মোঃ শেখ ফরিদ জেলা প্রতিনিধি
আলোর ঝলকানিতে জমজমাট নাইট ফুটবল ফাইনাল
অদম্য ফুটবল একাডেমির আয়োজনে দর্শকদের উপচেপড়া ভিড়, উৎসবের আমেজ গোদাগাড়ীর মাটিকাটা ইউনিয়নে কৃষ্ণবাটি/ বোগদামারি গ্রামের ঈদগাহ মাঠে
রাতের আঁধার ভেদ করে চারপাশে ঝলমলে আলোর বিচ্ছুরণ। মাঠজুড়ে হাজারো দর্শকের উচ্ছ্বাস, করতালি আর খেলোয়াড়দের দুর্দান্ত নৈপুণ্য—সব মিলিয়ে উৎসবের নগরীতে পরিণত হয় রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ৬ নম্বর মাটিকাটা ইউনিয়নের কৃষ্ণবাটি / বোগদামারি গ্রাম। অদম্য ফুটবল একাডেমির আয়োজনে দুই দিনব্যাপী নাইট ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল অনুষ্ঠিত হয়েছে উৎসবমুখর পরিবেশে।উক্ত ফাইনাল খেলায় মুখোমুখি হয় বাবু ট্রেডার্স vs প্রবাসী মানিক , সে খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন মেসার্স বাবু ট্রেডার্স ও রানারআপ হয় প্রবাসী মানিক একাদশ।
ফাইনাল ম্যাচকে ঘিরে সন্ধ্যার পর থেকেই খেলার মাঠে বাড়তে থাকে দর্শকদের ভিড়। আশপাশের বিভিন্ন এলাকা থেকে ফুটবলপ্রেমীরা ছুটে আসেন প্রিয় দলের খেলা দেখতে। ম্যাচ শুরু হওয়ার পর থেকেই মাঠে তৈরি হয় টানটান উত্তেজনা। খেলোয়াড়দের আক্রমণ-পাল্টা আক্রমণ ও দুর্দান্ত ফুটবল নৈপুণ্যে প্রতিটি মুহূর্ত হয়ে ওঠে উপভোগ্য।
দর্শকদের উচ্ছ্বাস, করতালি আর প্রাণবন্ত ধারাভাষ্যে পুরো মাঠ ছিল সরগরম। খেলার ধারাভাষ্যকার শেখ সাদী তাঁর সাবলীল ও প্রাণবন্ত উপস্থাপনায় ম্যাচের উত্তেজনা আরও বাড়িয়ে দেন। মাঠের প্রতিটি আক্রমণ ও গুরুত্বপূর্ণ মুহূর্ত দর্শকদের কাছে তুলে ধরেন আকর্ষণীয় ধারাভাষ্যের মাধ্যমে।
ফাইনাল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. আফসারুজ্জামান (মিন্টু)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. সাদিউজ্জামান রুবেল, সহ-সাধারণ সম্পাদক, ৬ নম্বর মাটিকাটা ইউনিয়ন বিএনপি ও সাবেক সেক্রেটারি, জিয়া পরিষদ, গোদাগাড়ী উপজেলা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. তৌফিক আহমেদ (নয়ন),সভাপতি ৩ নং ওয়ার্ড বিএনপি, মো. সেলিম রেজা,যুগ্ম আহ্বায়ক তাতি দল গোদাগাড়ী উপজেলা, মো. ইফতেখার আহমেদ (মুন্না),বিশিষ্ট সমাজ সেবক, মো. এনামুল হক,বিশিষ্ট রাজনীতি বীদ, মো. মুস্তাক সারওয়ার্দী টুটুল,বিশিষ্ঠ রাজনীতি বীদ,মো. শেখ ফরিদ,সাবেক সাংগঠনিক সম্পাদক গোদাগাড়ী উপজেলা ছাত্রদল,মো. রোকনুজ্জামান (রোকন),যুগ্ম আহ্বায়ক গোদাগাড়ী উপজেলা ছাত্রদল, মো. আসরারউল হক, বিশিষ্ঠ ব্যবসায়ী, মো. নুরুল ইসলাম, মো. আবুল কালাম আজাদ,সভাপতি ৩ নং ওয়ার্ড যুবদল, মো. ফারুক হোসেন, মো. হাসান আলী, সাধারণ সম্পাদক তিন নম্বর ওয়ার্ড যুবদল, মো. জাইদুর রহমান ও মো. নাসিম। এছাড়াও স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়াঙ্গনের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
টুর্নামেন্ট সফল করতে অদম্য ফুটবল একাডেমির সদস্য ও আয়োজক কমিটির সদস্যরা ব্যাপক পরিশ্রম করেন। মাঠ প্রস্তুত থেকে শুরু করে খেলোয়াড়দের ব্যবস্থাপনা, দর্শকদের নিরাপত্তা এবং পুরো অনুষ্ঠান পরিচালনায় আয়োজকদের আন্তরিকতা ছিল প্রশংসনীয়।
অদম্য ফুটবল একাডেমির উদ্দেশ্য তরুণ সমাজকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করাই তাদের অন্যতম লক্ষ্য। তরুণদের মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে নিয়মিত ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এলাকাবাসীর সহযোগিতা ও সমর্থন পেলে ভবিষ্যতে আরও বড় পরিসরে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হবে।
স্থানীয় দর্শকরা বলেন, দীর্ঘদিন পর এমন বড় পরিসরের রাতের ফুটবল আয়োজন এলাকায় আনন্দের পরিবেশ সৃষ্টি করেছে। খেলাধুলার মাধ্যমে তরুণদের মাঠমুখী করার এমন উদ্যোগ অব্যাহত রাখার দাবি জানান তারা।
আয়োজকদের প্রত্যাশা, অদম্য ফুটবল একাডেমির এ ধরনের আয়োজন ভবিষ্যতে আরও বিস্তৃত হবে এবং গোদাগাড়ীর তরুণ সমাজকে ক্রীড়াঙ্গনে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মন্তব্য করুন