dailysatkhiradigantadsdtv
২৮ সেপ্টেম্বর ২০২৬, ৭:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শ্যামনগরে নকশীকাঁথার আয়োজনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

মোঃ আছাদুজ্জামান লিটন বিশেষ প্রতিনিধিঃ

 

অপতথ্য রোধে তথ্য অধিকানের ভুমিকা এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৬ উপলক্ষে সোমবার সকাল ১০টায় শ্যামনগরে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নাগরিক প্রকল্পের আওতায় ইউরোপিয় ইউনিয়ন, নাগরিকতা ও মানুষের জন্য ফাউন্ডেশন এর অর্থায়নে এবং উই ক্যান বাংলাদেশ ও নকশীকাঁথার আয়োজনে র‍্যালি উপজেলা প্রেসক্লাবের সামনে থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সড়কগুলি প্রদক্ষিণ করে। পরে উপজেলা পাবলিক লাইব্রেরির হলরুমে নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জীর সঞ্চালনায় উপজেলা নাগরিক কমিটির সভাপতি প্রাক্তন প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ওসিসি কর্মকর্তা প্রণব কুমার বিশ্বাস, উপজেলা সমবায় অধিদপ্তরের সহকারী পরিদর্শক কাজল রায় চৌধুরী।

আলোচনা সভায় অতিথিরা তথ্য অধিকার আইন, নাগরিকের অধিকার, তথ্য অধিকার কেন গুরুত্বপূর্ণ, সরকারি দপ্তর থেকে তথ্য পাওয়ার পদ্ধতি ও আবেদন প্রক্রিয়া, স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসনে তথ্য অধিকারের ভূমিকা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেন। সংশ্লিষ্টদের মতে, তথ্য অধিকার আইনের কার্যকর বাস্তবায়ন, তথ্যপ্রদানকারী কর্মকর্তাদের দায়িত্বশীলতা এবং নাগরিকদের সচেতন অংশগ্রহণ নিশ্চিত করা গেলে স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও শক্তিশালী হবে।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন প্রাক্তন সহকারী অধ্যাপক শাহানা হামিদ, সহকারী অধ্যাপক মানবেন্দ্র দেবনাথ, বীর মুক্তিযোদ্ধা প্রাক্তন শিক্ষক নজরুল ইসলাম, সিডিওর নির্বাহী পরিচালক গাজী আল ইমরান, এ্যাডভোকেট মুনসুর আলী, সাংবাদিক আনিস সুমন, জয়িতা নারী সংগঠনের পরিচালক অষ্টমী মালো, প্রাক্তন ইউপি সদস্য বেবী নাজনীন সহ উপজেলা ও ইউনিয়ন নাগরিক কমিটির সদস্যবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাঙ্গুড়ায় নতুন সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহানের যোগদান

১

খুলনায় বর্জ্য ব্যবস্থাপনা ও ডেঙ্গু প্রতিরোধে কেসিসির পর্যালোচনা সভা 

২

খুলনায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপিত

৩

আনসার-ভিডিপি দলনেতার তথ্যের ভিত্তিতে যশোরের কেশবপুরে ইয়াবা ও গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার

৪

ক্যালারোয়ায় পৈতৃক জমি দখল ও পাকা ঘর নির্মাণের চেষ্টা, দুই ভাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ

৫

আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে।। এমপির ঘটনাস্থল পরিদর্শন

৬

আশাশুনি উপজেলা মৎস্যজীবী দলের কমিটি অনুমোদন

৭

আশাশুনিতে জাসাসের প্রতিবাদ সমাবেশ ও মিছিল

৮

আশাশুনিতে পুলিশের অভিযানে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার-৫ 

৯

উপকূলীয় শ্যামনগরে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব সিডর-আইলাকবলিত জনপদে আবারও তীব্র ভাঙন আতঙ্ক

১০

যশোরে ঝিকরগাছার প্রেসক্লাব বাঁকড়ার মহতী উদ্যোগে, চারটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের মাঝে ৭ শতাধিক বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ

১১

তালায় উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

১২

তালা হাসপাতালে ডেঙ্গু রোগীর চিকিৎসার সংখ্যা অর্ধ শতক ছাড়িয়ে গেছে, প্রয়োজনীয় সরঞ্জাম ও আধুনিক পরীক্ষা ব্যবস্থার অভাবে চরম দুর্ভোগে অসহায় রোগীরা

১৩

শ্যামনগরে নকশীকাঁথার আয়োজনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

১৪

মানবতার গর্বিত সৈনিক অংচিংনু মারমা পেলেন আন্তর্জাতিক সম্মাননা স্মারক-২০২৬

১৫

১০১ শয্যায় উন্নীত হচ্ছে আশাশুনি হাসপাতাল  নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন

১৬

প্রতাপনগরে আট দলীয় জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ৪ নম্বর ওয়ার্ড চ্যাম্পিয়ন 

১৭

তালা হাসপাতালে ডেঙ্গু রোগী অর্ধশত ছাড়িয়েছে, সরঞ্জাম সংকটে ভোগান্তি

১৮

বদরগঞ্জে অনৈতিক কাণ্ডের জেরে মধ্যযুগীয় বর্বরতা: গাছে বেঁধে নির্যাতন ও লুটপাট, অথচ পুলিশ নীরব

১৯

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন রাষ্ট্রপতি মির্জা ফখরুলের ছোট ভাই মির্জা ফয়সল মনোনয়নপত্র জমা।

২০