dailysatkhiradigantadsdtv
১ অক্টোবর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিথ্যা মামলায় ফাঁসানো ও পুলিশি হয়রানির অভিযোগ

মোঃ শেখ ফরিদ ( জেলা প্রতিনিধি)

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের গোপালপুর এলাকায় মামলা ও পুলিশি হয়রানির অভিযোগ উঠেছে। ভুক্তভোগী শাহীন আলী দাবি করেছেন, একটি জমি সংক্রান্ত ঘটনায় তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলায় জড়ানো হয়েছে এবং পরবর্তীতে পুলিশি হয়রানির শিকার হতে হচ্ছে।

শাহীন আলীর অভিযোগ, যে ঘটনার সঙ্গে তার সংশ্লিষ্টতা নেই ও তার নিজ নামিও সম্পত্তিতে টিনের ব্যাড়া দেওয়া নিয়ে কোনো মারামারি না ঘটলেও সেই ঘটনায় তাকে আসামি করা হয়েছে। স্থানীয় ইউপি সদস্য হুমায়ুন রাকেশ রৌশন বলেন এই জমিসংক্রান্ত বিষয়ে কোনো মারামারি ও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। মামলার পর থেকে তাকে বিভিন্নভাবে চাপ ও হয়রানির মুখে পড়তে হচ্ছে বলেও দাবি করেন তিনি।

ভুক্তভোগী শাহীন আলী বলেন, তিনি কোনো অপরাধের সঙ্গে জড়িত নন। বিষয়টি সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন তিনি।

স্থানীয়দের কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ঘটনাটি সম্পূর্ণ মিথ্যে ও ভিত্তিহীন । তবে অভিযোগের বিষয়ে মামলার বাদী বা অপর পক্ষের বক্তব্য এ প্রতিবেদনে পাওয়া যায়নি।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাই এবং মামলার নথিপত্র ও সংশ্লিষ্টদের বক্তব্য পর্যালোচনা করে প্রকৃত ঘটনা জানা সম্ভব হবে।

ভুক্তভোগী শাহীন আলী বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি হয়রানি বন্ধের দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৌড়ে মোবাইল ছিনতাইকারী ধরলেন আনসার সদস্য!

১

মিথ্যা মামলায় ফাঁসানো ও পুলিশি হয়রানির অভিযোগ

২

আনুলিয়ায় চাঁদাবাজী, হত্যার হুমকি, মাছ লুট ও জবর দখল চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

৩

ঠাকুরগাঁও সহ ৫৬ জেলার ৭৭টি উপজেলায় একযোগে কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

৪

নদীর লবণ পানি ওঠানামায় ক্ষতির অভিযোগ, অবৈধ পাইপ অপসারণের দাবি এলাকাবাসীর

৫

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নয়নের ছোঁয়া, নতুন করে আশার আলো দেখছেন উপকূলবাসী

৬

রাজশাহীতে দেশি বিদেশি সাইটের অনলাইন জুয়ার এজেন্ট গ্রেপ্তার

৭

সলুয়া ল্যান্ডফিলে বর্জ্য রিসাইক্লিং প্লান্টের পরীক্ষামূলক কার্যক্রম পরিদর্শন করেন কেসিসি প্রশাসক

৮

তালার জালালপুরে জেলে সমাবেশ অনুষ্ঠিত

৯

তালায় রাস্তার জায়গায় পড়েছে মেহগনি গাছ, সরেজমিনে মাপজোক

১০

দুই লাখ টাকার বিনিময়ে কয়রা সাংবাদিক ফোরামের অফিসে হামলা

১১

তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের  দাবিতে মানববন্ধন

১২

মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে দূর্বাডাঙ্গায় পুলিশের কঠোর বার্তা 

১৩

আশাশুনিতে প্রান্তিক কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ

১৪

আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

১৫

আশাশুনিতে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পিটিয়ে জখম,গ্রেফতার-২

১৬

প্রতাপনগরে আশাশুনি উপজেলার সমস্যা চিহ্নিত করণ শীর্ষক মতবিনিময় সভা 

১৭

আশাশুনির ফকরাবাদে রাস্তার পাশে বৃহৎ আকৃতির মরা গাছ।।জীবনের ঝুঁকিনিয়ে পথচারীদপর চলাচলে 

১৮

শ্যামনগরে জাতীয় কন্যা শিশু দিবসে র‌্যালি ও আলোচনা সভা

১৯

একযোগে কাজ করলে ডেঙ্গু সংকট মোকাবিলা সহজ: কেসিসি প্রশাসক

২০