dailysatkhiradigantadsdtv
১৬ অক্টোবর ২০২৬, ৩:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লংমার্চ সফল করতে কেশবপুরের নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকার আহ্বান এমপি মোক্তার আলীর

কেশবপুর (যশোর) প্রতিনিধি:

আগামী ৩১ অক্টোবর ১১ দলীয় জোটের ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া লংমার্চ কর্মসূচি সফল করতে কেশবপুরের নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য ও উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মোক্তার আলী। কর্মসূচি বাস্তবায়নে সাংগঠনিক প্রস্তুতি জোরদার, নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ এবং সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

শুক্রবার (১৬ অক্টোবর) সকালে কেশবপুর পৌর জামায়াতের কার্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় প্রধান অতিথি ছিলেন যশোর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি বেলাল হুসাইন।

অধ্যাপক মোক্তার আলী বলেন, আগামী ৩১ অক্টোবরের লংমার্চ কর্মসূচি সফল করতে কেশবপুরের নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সব পর্যায়ের নেতাদের সমন্বিত উদ্যোগে কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের জন্য প্রস্তুতি নিতে হবে। এ জন্য সাংগঠনিক তৎপরতা বাড়ানো এবং নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে বেলাল হুসাইন বলেন, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার বিচার এবং দেশে সুশাসন প্রতিষ্ঠার দাবিতে ঘোষিত লংমার্চ সফল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ জন্য সাংগঠনিক প্রস্তুতি জোরদার ও সব পর্যায়ের নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

সভায় আগামী ৩১ অক্টোবরের লংমার্চ কর্মসূচিতে নেতাকর্মীদের অংশগ্রহণ, দায়িত্ব বণ্টন এবং সার্বিক সাংগঠনিক প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।

আয়োজকদের পক্ষ থেকে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার সঙ্গে জড়িতদের বিচার, শিল্পকারখানায় গ্যাস সংকট নিরসন, কৃষকদের জন্য পর্যাপ্ত সার সরবরাহ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণের দাবি জানানো হয়।

এ ছাড়া দুর্নীতি-চাঁদাবাজি ও ভূমি দখল বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, রাষ্ট্র ও প্রশাসনের সর্বস্তরে দলীয়করণ বন্ধ, সুশাসন প্রতিষ্ঠা এবং তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিও তুলে ধরা হয়।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির সাঈদুর রহমান সাঈদ, সেক্রেটারি মাস্টার রফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যাপক তবিবুর রহমান, উপজেলা পেশাজীবী সংগঠনের সভাপতি অ্যাডভোকেট ওজিয়ার রহমান এবং পৌর জামায়াতের আমির অধ্যাপক জাকির হোসেন।

এ ছাড়া উপজেলা ইসলামী ছাত্রশিবির, শ্রমিক কল্যাণ, যুব বিভাগ ও ওলামা বিভাগের নেতাসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা সভায় উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা আগামী ৩১ অক্টোবরের লংমার্চ কর্মসূচি সফল করতে কেশবপুরের সব পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীর দৌলতপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন কেসিসি প্রশাসক

১

শ্যামনগরে দূস্ত ও বিধবা মহিলাদের কর্মসংস্থান প্রকল্পের উদ্বোধন 

২

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়

৩

কেশবপুরে দুর্গাপূজার নিরাপত্তা পরিস্থিতি দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে প্রশাসনের কর্মকর্তারা

৪

ঝিকরগাছার উপজেলার সোনাকুড় স্পোটিং ক্লাবের ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালের প্রথম ম্যাচ অনুষ্ঠিত

৫

আশাশুনি উপজেলা জামায়াতের দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

৬

আশাশুনিতে জামায়াতে ইসলামীর রুকন শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

৭

‎তালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজিবীকে পিটিয়ে হত্যা

৮

লংমার্চ সফল করতে কেশবপুরের নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকার আহ্বান এমপি মোক্তার আলীর

৯

বড়দল আফতাব উদ্দীন কলেজিয়েট স্কুলে কমিটি নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রি শুরু

১০

তালায় আরআরএমপি প্রকল্পে লটারির মাধ্যমে ২০ নারী কর্মী নিয়োগ

১১

রাণীশংকৈলে উপজেলা নির্বাহী অফিসারকে আর. ডি. থিয়েটারের ‘মাদক কারবারি’ নাটকের বই উপহার

১২

কয়রায় ৫৭ পূজামণ্ডপে আর্থিক সহায়তা ও চাল বিতরণ সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহ্বান এমপির

১৩

পাইকগাছায় মাদক, জুয়া ও নাশকতাসহ বিভিন্ন  অপরাধের অভিযোগে আটক ১৭

১৪

সাতক্ষীরায় জমি বিরোধের জেরে কাকিকে কুপিয়ে হত্যা, গুরুতর আহত ছেলে; অভিযুক্ত আটক

১৫

কেশবপুরে দুর্গাপূজার নিরাপত্তায় কঠোর নির্দেশনা আনসার-ভিডিপি কর্মকর্তা মিয়াজান আলীর

১৬

খুলনার দিঘলিয়ায় ৬১ টি মন্দি‌রে দুর্গাপূজা 

১৭

তালায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্যদের বিশেষ ব্রিফিং ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

১৮

আশাশুনিতে পুলিশের অভিযানে ভ্যান চোরসহ গ্রেপ্তার-৩ 

১৯

পাইকগাছায় ১৫১টি পূজামণ্ডপে আর্থিক সহায়তা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বিএনপির নেতাকর্মীরা কাজ করছে: ফাহমিদা হক

২০