dailysatkhiradigantadsdtv
১ অক্টোবর ২০২৬, ২:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দুই লাখ টাকার বিনিময়ে কয়রা সাংবাদিক ফোরামের অফিসে হামলা

কয়রা (খুলনা) প্রতিনিধি:

খুলনার কয়রায় ভুয়া চিকিৎসক ও অননুমোদিত চিকিৎসা কার্যক্রম নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশের পর কয়রা সাংবাদিক ফোরামের কার্যালয়ে হামলা এবং সংগঠনের ব্যানার-বিলবোর্ডে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। ফোরামের নেতৃবৃন্দের দাবি, সংবাদ প্রকাশ বন্ধ করতে কয়েকজনকে অর্থের বিনিময়ে ব্যবহার করে এ হামলা চালানো হয়েছে। তাদের অভিযোগ, এ জন্য প্রায় দুই লাখ টাকা লেনদেন হয়েছে। কয়রা উপজেলা পরিষদের সামনে সেবা ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত ফোরামের কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার একাধিক দপ্তরে অভিযোগ করেছেন কয়রা সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ।

 

কয়রা সাংবাদিক ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান অভিযোগ করেন, স্থানীয় কয়েকজন ব্যক্তি ও কয়েকজন সাংবাদিকের নেতৃত্বে ১১ থেকে ১৫ জনের একটি দল কার্যালয়ে হামলা চালায়। এ সময় সংগঠনের ব্যানার ও বিলবোর্ডে আগুন দেওয়া হয়।

 

ফোরামের পক্ষ থেকে দাবি করা হয়েছে, হামলার ঘটনায় কয়েকজন স্থানীয় রাজনৈতিক ব্যক্তি ও সাংবাদিক জড়িত ছিলেন। তাদের মধ্যে উপজেলা বিএনপির সাবেক নেতা ও সাংবাদিক হারুন আর রশিদ, রিয়াসাত আলী, তরিকুল ইসলাম, এনসিপির সাবেক নেতা রউফ, জামায়াতের কয়রা ইউনিয়ন যুব বিভাগের সভাপতি জাহিদুর রহমান এবং স্থানীয় এমপির এপিএস আবু উবাইদা ছাড়াও আরও কয়েকজন ছিলেন বলে জানা গেছে।

 

কয়রা সাংবাদিক ফোরামের সভাপতি তারিক লিটু বলেন, “কয়রায় ভুয়া চিকিৎসক ও অননুমোদিত চিকিৎসা কার্যক্রম নিয়ে আমরা একাধিক প্রতিবেদন প্রকাশ করেছি। এসব প্রতিবেদন প্রকাশের কারণে সংশ্লিষ্ট ভুয়া পল্লী চিকিৎসকদের একটি পক্ষ ক্ষুব্ধ হয়ে সাংবাদিক ফোরামের বিরুদ্ধে একজোট হয়েছে। কয়েকজন ব্যক্তিকে দুই লাখ টাকার বিনিময়ে ব্যবহার করে এ হামলা চালানো হয়েছে বলে আমরা জানতে পেরেছি। হামলায় জড়িতদের পেছনে প্রায় দুই লাখ টাকা লেনদেনের অভিযোগও আমাদের কাছে এসেছে।”

 

তিনি আরও বলেন, “সাংবাদিকরা জনস্বার্থে অনিয়ম ও অসংগতির খবর প্রকাশ করবেন—এটাই স্বাভাবিক। সংবাদ প্রকাশ বন্ধ করতে হামলা, ভয়ভীতি বা অর্থের বিনিময়ে লোকজন ব্যবহার করা হলে তা স্বাধীন সাংবাদিকতার জন্য উদ্বেগজনক। আমরা কোনো চাপের কাছে নতি স্বীকার না করে তথ্য-প্রমাণের ভিত্তিতে সংবাদ প্রকাশ করে যাব।”

 

ফোরাম সূত্রে জানা যায়, হামলার আশঙ্কায় ঘটনার দুই দিন আগে কয়রা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। জিডিতে সম্ভাব্য হামলার আশঙ্কার কথা জানিয়ে কার্যালয়ের নিরাপত্তায় পুলিশের সহযোগিতা চাওয়া হয়। ফোরামের অভিযোগ, জিডি করার পরও হামলা ঠেকাতে পুলিশের পক্ষ থেকে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

 

ফোরামের নেতৃবৃন্দ জানান, হামলার সময়ও পুলিশকে একাধিকবার ফোন করে সহযোগিতা চাওয়া হয়। তবে অভিযোগ, তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে এসে কার্যকর ব্যবস্থা নেয়নি। পরে হামলাকারীরা সংগঠনের বিলবোর্ড ও কার্যালয়ে আগুন দেয়।

 

সম্প্রতি কয়রা উপজেলায় ভুয়া চিকিৎসক ও অননুমোদিত চিকিৎসা কার্যক্রম নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশের পর থেকেই একটি পক্ষ সংবাদ প্রকাশ বন্ধে চাপ সৃষ্টি করে আসছিল। এরই ধারাবাহিকতায় কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে তাদের দাবি।এ ঘটনায় সাংবাদিকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ফোরামের নেতৃবৃন্দ ঘটনার সুষ্ঠু তদন্ত, হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

 

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল আলম বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। হামলার বিষয়টি অনুসন্ধান করা হবে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৌড়ে মোবাইল ছিনতাইকারী ধরলেন আনসার সদস্য!

১

মিথ্যা মামলায় ফাঁসানো ও পুলিশি হয়রানির অভিযোগ

২

আনুলিয়ায় চাঁদাবাজী, হত্যার হুমকি, মাছ লুট ও জবর দখল চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

৩

ঠাকুরগাঁও সহ ৫৬ জেলার ৭৭টি উপজেলায় একযোগে কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

৪

নদীর লবণ পানি ওঠানামায় ক্ষতির অভিযোগ, অবৈধ পাইপ অপসারণের দাবি এলাকাবাসীর

৫

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নয়নের ছোঁয়া, নতুন করে আশার আলো দেখছেন উপকূলবাসী

৬

রাজশাহীতে দেশি বিদেশি সাইটের অনলাইন জুয়ার এজেন্ট গ্রেপ্তার

৭

সলুয়া ল্যান্ডফিলে বর্জ্য রিসাইক্লিং প্লান্টের পরীক্ষামূলক কার্যক্রম পরিদর্শন করেন কেসিসি প্রশাসক

৮

তালার জালালপুরে জেলে সমাবেশ অনুষ্ঠিত

৯

তালায় রাস্তার জায়গায় পড়েছে মেহগনি গাছ, সরেজমিনে মাপজোক

১০

দুই লাখ টাকার বিনিময়ে কয়রা সাংবাদিক ফোরামের অফিসে হামলা

১১

তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের  দাবিতে মানববন্ধন

১২

মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে দূর্বাডাঙ্গায় পুলিশের কঠোর বার্তা 

১৩

আশাশুনিতে প্রান্তিক কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ

১৪

আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

১৫

আশাশুনিতে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পিটিয়ে জখম,গ্রেফতার-২

১৬

প্রতাপনগরে আশাশুনি উপজেলার সমস্যা চিহ্নিত করণ শীর্ষক মতবিনিময় সভা 

১৭

আশাশুনির ফকরাবাদে রাস্তার পাশে বৃহৎ আকৃতির মরা গাছ।।জীবনের ঝুঁকিনিয়ে পথচারীদপর চলাচলে 

১৮

শ্যামনগরে জাতীয় কন্যা শিশু দিবসে র‌্যালি ও আলোচনা সভা

১৯

একযোগে কাজ করলে ডেঙ্গু সংকট মোকাবিলা সহজ: কেসিসি প্রশাসক

২০