dailysatkhiradigantadsdtv
১৬ অক্টোবর ২০২৬, ৩:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‎তালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজিবীকে পিটিয়ে হত্যা

শাহিনুর ইসলামঃতালা উপজেলা প্রতিনিধি:

‎

‎সাতক্ষীরার তালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজিবী ক্ষিতিশ চন্দ্র মন্ডল (৫৫) কে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। ঘের মালিক বিশ্বনাথ ঘোষ সহ তার সাঙ্গপাঙ্গর পিটিয়ে হত্যা করেছেন বলে জানা গেছে। তালা থানা অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মোঃ মহসিন আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

‎

‎শুক্রবার (১৬ অক্টোবর) রাত ৩ টায় উপজেলার জেয়ালা উত্তরখোলা বিলে বিশ্বনাথ ঘোষের ঘেরে এ ঘটনা ঘটে।

‎

‎প্রাপ্ত তথ্যে জানাযায়, শুক্রবার ভোর রাতে জেয়ালা উত্তোরখোলা সরকারী বিলের বিশ্বনাথ ঘোষের ঘের থেকে মৎস্যজিবী ক্ষিতিশ মন্ডল কে আটক করে ঘেরের কর্মচারী গপ্ফার, মৃত্যু গোকুল ঘোষের ছেলে বিশ্বনাথ ঘোষ, মৃত্যু জগন্নাথ ঘোষের ছেলে শিমুল ঘোষ, মোজাল গাজীর ছেলে হাবিবুর গাজী, মুজদিন খার ছেলে ইব্রাহিম খাঁ, সমর ঘোষসহ ১৫-২০ জন লোক সঙ্ঘবদ্ধ হয়ে বেদম মারপিট করে। তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে, পিটিয়ে তার পা ও হাত ভেঙ্গে দেয়। সংবাদ পেয়ে তার স্ত্রী সুলেখা মন্ডল তাকে উদ্ধার করে তালা হাসপাতালে ভর্তী করেন। বেলা ১২টার দিকে তার মৃত্যু হয়।

‎

‎প্রত্যক্ষদর্শী পার্থ মন্ডল, প্রকাশ মন্ডলসহ অনেকেই বলেন, লোহার রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে তার ২ পা ও হাত ভেঙ্গে দায়া হয়েছে, মুখের উপর চোখের নীচে বড় ক্ষত দেখা যাচ্ছে। মাথার তালুর উপর ধারালো দা দিয়ে ৪ টি কোপ দেয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, মাথার গভীর ক্ষত দিয়ে রক্ত ঝরার কারণে তার মৃত্যু হয়েছে।

‎

‎নিহতের স্ত্রী সুলেখা মন্ডল বলেন, আনার স্বামী কে মারার খবর পেয়ে বিলে গিয়ে উদ্ধার করি। তখনও কথা বলছিলো। সে আমাকে বলেছে, বিশ্বনাথের ঘরের কর্মচারী গপ্ফার, মৃত্যু গোকুল ঘোষের ছেলে বিশ্বনাথ ঘোষ, মৃত্যু জগন্নাথ ঘোষের ছেলে শিমুল ঘোষ, মোজাল গাজীর ছেলে হাবিবুর গাজী, মুজদিন খার ছেলে ইব্রাহিম খাঁ, সমর ঘোষসহ ১৫-২০ জন লোক সঙ্ঘবদ্ধ হয়ে বেদম মারপিট করে। তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে, পিটিয়ে তার পা ও হাত ভেঙ্গে দেয়। আমি ও প্রতিবেশীদের সহায়তায় উদ্ধার করে সকালে তালা হাসপাতালে ভর্তী করি। বেলা ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। আমরা আসামীদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছি।

‎

‎তালা হাসপাতালের দ্বায়িত্বপ্রাপ্ত ডাঃ সিরাজুল ইসলাম বলেন, ক্ষিতিশ মন্ডল কে মুমূর্ষু অবস্থায় সকাল ৮টায় তালা হাসপাতালে ভর্তী করা হয়। উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করারও প্রক্রিয়া চলছিল। এময় তার মৃত্যু ঘটে।

‎

‎তালা থানা অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মোঃ মহসিন আলী বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্টের জন্য মর্গে পাঠানো হচ্ছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

‎

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিকরগাছার উপজেলার সোনাকুড় স্পোটিং ক্লাবের ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালের প্রথম ম্যাচ অনুষ্ঠিত

১

আশাশুনি উপজেলা জামায়াতের দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

২

আশাশুনিতে জামায়াতে ইসলামীর রুকন শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

৩

‎তালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজিবীকে পিটিয়ে হত্যা

৪

লংমার্চ সফল করতে কেশবপুরের নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকার আহ্বান এমপি মোক্তার আলীর

৫

বড়দল আফতাব উদ্দীন কলেজিয়েট স্কুলে কমিটি নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রি শুরু

৬

তালায় আরআরএমপি প্রকল্পে লটারির মাধ্যমে ২০ নারী কর্মী নিয়োগ

৭

রাণীশংকৈলে উপজেলা নির্বাহী অফিসারকে আর. ডি. থিয়েটারের ‘মাদক কারবারি’ নাটকের বই উপহার

৮

কয়রায় ৫৭ পূজামণ্ডপে আর্থিক সহায়তা ও চাল বিতরণ সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহ্বান এমপির

৯

পাইকগাছায় মাদক, জুয়া ও নাশকতাসহ বিভিন্ন  অপরাধের অভিযোগে আটক ১৭

১০

সাতক্ষীরায় জমি বিরোধের জেরে কাকিকে কুপিয়ে হত্যা, গুরুতর আহত ছেলে; অভিযুক্ত আটক

১১

কেশবপুরে দুর্গাপূজার নিরাপত্তায় কঠোর নির্দেশনা আনসার-ভিডিপি কর্মকর্তা মিয়াজান আলীর

১২

খুলনার দিঘলিয়ায় ৬১ টি মন্দি‌রে দুর্গাপূজা 

১৩

তালায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্যদের বিশেষ ব্রিফিং ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

১৪

আশাশুনিতে পুলিশের অভিযানে ভ্যান চোরসহ গ্রেপ্তার-৩ 

১৫

পাইকগাছায় ১৫১টি পূজামণ্ডপে আর্থিক সহায়তা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বিএনপির নেতাকর্মীরা কাজ করছে: ফাহমিদা হক

১৬

রাণীশংকৈলে ইএসডিও’র উদ্যোগে ‘এসওডি’ সংবেদনশীল বিষয়ক সভা অনুষ্ঠিত

১৭

ঘর হারিয়ে খাদ্য অধিকারও হারাচ্ছে সাতক্ষীরার বাস্তুচ্যুত মানুষ খানি-র গবেষণা

১৮

আশাশুনির ১০৬ দুর্গাপূজা মন্দিরে ৬৩ টন ৬০০ কেজি চাউলের ডিও প্রদান করেন এমপি রবিউল বাশার

১৯

স্টার্ট ফান্ড বাংলাদেশের সহযোগিতায় শ্যামনগরে শিখন বিনিময় কর্মশালা অনুষ্ঠিত 

২০