dailysatkhiradigantadsdtv
৩০ সেপ্টেম্বর ২০২৬, ৯:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আশাশুনিতে প্রান্তিক কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ

আশাশুনি প্রতিনিধি

আশাশুনিতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়েছে।

 

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০ টায় ফকরাবাদ কালিবাড়ী চত্তরে বাংলাদেশ এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটি (বেডস)-এর উদ্যোগে,‘স্ববল’ প্রকল্পের তত্ত্বাবধানে এবং ইউরোপিয়ান ইউনিয়ন ট্রেডক্রাফট এক্সচেঞ্জের আর্থিক সহযোগিতায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ফলদ ও কাঠজাত গাছের চারা বিতরণ করা হয়। ফকরাবাদ ও বুড়িয়া কৃষি পণ্য উৎপাদক সমিতির ৯০ জন সদস্যের মাঝে তিন হাজার পিচ চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে কৃষকদের হাতে চারা তুলে দেন আশাশুনি উপজেলা কৃষি পণ্য উৎপাদক সমিতির দপ্তর সম্পাদক বাবু দেবব্রত সরকার।

বিতরণ কর্মসূচির আওতায় সমিতির প্রত্যেক সদস্যকে চারটি করে চারা দেওয়া হয়। এর মধ্যে দুটি আম, একটি কদবেল ও একটি মেহগনি গাছের চারা রয়েছে।

চারা বিতরণকালে দেবব্রত সরকার বলেন,পরিবেশের ভারসাম্য রক্ষা ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে বৃক্ষরোপণ গুরুত্বপূর্ণ। BEDS-এর ‘স্ববল’ প্রকল্পের এ উদ্যোগ কৃষকদের পুষ্টি ও ভবিষ্যৎ অর্থনৈতিক সুবিধায় ভূমিকা রাখবে।

এ সময় সমিতির সদস্যরা এ উদ্যোগের জন্য BEDS ও ‘স্ববল’ প্রকল্প সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে দূর্বাডাঙ্গায় পুলিশের কঠোর বার্তা 

১

আশাশুনিতে প্রান্তিক কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ

২

আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

৩

আশাশুনিতে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পিটিয়ে জখম,গ্রেফতার-২

৪

প্রতাপনগরে আশাশুনি উপজেলার সমস্যা চিহ্নিত করণ শীর্ষক মতবিনিময় সভা 

৫

আশাশুনির ফকরাবাদে রাস্তার পাশে বৃহৎ আকৃতির মরা গাছ।।জীবনের ঝুঁকিনিয়ে পথচারীদপর চলাচলে 

৬

শ্যামনগরে জাতীয় কন্যা শিশু দিবসে র‌্যালি ও আলোচনা সভা

৭

একযোগে কাজ করলে ডেঙ্গু সংকট মোকাবিলা সহজ: কেসিসি প্রশাসক

৮

তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন, ইউএনওর মাধ্যমে ডিসিকে পড়েস্মারকলিপি

৯

‎নয়াবাদ মসজিদের সামনে মাদ্রাসার ছাদ ঢালাই উদ্বোধন করলেন জেলা প্রশাসক

১০

ভূল্লী উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময় সভা

১১

ডুমুরিয়ার মাগুরাঘোনায় চেয়ারম্যান প্রার্থী  শেখ আরশাফুল ইসলামের মহিলা সমাবেশ

১২

পাইকগাছায় বন্দোবস্তকৃত খাস জমিতে  সাইনবোর্ড, বিপাকে ভূমিহীন কৃষকরা

১৩

ক্ষমতার আড়ালে মোজাফফর মেম্বারের অনৈতিক সাম্রাজ্য: অনুদানের লোভে একাধিক নারী ফাঁদে, পরকীয়া ও চাঁদাবাজির তথ্য-প্রমাণ ফাঁস

১৪

আশাশুনির প্রতাপনগরে ভাঙ্গন কবলিত ওয়াবদা বেড়িবাঁধ শঙ্কামুক্ত,কাজ শেষ করতে লাগবে সাত দিন

১৫

তালা টেকনিক্যাল এন্ড বিএম কলেজে জাঁকজমকপূর্ণ নবীন বরণ অনুষ্ঠিত

১৬

তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৭

ভাঙ্গুড়ায় নতুন সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহানের যোগদান

১৮

খুলনায় বর্জ্য ব্যবস্থাপনা ও ডেঙ্গু প্রতিরোধে কেসিসির পর্যালোচনা সভা 

১৯

খুলনায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপিত

২০