জিএম আব্দুল গফুর, বিশেষ প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০২৬, ৪:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অবৈধ লকডাউনের প্রতিবাদে শ্যামনগরে বিএনপির বিক্ষোভ মিছিল

জিএম আব্দুল গফুর, বিশেষ প্রতিনিধি

 

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অবৈধ লকডাউনের প্রতিবাদে সাতক্ষীরার শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ সকাল ১২টার সময় শ্যামনগর উপজেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে পুনরায় উপজেলা বিএনপি কার্যালয়ে এসে বিক্ষোভ মিছিলটি শেষ হয়।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন শ্যামনগর উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব সোলায়মান কবীর। মিছিলে বিএনপির স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

মিছিল শেষে আয়োজিত কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঈশ্বরীপুর ইউনিয়ন বিএনপির সদ্য নির্বাচিত আহ্বায়ক মোঃ নুরুজ্জামান, যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু, সদস্য সচিব আনোয়ার ইসলাম আঙ্গুর, যুগ্ম আহ্বায়ক মজনু এলাহী, যুগ্ম আহ্বায়ক হাফিজ আল আসাদ কল্লোল এবং উপজেলা বিএনপি সদস্য মোঃ আব্দুল গফুর।

এছাড়া বিক্ষোভ মিছিলে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতাকর্মীরা উপস্থিত থেকে কর্মসূচির সংহতি প্রকাশ করেন।

সমাবেশে নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের অবৈধ লকডাউন ও অপতৎপরতা রাজনৈতিক স্থিতিশীলতা বিনষ্ট করার অপচেষ্টা মাত্র। সাধারণ জনগণের নিরাপত্তা ও অধিকার রক্ষায় রাজপথে সব ধরনের অরাজকতার কড়া জবাব দেওয়া হবে বলে তাঁরা হুঁশিয়ারি ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মায়াজ্যাকি বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক ড. হিরোশী ইয়োকোটা তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন

শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব অনুষ্ঠিত 

আশাশুনির প্রতাপনগরের দুর্ভোগ ভাসমান মসজিদ,সেতু ও বাঁশের সাঁকো ৬ বছরেও লাঘব হয়নি

শ্যামনগরে দূর্যোগ বিষয়ক অবহিতকরণ অধিবেশন অনুষ্ঠিত

প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত 

তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ

আশাশুনি বাজারে পল্লী বিদ্যুতের খাম্বা ভেঙে ইজিবাইক ও হোটেল ক্ষতিগ্রস্ত

মহানবী (স.) ছিলেন মানবতার শ্রেষ্ঠ আদর্শ: কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

ডুমুরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে দুই মাদক ব্যবসায়িসহ গ্রেফতার তিন জন

শ্যামনগরে প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি সেবা নিয়ে পাবলিক হিয়ারিং

১০

আশাশুনি প্রেস ক্লাবের নতুন দ্বিতল ভবন নির্মাণ কাজের উদ্বোধন করলেন.এমপি মুহাদ্দিস রবিউল বাশার

১১

আশাশুনিতে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্তসহ গ্রেফতার-৪

১২

তালায় তৃণমূল সংগঠনের সদস্যদের সম্মেলন অনুষ্ঠিত

১৩

ঢাকায় মরিয়মের মৃত্যু: গাজী নজরুলের ফাঁসির দাবিতে উত্তাল শ্যামনগর

১৪

দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার এমপি নজরুল ইসলাম ও প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

১৫

পাইকগাছার কালিনগরে টেকসই বেড়িবাঁধে বিশাল  ফাটল, প্লাবনের শঙ্কায় ১৫ হাজার মানুষ

১৬

ডুমুরিয়ায় কৃষককে  কুপিয়ে জখম

১৭

শ্যামনগরের এমপি গাজী নজরুল ইসলামের জামিন

১৮

ভিডিও নজরে আসতেই দুলিপা পারভীন ও হোসাইনের চিকিৎসার দায়িত্ব নেন প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমান

১৯

যশোরে স্কুলছাত্রী অপহরণের অভিযোগে অভিযুক্ত ইব্রাহিম গ্রেপ্তার, ভিকটিম জবানবন্দি ও ডাক্তারি পরীক্ষার জন্য কোর্টে

২০