এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি
আশাশুনিতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক উপজেলা দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৪টায় আশাশুনি আল-আমিন ট্রাস্ট মিলনায়তনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
উপজেলা সভাপতি প্রফেসর শাহজাহান হোসেনের সভাপতিত্বে এবং সেক্রেটারি বোরহান উদ্দিনের সঞ্চালনায় বৈঠকে প্রধান অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি প্রফেসর মাওলানা আব্দুল গফফার।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মাওলানা আব্দুল গফফার বলেন,শ্রমজীবী মানুষের অধিকার,মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করতে সংগঠনের দায়িত্বশীলদের আরও আন্তরিকতা,নিষ্ঠা ও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি তাদের জীবনমান উন্নয়ন ও সার্বিক কল্যাণে কার্যকর ভূমিকা রাখতে হবে। এ জন্য সংগঠনের প্রতিটি পর্যায়ের কার্যক্রম নিয়মিত পর্যালোচনা করে সাংগঠনিক দক্ষতা ও সক্ষমতা বাড়াতে হব
বৈঠকে আশাশুনি উপজেলার ১১টি ইউনিয়নের মাসিক সাংগঠনিক রিপোর্ট পর্যালোচনা করা হয়।
এ সময় ইউনিয়ন পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা,দায়িত্বশীলদের করণীয় নির্ধারণ এবং সংগঠনের সার্বিক অগ্রগতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
বৈঠকে আশাশুনি উপজেলার ১১টি ইউনিয়ন শাখার সভাপতি ও সেক্রেটারিগন উপস্থিত ছি
মন্তব্য করুন