dailysatkhiradigantadsdtv
২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার এমপি নজরুল ইসলাম ও প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

ডেক্স নিউজ

রাজধানীর শেরেবাংলা নগর থানার ন্যাম ভবন (এমপিদের সরকারি আবাসন) থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য এমপি জিএম নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

আজ রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান। তিনি জানান, ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদের উদ্দেশ্যে এমপি জিএম নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে শেরেবাংলা নগর থানায় নেওয়া হচ্ছে।

এর আগে আজ রোববার বিকেলে এমপি হোস্টেলের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাটের একটি কক্ষ থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরিয়মের মরদেহ উদ্ধার করা হয়। উল্লেখ্য, ২০৩ নম্বর ফ্ল্যাটটি এমপি জিএম নজরুল ইসলামের জন্য বরাদ্দকৃত সরকারি বাসভবন।

মরদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের গোয়েন্দা সংস্থা, সিআইডির ফরেনসিক দল এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম বর্তমানে অকুস্থলে উপস্থিত থেকে আলামত সংগ্রহসহ বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণে কাজ করছে।

ঘটনার পর থেকে ন্যাম ভবনের সংশ্লিষ্ট এলাকা ও ভবনের সামনের অংশ নিরাপত্তা বেষ্টনী দিয়ে ঘিরে রেখেছে পুলিশ। নিরাপত্তা স্বার্থে ওই বেষ্টনীর ভেতরে পথচারী ও সাধারণ মানুষের যাতায়াত আপাতত সীমিত করা হয়েছে।

ময়নাতদন্তের প্রতিবেদন ও প্রাথমিক তদন্ত শেষেই মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মায়াজ্যাকি বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক ড. হিরোশী ইয়োকোটা তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন

শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব অনুষ্ঠিত 

আশাশুনির প্রতাপনগরের দুর্ভোগ ভাসমান মসজিদ,সেতু ও বাঁশের সাঁকো ৬ বছরেও লাঘব হয়নি

শ্যামনগরে দূর্যোগ বিষয়ক অবহিতকরণ অধিবেশন অনুষ্ঠিত

প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত 

তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ

আশাশুনি বাজারে পল্লী বিদ্যুতের খাম্বা ভেঙে ইজিবাইক ও হোটেল ক্ষতিগ্রস্ত

মহানবী (স.) ছিলেন মানবতার শ্রেষ্ঠ আদর্শ: কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

ডুমুরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে দুই মাদক ব্যবসায়িসহ গ্রেফতার তিন জন

শ্যামনগরে প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি সেবা নিয়ে পাবলিক হিয়ারিং

১০

আশাশুনি প্রেস ক্লাবের নতুন দ্বিতল ভবন নির্মাণ কাজের উদ্বোধন করলেন.এমপি মুহাদ্দিস রবিউল বাশার

১১

আশাশুনিতে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্তসহ গ্রেফতার-৪

১২

তালায় তৃণমূল সংগঠনের সদস্যদের সম্মেলন অনুষ্ঠিত

১৩

ঢাকায় মরিয়মের মৃত্যু: গাজী নজরুলের ফাঁসির দাবিতে উত্তাল শ্যামনগর

১৪

দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার এমপি নজরুল ইসলাম ও প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

১৫

পাইকগাছার কালিনগরে টেকসই বেড়িবাঁধে বিশাল  ফাটল, প্লাবনের শঙ্কায় ১৫ হাজার মানুষ

১৬

ডুমুরিয়ায় কৃষককে  কুপিয়ে জখম

১৭

শ্যামনগরের এমপি গাজী নজরুল ইসলামের জামিন

১৮

ভিডিও নজরে আসতেই দুলিপা পারভীন ও হোসাইনের চিকিৎসার দায়িত্ব নেন প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমান

১৯

যশোরে স্কুলছাত্রী অপহরণের অভিযোগে অভিযুক্ত ইব্রাহিম গ্রেপ্তার, ভিকটিম জবানবন্দি ও ডাক্তারি পরীক্ষার জন্য কোর্টে

২০