dailysatkhiradigantadsdtv
২ অক্টোবর ২০২৬, ৮:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁওয়ে ৩ বছরের শিশুকে ধর্ষণ, ধর্ষক হৃদয় চন্দ্র পলাতক

বেলাল হোসেন ঠাকুরগাঁও

 

ঠাকুরগাঁওয়ে ভূল্লীতে তিন বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে হৃদয় চন্দ্র (১৩) এক কিশোরের বিরুদ্ধে।

এ ঘটনায় অসুস্থ হয়ে পড়া শিশুটিকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

ঘটনাটি ঘটেছে ঠাকুরগাঁও জেলার ভূল্লী উপজেলার শুখানপুকুরী ইউনিয়নের লাউথুতি নরেশ মেম্বার পাড়া এলাকায়। এ ঘটনায় স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ দেখা দিয়েছে।

 

 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে শিশুটি বাড়ীতে খেলা করার সময় পাশের বাড়ী এক শিশুর ডাকে খেলাধুলা করতে যায়।

 

 

খেলাধুলা করার সময় সকলের অগোচরে বাড়ির পিছনে শিশুটিকে হৃদয় চন্দ্র (১৩) নামে তরুণ তাকে বাড়ির পেছনের নির্জন স্থানে নিয়ে গিয়ে শিশুটির ওপর যৌন নির্যাতন চালায়।

 

একপর্যায়ে শিশুটি চিৎকার করলে তার মা ঘটনাস্থলে ছুটে আসেন। এ সময় অভিযুক্ত যুবক সেখান থেকে পালিয়ে যায়।

 

ঘটনার পর শিশুটি বাড়িতে থাকলেও বৃহস্পতিবার রাতে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।

 

 

অভিযুক্ত হৃদয় চন্দ্র (১৩) বীরগঞ্জের রতবাজার দেউলি এলাকার বৈশাখুর ছেলে বলে জানা গেছে। পরিবারের দাবি, সে নানার বাড়িতে বেড়াতে এসেছিল। প্রায় নানার বাড়ীতে বেড়াতে আসে। ঘটনার পর তার নানা নিতাই তাকে পালিয়ে যেতে সহযোগিতা করেছেন বলে জানা যায়।

 

 

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আলমগীর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযোগের সত্যতা যাচাই করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

তিনি আরও বলেন, শিশুটির চিকিৎসা ও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়ার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। আশা করি অভিযুক্তকেও আমরা খুব দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করতে পারবো।

 

শিশুটির পরিবারের সদস্যরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেধাবী ছাত্র আবু রায়হানের ১১তম জন্মদিন উদযাপিত সুস্বাস্থ্য ও সাফল্য কামনায় বিশিষ্টজনেরা

১

মাত্র ১০০ টাকায় চিকিৎসা সেবা পাইকগাছায় মানবতার অনন্য দৃষ্টান্ত ডা. মাসুদ রানা

২

বিবাহের ফাঁদে ফেলে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট: আশুলিয়ায় প্রবাসীর ৩ লক্ষাধিক টাকা ও গয়না নিয়ে উধাও নতুন স্ত্রী

৩

যার হক তাকে দিতে হবে। সবার হক দেখার দ্বায়ীত্ব আমার-অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ

৪

ঝিকরগাছারহাজিরবাগে সোনাকুড় স্পোটিং ক্লাবের উদ্যোগে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের চতুর্থ ম্যাচের খেলা অনুষ্ঠিত, গাজীপাড়া মাহমুদ পাড়া একাদশকে ১-০ গোলে হারিয়ে দক্ষিণ-পশ্চিম পাড়া ফুটবল একাদশের জয়

৫

ঠাকুরগাঁওয়ে ৩ বছরের শিশুকে ধর্ষণ, ধর্ষক হৃদয় চন্দ্র পলাতক

৬

আশাশুনিতে বজ্রাঘাতে কাঠমিস্ত্রী নিহত

৭

ডুমুরিয়ায় আওয়ামী লীগ নেতা সরদার আবু সালেহ গ্রেপ্তার

৮

গোদাগাড়ী মাটিকাটা ইউনিয়নে ফেস্টুন-ব্যানার ছেঁড়ার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

৯

ঐতিহ্যের ধারাবাহিকতায় উত্তর আবাদ চণ্ডীপুর প্রাথমিকে সভাপতির দায়িত্ব নিলেন জাবিদ হাচান

১০

দৌড়ে মোবাইল ছিনতাইকারী ধরলেন আনসার সদস্য!

১১

মিথ্যা মামলায় ফাঁসানো ও পুলিশি হয়রানির অভিযোগ

১২

আনুলিয়ায় চাঁদাবাজী, হত্যার হুমকি, মাছ লুট ও জবর দখল চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

১৩

ঠাকুরগাঁও সহ ৫৬ জেলার ৭৭টি উপজেলায় একযোগে কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৪

নদীর লবণ পানি ওঠানামায় ক্ষতির অভিযোগ, অবৈধ পাইপ অপসারণের দাবি এলাকাবাসীর

১৫

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নয়নের ছোঁয়া, নতুন করে আশার আলো দেখছেন উপকূলবাসী

১৬

রাজশাহীতে দেশি বিদেশি সাইটের অনলাইন জুয়ার এজেন্ট গ্রেপ্তার

১৭

সলুয়া ল্যান্ডফিলে বর্জ্য রিসাইক্লিং প্লান্টের পরীক্ষামূলক কার্যক্রম পরিদর্শন করেন কেসিসি প্রশাসক

১৮

তালার জালালপুরে জেলে সমাবেশ অনুষ্ঠিত

১৯

তালায় রাস্তার জায়গায় পড়েছে মেহগনি গাছ, সরেজমিনে মাপজোক

২০