এস,এম মোস্তাফিজুর রহমান
আশাশুনি উপজেলা মৎস্যজীবী দলের কমিটি পুনরায় অনুমোদন দেওয়া হয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর-২০২৬) সাতক্ষীরা জেলা মৎস্যজীবী দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো.মাহমুদুল হক ও যুগ্ম আহ্বায়ক মো.সাইফুল ইসলাম বাবলু স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে মো.শফিকুল ইসলামকে আহ্বায়ক ও জিএম খালিদ মাহমুদকে সদস্য সচিব করা হয়েছে।
এদিকে,নতুন কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলার ১১টি ইউনিয়ন মৎস্যজীবী দলের নেতাকর্মীরা।
মন্তব্য করুন