dailysatkhiradigantadsdtv
১৪ অক্টোবর ২০২৬, ৫:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আশাশুনির ১০৬ দুর্গাপূজা মন্দিরে ৬৩ টন ৬০০ কেজি চাউলের ডিও প্রদান করেন এমপি রবিউল বাশার

এস,এম মোস্তাফিজুর রহমান

আসন্ন শারদীয় দুর্গা পূজা উপলক্ষ্যে আশাশুনি উপজেলার বিভিন্ন পূজা মন্দিরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রদত্ত অনুদানের চাউলের ডিও প্রদান করা হয়েছে।

 

বুধবার (১৪ অক্টোবর) বিকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় মিলনায়তনে ডিও প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মন্দির কমিটির সভাপতি/সেক্রেটারীদের হাতে ডিও তুলে দেন সাতক্ষীরা-৩ আসন (আশাশুনি-কালিগঞ্জ) এর এমপি হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,আমাদের সম্পর্কে একটি খারাপ ধারনা আপনাদের মাঝে প্রচার করা হয়ে থাকে। যা সম্পুর্ণ অমুলক। পৃথিবীতে পুরুষ ও নারী থেকে সৃষ্ট সকলে আমরা মানবিক ভাই। ধর্ম যার তার কাছে। সবাই স্ব স্ব ধর্ম পালন করে থাকি। ধর্ম যার যার দেশ ও রাষ্ট্র সবার। যার ধর্ম সেই পালন করবে। রাষ্ট্রকে উন্নত করার জন্য সর্বাত্মক সহযোগিতা প্রত্যেকের থাকতে হবে। শান্তি শৃংখলা রক্ষায় আমরা সবাই চেষ্টা করবো। উল্লেখ্য, এমপি রবিউল বাশারের মাধ্যমে ইতিমধ্যে উপজেলার বিভিন্ন মন্দির ও শ্মশানে ৫২ লক্ষ টাকা সহায়তা প্রদান করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডুর সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদুর রহমান,উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার,নায়েবে আমীর মাওঃ নুরুল আফছার মুর্তজা,উপজেলা জামায়াতের অফিস সেক্রেটারি মাওঃ রুহুল কুদ্দুস,পূজা উদযাপন পরিষদের সভাপতি নীলকণ্ঠ সোম,প্রেস ক্লাবের সভাপতি এস কে হাসান,পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি তুষার কান্তি বোস (পিংকাই),প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান,পুদযাপন পরিষদের সেক্রেটারী রনজিত কুমার বৈদ্য প্রমুখ। সবশেষে প্রধান অতিথি বিভিন্ন পূজা মন্দিরের সভাপতি/সেক্রেটারীদের হাতে বরাদ্দ অনুদানের ডিও তুলে দেন।

একই স্থানে ইউএনও শ্যামানন্দ কুন্ডুর সভাপতিত্বে ও পিআইও আমিরুল ইসলামের সঞ্চালনায় অপর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন,সাবেক এমপি আলহাজ্ব কাজী আলাউদ্দীন। অনুষ্ঠানে উপরোক্তদের কয়েকজন এবং উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগসহ বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। প্রধান অতিথি দুটি ডিও মন্দির কমিটির সভাপতিদের হাতে তুলে দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রায় ৫৭ পূজামণ্ডপে আর্থিক সহায়তা ও চাল বিতরণ সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহ্বান এমপির

১

পাইকগাছায় মাদক, জুয়া ও নাশকতাসহ বিভিন্ন  অপরাধের অভিযোগে আটক ১৭

২

সাতক্ষীরায় জমি বিরোধের জেরে কাকিকে কুপিয়ে হত্যা, গুরুতর আহত ছেলে; অভিযুক্ত আটক

৩

কেশবপুরে দুর্গাপূজার নিরাপত্তায় কঠোর নির্দেশনা আনসার-ভিডিপি কর্মকর্তা মিয়াজান আলীর

৪

খুলনার দিঘলিয়ায় ৬১ টি মন্দি‌রে দুর্গাপূজা 

৫

তালায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্যদের বিশেষ ব্রিফিং ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

৬

আশাশুনিতে পুলিশের অভিযানে ভ্যান চোরসহ গ্রেপ্তার-৩ 

৭

পাইকগাছায় ১৫১টি পূজামণ্ডপে আর্থিক সহায়তা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বিএনপির নেতাকর্মীরা কাজ করছে: ফাহমিদা হক

৮

রাণীশংকৈলে ইএসডিও’র উদ্যোগে ‘এসওডি’ সংবেদনশীল বিষয়ক সভা অনুষ্ঠিত

৯

ঘর হারিয়ে খাদ্য অধিকারও হারাচ্ছে সাতক্ষীরার বাস্তুচ্যুত মানুষ খানি-র গবেষণা

১০

আশাশুনির ১০৬ দুর্গাপূজা মন্দিরে ৬৩ টন ৬০০ কেজি চাউলের ডিও প্রদান করেন এমপি রবিউল বাশার

১১

স্টার্ট ফান্ড বাংলাদেশের সহযোগিতায় শ্যামনগরে শিখন বিনিময় কর্মশালা অনুষ্ঠিত 

১২

ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় জুয়েলার্স ব্যবসায়ী নিহত, ঘাতক বাস পলাতক

১৩

আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

১৪

পাইকগাছায় এলপিজি গ্যাসের তীব্র সংকট,  বাড়তি দামে কিনতে বাধ্য হচ্ছেন ভোক্তারা

১৫

পাইকগাছায় স্থানীয় সরকার কাঠামোতে সিএসওর  ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

১৬

শ্যামনগরে জমি বিরোধে হামলায় নিহত-১

১৭

রাণীশংকৈলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত সচেতনতা বৃদ্ধি ও আগাম প্রস্তুতির আহ্বান, অনুষ্ঠিত হলো দুর্যোগ মোকাবিলার মহড়া

১৮

আটুলিয়ায় শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৯

গোদাগাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালিত

২০