dailysatkhiradigantadsdtv
২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাইকগাছায় বন্দোবস্তকৃত খাস জমিতে  সাইনবোর্ড, বিপাকে ভূমিহীন কৃষকরা

জিএম শাহীনঃ বিশেষ প্রতিনিধি

পাইকগাছার প্রায় ১শ ভূমিহীন পরিবার তাদের বহুদিনের দখলীয় বন্দোবস্তকৃত খাস জমিতে সরকারি হঠাৎ সাইনবোর্ড দেখে পড়েছেন বিপাকে।

এসব ভূমিহীন পরিবারগুলো তাদের বন্দোবস্তপ্রাপ্ত জমিতে কৃষিকাজ ও মৎস্য চাষসহ বাড়ীঘর বেধে বসবাস করলেও এখন অজানা আশঙ্ককায় ভূগছেন!

জানাগেছে ,সম্প্রতি উপজেলা সহকারি কমিশনার (ভূমি) খাস বন্দোবস্তকৃত এসব জমি’তে সরকারি ভিপি সম্পত্তি উল্লেখ করে সাইনবোর্ড টাঙিয়ে দিলে খাস বন্দোবস্ত গ্রহিতারা পড়েছেন বেকায়দায়। সর্বশেষ প্রতিকার পেতে পাইকগাছা,পারিশামারি,কাঠামারি,কাঁকড়াবুনিয়া ও দক্ষিণ কাঠামারি মৌজার ৫৯ ভুক্তভোগী বন্দোবস্ত গ্রহিতা’রা মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত ভাবে আবেদন করেছেন। ইউএন’ও ওয়াসিউজ্জামান চৌধুরী এটা গুরুত্ব সহকারে উপজেলা সহকারি কমিশনার ( ভূমি) মো,ফজলে রাব্বি’কে গভীরভাবে তদন্ত করে ও কাগজপত্র দৃষ্টান্তে পরবর্তী পদক্ষেপ নিতে নির্দেশনা দিয়েছেন।

এ সময় উপস্থিত উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও সোলাদানার সাবেক ইউপি চেয়ারম্যান এসএম এনামূল হক, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য তুষার কান্তি মন্ডল, আলহাজ্ব আব্দুল মজিদ সানা ও জিএম রেজাউল করিম,এ্যাড, কালিপদ মন্ডলসহ ভুক্তভোগী বন্দোবস্ত গ্রহিতারা।

জানাগেছে,বিগত ৮০ ও ৯০ দশকে উপজেলার সোলাদানা ইউনিয়নের ভিলেজ পাইকগাছা ও আশ-পাশ গ্রামের শতাধিক ভূমিহীন কৃষক পারিশামারি,কাঁঠামারি,কাঁকড়াবুনিয়াসহ ৫ টি মৌজায় প্রায় ২শ একর খাস জমি বন্দোবস্তপ্রাপ্ত হন।

সেই থেকে এ পর্যন্ত সকল বন্দোবস্ত গ্রহিতারা এসব জমিতে কৃষিকাজ,মৎস্য চাষ এমনকি বাড়ি ঘর বেধে বসবাস করছেন। এ নিয়ে ভিলেজ পাইকগাছার বাসিন্দা বন্দোবস্ত গ্রহিতা মো,শফি গাজী, আঃ মজিদ হাজরা, রফিকুল ইসলাম, মিজানুর মালী, হালিমা বিবি জানান, আমরা বিভিন্ন মৌজায় বিভিন্ন সময়ে সরকারি নীতিমালা মতে ১ নং খাস খতিয়ানের সরকারি জমি কেউ ৬ বিঘা, কেউ সাড়ে ৪ বিঘা বা ৩ বিঘা বন্দোবস্তপ্রাপ্ত হয়ে শান্তিপূর্ণ ভাবে ভোগ দখলে আছি। যার, নামজারি ও বর্তমান জরিপে রেকর্ড ও অনলাইনে কর-খাজনাও পরিশোধ করেছি। কিন্তু হঠাৎ করে এসিল্যান্ড অফিস থেকে এসব বন্দোবস্তকৃত জমি ভিপি সম্পত্তি বলে সাইনবোর্ড টাঙিয়ে দিলে বিপত্তি ঘটে।

জানাগেছে, এসব বন্দোবস্তকৃত জমি ১নং খাস খতিয়ান, জলমহাল ও সরকারি ভিপি তালিকাভুক্ত ছিল। কিন্তু ১-২-৮৯ সালে সরকারী নিয়ম নীতি মেনে ভিপি অবমুক্ত করা হয়। পরবর্তীতে মিস কেস করে ৯২ এর ( ক) ধারায় এ সম্পত্তি ১ নং খাস খতিয়ানে এনে ভূমিহীনদের নামে বন্দোবস্ত প্রদান করা হয়। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, ভূমি অফিসের রেকর্ডপত্র ও বন্দোবস্ত দলিল ও অণ্যাণ্য কাগজপত্র যাচাই-বাছাই করে সমাধানের আশ্বাস দিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূল্লী উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময় সভা

১

ডুমুরিয়ার মাগুরাঘোনায় চেয়ারম্যান প্রার্থী  শেখ আরশাফুল ইসলামের মহিলা সমাবেশ

২

পাইকগাছায় বন্দোবস্তকৃত খাস জমিতে  সাইনবোর্ড, বিপাকে ভূমিহীন কৃষকরা

৩

ক্ষমতার আড়ালে মোজাফফর মেম্বারের অনৈতিক সাম্রাজ্য: অনুদানের লোভে একাধিক নারী ফাঁদে, পরকীয়া ও চাঁদাবাজির তথ্য-প্রমাণ ফাঁস

৪

আশাশুনির প্রতাপনগরে ভাঙ্গন কবলিত ওয়াবদা বেড়িবাঁধ শঙ্কামুক্ত,কাজ শেষ করতে লাগবে সাত দিন

৫

তালা টেকনিক্যাল এন্ড বিএম কলেজে জাঁকজমকপূর্ণ নবীন বরণ অনুষ্ঠিত

৬

তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

৭

ভাঙ্গুড়ায় নতুন সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহানের যোগদান

৮

খুলনায় বর্জ্য ব্যবস্থাপনা ও ডেঙ্গু প্রতিরোধে কেসিসির পর্যালোচনা সভা 

৯

খুলনায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপিত

১০

আনসার-ভিডিপি দলনেতার তথ্যের ভিত্তিতে যশোরের কেশবপুরে ইয়াবা ও গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার

১১

ক্যালারোয়ায় পৈতৃক জমি দখল ও পাকা ঘর নির্মাণের চেষ্টা, দুই ভাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ

১২

আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে।। এমপির ঘটনাস্থল পরিদর্শন

১৩

আশাশুনি উপজেলা মৎস্যজীবী দলের কমিটি অনুমোদন

১৪

আশাশুনিতে জাসাসের প্রতিবাদ সমাবেশ ও মিছিল

১৫

আশাশুনিতে পুলিশের অভিযানে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার-৫ 

১৬

উপকূলীয় শ্যামনগরে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব সিডর-আইলাকবলিত জনপদে আবারও তীব্র ভাঙন আতঙ্ক

১৭

যশোরে ঝিকরগাছার প্রেসক্লাব বাঁকড়ার মহতী উদ্যোগে, চারটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের মাঝে ৭ শতাধিক বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ

১৮

তালায় উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

১৯

তালা হাসপাতালে ডেঙ্গু রোগীর চিকিৎসার সংখ্যা অর্ধ শতক ছাড়িয়ে গেছে, প্রয়োজনীয় সরঞ্জাম ও আধুনিক পরীক্ষা ব্যবস্থার অভাবে চরম দুর্ভোগে অসহায় রোগীরা

২০