়তে পারে। ফলে স্কুলের ছাত্রছাত্রী,পথচারী ও যানবাহনগুলো রীতিমত হুমকির মধ্যদিয়ে রাস্তা দিয়ে চলাচল করছে। জেলা পরিষদকে অবহিত করা হলেও গাছ কাটা হচ্ছেনা কেন,আমরা জানিনা। এলাকাবাসীর দাবী,

হয় গাছটি কেটে নেওয়া হোক,না হয় কোন প্রতিষ্ঠানে দান করে দিলে তারাই কেটে নেবে।

আশাশুনি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান, গাছটি খুবই ঝুঁকিপূর্ণ ও বিপদজনক। ঝড় বৃষ্টি বা যে কোন সময় ভেঙ্গে পড়ার শঙ্কায় পথচারী ও স্কুলের শিক্ষার্থীরা ভয়ে ভয়ে রাস্তা দিয়ে যাতয়াত করে থাকে। দ্রুত গাছটি কেটে নিতে তিনি জেলা পরিষদের কাছে দাবী জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে দূর্বাডাঙ্গায় পুলিশের কঠোর বার্তা 

১

আশাশুনিতে প্রান্তিক কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ

২

আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

৩

আশাশুনিতে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পিটিয়ে জখম,গ্রেফতার-২

৪

প্রতাপনগরে আশাশুনি উপজেলার সমস্যা চিহ্নিত করণ শীর্ষক মতবিনিময় সভা 

৫

আশাশুনির ফকরাবাদে রাস্তার পাশে বৃহৎ আকৃতির মরা গাছ।।জীবনের ঝুঁকিনিয়ে পথচারীদপর চলাচলে 

৬

শ্যামনগরে জাতীয় কন্যা শিশু দিবসে র‌্যালি ও আলোচনা সভা

৭

একযোগে কাজ করলে ডেঙ্গু সংকট মোকাবিলা সহজ: কেসিসি প্রশাসক

৮

তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন, ইউএনওর মাধ্যমে ডিসিকে পড়েস্মারকলিপি

৯

‎নয়াবাদ মসজিদের সামনে মাদ্রাসার ছাদ ঢালাই উদ্বোধন করলেন জেলা প্রশাসক

১০

ভূল্লী উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময় সভা

১১

ডুমুরিয়ার মাগুরাঘোনায় চেয়ারম্যান প্রার্থী  শেখ আরশাফুল ইসলামের মহিলা সমাবেশ

১২

পাইকগাছায় বন্দোবস্তকৃত খাস জমিতে  সাইনবোর্ড, বিপাকে ভূমিহীন কৃষকরা

১৩

ক্ষমতার আড়ালে মোজাফফর মেম্বারের অনৈতিক সাম্রাজ্য: অনুদানের লোভে একাধিক নারী ফাঁদে, পরকীয়া ও চাঁদাবাজির তথ্য-প্রমাণ ফাঁস

১৪

আশাশুনির প্রতাপনগরে ভাঙ্গন কবলিত ওয়াবদা বেড়িবাঁধ শঙ্কামুক্ত,কাজ শেষ করতে লাগবে সাত দিন

১৫

তালা টেকনিক্যাল এন্ড বিএম কলেজে জাঁকজমকপূর্ণ নবীন বরণ অনুষ্ঠিত

১৬

তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৭

ভাঙ্গুড়ায় নতুন সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহানের যোগদান

১৮

খুলনায় বর্জ্য ব্যবস্থাপনা ও ডেঙ্গু প্রতিরোধে কেসিসির পর্যালোচনা সভা 

১৯

খুলনায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপিত

২০