শাহিনুর ইসলাম,তালা উপজেলা প্রতিনিধি
৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তালায় বিভিন্ন পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করলেন ড. হোসেন জিল্লুর রহমান

 

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, বেসরকারি গবেষণা সংস্থা ‘পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার’ (পিপিআরসি)-এর নির্বাহী চেয়ারম্যান এবং ব্র্যাকের চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান সাতক্ষীরার তালায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেছেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার গোনালী নলতা, হরিচন্দ্রকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং তালা উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের হলরুমে পৃথকভাবে এসব মতবিনিময় অনুষ্ঠিত হয়।

মতবিনিময়কালে জেলে, ভূমিহীন কৃষক, কৃষক, আমচাষি ও মৎস্যচাষিদের সঙ্গে কথা বলেন ড. হোসেন জিল্লুর রহমান। তিনি স্থানীয় মানুষের জীবন-জীবিকা, সমস্যা ও সম্ভাবনার কথা শোনেন এবং তাদের অভিজ্ঞতা ও মতামত গ্রহণ করেন।

এ সময় এলাকার পানি সংকট, খাল-বিল ও নদী দখল ও নাব্যতা, নদী ও সমুদ্রে মাছ ধরা, জলদস্যুতা এবং জেলেদের জীবন-জীবিকা নিয়ে আলোচনা হয়। বিশেষ করে জেলে সম্প্রদায়ের দৈনন্দিন জীবন, নদী ও জলাশয়ের ওপর তাদের নির্ভরশীলতা এবং বিভিন্ন সমস্যার কথা উঠে আসে। এছাড়া ভূমিহীনদের জমি ও কৃষিজীবীদের বিভিন্ন সমস্যার বিষয়েও আলোচনা হয়।

স্থানীয় বাসিন্দারা তাদের জীবন-জীবিকা, কৃষি, মৎস্যচাষ ও এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন।

মতবিনিময় সভা পরিচালনা করেন খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সৈয়দ এম. হাশেমী, পিপিআরসির সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট নমিরা শামীম, জেন্ডার স্পেশালিস্ট মাহবুবা হক এবং কমিউনিকেশন ম্যানেজার জয়ন্ত কুমার পাল।

এ ছাড়া উপস্থিত ছিলেন তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার, সাধারণ সম্পাদক ফারুক হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈল নির্মাণ শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন, সভাপতি পদে হাফিজুল ও সাধারণ সম্পাদক পদে কামাল বিজয়ী

সাতক্ষীরায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন

ঠাকুরগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজনে ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি পালিত

তালায় বিভিন্ন পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করলেন ড. হোসেন জিল্লুর রহমান

কেশবপুরে ‘বেলকাটি তারুণ্য ক্লাবের’ আত্মপ্রকাশ: নজরুল সভাপতি, রনি সম্পাদক

সাফল্যের স্বীকৃতি পেল শ্যামনগরের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে মেদা কালীবাড়ীতে বিপুলসংখ্যক ভক্তের সমাগম

ফরিদপুরে সারের সংকট নেই, কৃষকের চাহিদা পূরণে তৎপর কৃষি বিভাগ

শ্যামনগরে তিনবার ভেঙে একাকার চকবার-গাইনবাড়ী সড়ক চরম দুর্ভোগে এলাকাবাসী

মাদারীপুরে আসামি বহনকারী পুলিশের পিকআপ ভ্যান উল্টে নিহত ১ জন

১০

কপিলমুনিতে কবরস্থানের জায়গা দখল করে দোকান  নির্মাণের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন

১১

সাতক্ষীরার সাবেক পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি লাভ করেছেন

১২

কালিয়াকৈরে শিয়ালের কামড়ে নারী- শিশুসহ আহত ২০ 

১৩

শ্যামনগরে পানিবন্দি পাঁচ শতাধিক পরিবার সড়ক ও শিক্ষাপ্রতিষ্ঠানের পর এবার কবরস্থানও পানির নিচে

১৪

আশাশুনিতে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপ্তি।।পুরস্কার পেলেন বিজয়ী শিক্ষার্থীরা

১৫

শ্যামনগরে থানার সামনের অবৈধ স্থাপনা গুঁড়িয়ে জেলা পরিষদের জমি উদ্ধার

১৬

কেশবপুরে প্লাস্টিকের চাপে কমছে ঐতিহ্যবাহী মৃৎশিল্পের চাহিদা, টিকে থাকার লড়াইয়ে কুমাররা

১৭

শ্যামনগরে লাইসেন্স ও ছাড়পত্রহীন হাসপাতালের রমরমা বাণিজ্য স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

১৮

রাণীশংকৈলে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় কাবাডিতে উপজেলা সেরা নিয়ানপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়

১৯

রাণীশংকৈলে নির্মাণ শ্রমিক ইউনিয়ন নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী মুক্তারুল ইসলামের ফুটবল মার্কায় ভোট প্রার্থনা  

২০