dailysatkhiradigantadsdtv
৩ অক্টোবর ২০২৬, ২:১২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মাত্র ১০০ টাকায় চিকিৎসা সেবা পাইকগাছায় মানবতার অনন্য দৃষ্টান্ত ডা. মাসুদ রানা

মোঃ আবুল হাসনাত হাসু, বিশেষ প্রতিনিধি

নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতি আর নাগালের বাইরে চলে যাওয়া চিকিৎসা খরচের এই যুগে যেখানে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে, সেখানে মাত্র ১০০ টাকা ভিজিটে রোগী দেখে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ডা. মাসুদ রানা। খুলনা জেলার পাইকগাছা ও কপিলমুনি অঞ্চলের অসহায়, নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষের কাছে তিনি এখন এক আস্থার প্রতীক।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাইকগাছা ও কপিলমুনির নির্দিষ্ট চেম্বারে নিয়মিত রোগী দেখেন তিনি। বর্তমানে সাধারণ একজন এমবিবিএস কিংবা বিশেষজ্ঞ চিকিৎসকের ফি যেখানে ৫০০ থেকে ১০০০ টাকা, সেখানে ডা. মাসুদ রানা মাত্র ১০০ টাকায় চিকিৎসাসেবা ও ব্যবস্থাপত্র দিচ্ছেন।

তার চেম্বারে আসা রোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তিনি শুধু কম ফি নেন তা নয়; পরম যত্ন ও ধৈর্য সহকারে রোগীদের কথা শোনেন। অনেক সময় হতদরিদ্র ও অসচ্ছল রোগীদের থেকে কোনো ভিজিটই নেন না, বরং নিজ তহবিল থেকে বিনামূল্যে ওষুধ কিনে দেন।

কথা হয় সেবা নিতে আসা স্থানীয় রোগীদের সঙ্গে। তারা জানান, বর্তমান বাজারে চিকিৎসার খরচ চালানো তাদের জন্য অত্যন্ত কঠিন। এমন পরিস্থিতিতে ডা. মাসুদ রানার এই উদ্যোগ তাদের জন্য বড় আশীর্বাদ হয়ে এসেছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে ডা. মাসুদ রানা বলেন, “চিকিৎসাসেবা কোনো ব্যবসা নয়, এটি একটি মহান ব্রত। এলাকার খেটে খাওয়া ও সাধারণ মানুষ যেন অর্থাভাবে চিকিৎসা থেকে বঞ্চিত না হয়—সেই সামাজিক দায়বদ্ধতা থেকেই সামান্য এই ফি নিয়ে সেবার চেষ্টা করছি। আমৃত্যু এভাবেই মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।”

চিকিৎসাসেবার বাণিজ্যিকীকরণের এই যুগে ডা. মাসুদ রানার এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পাইকগাছা ও কপিলমুনির সুশীল সমাজসহ সর্বস্তরের জনগণ। স্থানীয় সচেতন মহলের মতে, তিনি সমাজে এক ইতিবাচক ও অনুকরণীয় দৃষ্টান্ত তৈরি করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেধাবী ছাত্র আবু রায়হানের ১১তম জন্মদিন উদযাপিত সুস্বাস্থ্য ও সাফল্য কামনায় বিশিষ্টজনেরা

১

মাত্র ১০০ টাকায় চিকিৎসা সেবা পাইকগাছায় মানবতার অনন্য দৃষ্টান্ত ডা. মাসুদ রানা

২

বিবাহের ফাঁদে ফেলে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট: আশুলিয়ায় প্রবাসীর ৩ লক্ষাধিক টাকা ও গয়না নিয়ে উধাও নতুন স্ত্রী

৩

যার হক তাকে দিতে হবে। সবার হক দেখার দ্বায়ীত্ব আমার-অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ

৪

ঝিকরগাছারহাজিরবাগে সোনাকুড় স্পোটিং ক্লাবের উদ্যোগে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের চতুর্থ ম্যাচের খেলা অনুষ্ঠিত, গাজীপাড়া মাহমুদ পাড়া একাদশকে ১-০ গোলে হারিয়ে দক্ষিণ-পশ্চিম পাড়া ফুটবল একাদশের জয়

৫

ঠাকুরগাঁওয়ে ৩ বছরের শিশুকে ধর্ষণ, ধর্ষক হৃদয় চন্দ্র পলাতক

৬

আশাশুনিতে বজ্রাঘাতে কাঠমিস্ত্রী নিহত

৭

ডুমুরিয়ায় আওয়ামী লীগ নেতা সরদার আবু সালেহ গ্রেপ্তার

৮

গোদাগাড়ী মাটিকাটা ইউনিয়নে ফেস্টুন-ব্যানার ছেঁড়ার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

৯

ঐতিহ্যের ধারাবাহিকতায় উত্তর আবাদ চণ্ডীপুর প্রাথমিকে সভাপতির দায়িত্ব নিলেন জাবিদ হাচান

১০

দৌড়ে মোবাইল ছিনতাইকারী ধরলেন আনসার সদস্য!

১১

মিথ্যা মামলায় ফাঁসানো ও পুলিশি হয়রানির অভিযোগ

১২

আনুলিয়ায় চাঁদাবাজী, হত্যার হুমকি, মাছ লুট ও জবর দখল চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

১৩

ঠাকুরগাঁও সহ ৫৬ জেলার ৭৭টি উপজেলায় একযোগে কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৪

নদীর লবণ পানি ওঠানামায় ক্ষতির অভিযোগ, অবৈধ পাইপ অপসারণের দাবি এলাকাবাসীর

১৫

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নয়নের ছোঁয়া, নতুন করে আশার আলো দেখছেন উপকূলবাসী

১৬

রাজশাহীতে দেশি বিদেশি সাইটের অনলাইন জুয়ার এজেন্ট গ্রেপ্তার

১৭

সলুয়া ল্যান্ডফিলে বর্জ্য রিসাইক্লিং প্লান্টের পরীক্ষামূলক কার্যক্রম পরিদর্শন করেন কেসিসি প্রশাসক

১৮

তালার জালালপুরে জেলে সমাবেশ অনুষ্ঠিত

১৯

তালায় রাস্তার জায়গায় পড়েছে মেহগনি গাছ, সরেজমিনে মাপজোক

২০