dailysatkhiradigantadsdtv
৬ অক্টোবর ২০২৬, ৩:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোদাগাড়ীতে অদম্য ফুটবল একাডেমির নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মোঃ শেখ ফরিদ ( জেলা প্রতিনিধি)

রাজশাহীর গোদাগাড়ীতে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে অদম্য ফুটবল একাডেমির উদ্যোগে দুই দিনব্যাপী নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট-২০২৬। সোমবার (৫ অক্টোবর) রাতে গোদাগাড়ীর কৃষ্ণবাটি ঈদগাহ মাঠে টুর্নামেন্টের প্রথম দিনের খেলা অনুষ্ঠিত হয়।

প্রথম দিনের খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন টুর্নামেন্টের সভাপতি মো. আফসারুজ্জামান (মিন্টু)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আইনুল হক পেশ ইমাম বোগদামারি কেন্দ্রীয় জামে মসজিদ, মোঃ আবুল কালাম আজাদ সভাপতি ৩ নং ওয়ার্ড যুবদল,মোঃ সেলিম রেজা / লালু যুগ্ন আহবায়ক তাতি দল গোদাগাড়ী উপজেলা, মোঃ এনামুল হক বিশিষ্ট রাজনীতি বীদ,মোঃ মিলন হক মেম্বার পদপ্রার্থী,মোঃ সুমিরুল ইসলাম বিশিষ্ট সমাজ সেবক,মোঃ শেখ সাদি বিশিষ্ট ধারাভাষ্যকার ও আয়োজক, খেলোয়াড়, ক্রীড়াপ্রেমী দর্শকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

রাতের আলোয় অনুষ্ঠিত খেলাকে ঘিরে কৃষ্ণবাটি ঈদগাহ মাঠে তৈরি হয় উৎসবের আমেজ। খেলা দেখতে মাঠে ভিড় করেন বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচগুলো উপভোগ করেন দর্শকরা।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি মো. আফসারুজ্জামান (মিন্টু) বলেন, “তরুণ প্রজন্মকে মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তিনি আরো বলেন খেলাধুলা পরিচালনা করার জন্য তার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা থাকবে। স্থানীয় পর্যায়ে ফুটবলের চর্চা বাড়ানো এবং তরুণদের মাঠমুখী করতেই এ আয়োজন।”

আয়োজক অদম্য ফুটবল একাডেমি জানায়, তরুণ খেলোয়াড়দের প্রতিভা বিকাশের পাশাপাশি এলাকায় খেলাধুলার পরিবেশ তৈরি করাই এ টুর্নামেন্টের মূল উদ্দেশ্য। প্রথম দিনের খেলা সফলভাবে সম্পন্ন হয়েছে এবং দ্বিতীয় দিনের খেলাও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে বলে জানান তারা।

টুর্নামেন্টের আয়োজক ও সংশ্লিষ্টদের প্রত্যাশা, এ ধরনের আয়োজনের মাধ্যমে গোদাগাড়ীর প্রত্যন্ত এলাকার প্রতিভাবান ফুটবলাররা নিজেদের মেলে ধরার সুযোগ পাবেন এবং স্থানীয় ক্রীড়াঙ্গন আরও সমৃদ্ধ হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তালায় ৭ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য পদে বিএনপির প্রার্থী গাজী সিরাজুল ইসলাম

১

কয়রায় নিরাপদ পানির সংকট মোকাবিলায়  বৃষ্টির পানি সংরক্ষণে জোর

২

৮ ও ৯ নম্বর ওয়ার্ডে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন কেসিসি প্রশাসকের

৩

আশাশুনি উপজেলা মৎস্যজীবি দলের আনন্দ শোভাযাত্রা ও প্রতিবাদ মিছিল

৪

আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন

৫

আশাশুনিতে অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার-৬

৬

যশোরে মাদক মামলার পরোয়ানাভুক্ত বাবা-ছেলে গ্রেপ্তার, আদালতে প্রেরণ

৭

অসুস্থ সাংবাদিক মেহেদী হাসানের আশু আরোগ্য কামনায় দোয়া প্রার্থনা

৮

চিকিৎসক থেকে রাজনীতির মাঠে: দুর্দিনে পাইকগাছা বিএনপির কাণ্ডারি ডা. মজিদ

৯

আলোর ঝলকানিতে জমজমাট নাইট ফুটবল টুর্নামেন্টর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

১০

তালায় একাদশ শ্রেণির শিক্ষার্থীর দাফন, হত্যার অভিযোগে মামলা

১১

সাতক্ষীরায় কলেজছাত্র জাকারিয়া হত্যার প্রতিবাদে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কিশোর গ্যাংয়ের বিচার ও ফাঁসির দাবি

১২

খুলনায় পলিটেকনিক শিক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ড হারিয়ে জিডি

১৩

খুলনায় পলিটেকনিক শিক্ষার্থীর পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড হারিয়ে জিডি

১৪

গোদাগাড়ীতে অদম্য ফুটবল একাডেমির নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

১৫

গোদাগাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ড বসতঘর, ছাগল ও অটোরিকশা পুড়ে ছাই

১৬

তালা উপজেলার মাগুরা ইউনিয়নের ধুলন্ডা গ্রামে নীলা খাতুন (১৬) নামের একাদশ শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

ডুমুরিয়া উপজেলা যুবদলের  ভারপ্রাপ্ত আহ্বায়ক নিলয়

১৮

দিঘলিয়ায় বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ পালিত

১৯

তালায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত

২০