dailysatkhiradigantadsdtv
১৫ অক্টোবর ২০২৬, ৭:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেশবপুরে দুর্গাপূজার নিরাপত্তায় কঠোর নির্দেশনা আনসার-ভিডিপি কর্মকর্তা মিয়াজান আলীর

কেশবপুর (যশোর) প্রতিনিধি

 

যশোরের কেশবপুরে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে আনসার সদস্যদের সতর্ক ও দায়িত্বশীলভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দিয়েছেন উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মিয়াজান আলী। একই সঙ্গে দায়িত্বে অবহেলা না করা এবং জরুরি প্রয়োজনে দ্রুত যোগাযোগের জন্য মোবাইল ফোন সার্বক্ষণিক চালু রাখার নির্দেশ দেন তিনি।

 

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) কেশবপুর পাবলিক ময়দানে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভা ও ব্রিফিংয়ে এসব নির্দেশনা দেওয়া হয়।

 

ব্রিফিংয়ে মিয়াজান আলী বলেন, দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা করা যাবে না। পূজামণ্ডপে নিয়োজিত আনসার সদস্যদের সার্বক্ষণিক সতর্ক ও সজাগ থাকতে হবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদ্‌যাপন নিশ্চিত করতে প্রত্যেক সদস্যকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।

 

তিনি আরও বলেন, জরুরি পরিস্থিতিতে দ্রুত যোগাযোগ নিশ্চিত করতে দায়িত্বে থাকা সব আনসার সদস্যকে মোবাইল ফোন চালু রাখতে হবে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার পাশাপাশি দায়িত্ব পালনে সর্বোচ্চ সতর্কতা, সচেতনতা ও পেশাদারত্ব বজায় রাখতে হবে।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান হাফিজসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

 

উল্লেখ্য, শুক্রবার (১৬ অক্টোবর) থেকে শারদীয় দুর্গাপূজা শুরু হওয়ার কথা রয়েছে। পূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় উৎসব উদ্‌যাপনের লক্ষ্যে সংশ্লিষ্টদের সতর্ক ও দায়িত্বশীল থাকার ওপর গুরুত্বারোপ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড়দল আফতাব উদ্দীন কলেজিয়েট স্কুলে কমিটি নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রি শুরু

১

তালায় আরআরএমপি প্রকল্পে লটারির মাধ্যমে ২০ নারী কর্মী নিয়োগ

২

রাণীশংকৈলে উপজেলা নির্বাহী অফিসারকে আর. ডি. থিয়েটারের ‘মাদক কারবারি’ নাটকের বই উপহার

৩

কয়রায় ৫৭ পূজামণ্ডপে আর্থিক সহায়তা ও চাল বিতরণ সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহ্বান এমপির

৪

পাইকগাছায় মাদক, জুয়া ও নাশকতাসহ বিভিন্ন  অপরাধের অভিযোগে আটক ১৭

৫

সাতক্ষীরায় জমি বিরোধের জেরে কাকিকে কুপিয়ে হত্যা, গুরুতর আহত ছেলে; অভিযুক্ত আটক

৬

কেশবপুরে দুর্গাপূজার নিরাপত্তায় কঠোর নির্দেশনা আনসার-ভিডিপি কর্মকর্তা মিয়াজান আলীর

৭

খুলনার দিঘলিয়ায় ৬১ টি মন্দি‌রে দুর্গাপূজা 

৮

তালায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্যদের বিশেষ ব্রিফিং ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

৯

আশাশুনিতে পুলিশের অভিযানে ভ্যান চোরসহ গ্রেপ্তার-৩ 

১০

পাইকগাছায় ১৫১টি পূজামণ্ডপে আর্থিক সহায়তা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বিএনপির নেতাকর্মীরা কাজ করছে: ফাহমিদা হক

১১

রাণীশংকৈলে ইএসডিও’র উদ্যোগে ‘এসওডি’ সংবেদনশীল বিষয়ক সভা অনুষ্ঠিত

১২

ঘর হারিয়ে খাদ্য অধিকারও হারাচ্ছে সাতক্ষীরার বাস্তুচ্যুত মানুষ খানি-র গবেষণা

১৩

আশাশুনির ১০৬ দুর্গাপূজা মন্দিরে ৬৩ টন ৬০০ কেজি চাউলের ডিও প্রদান করেন এমপি রবিউল বাশার

১৪

স্টার্ট ফান্ড বাংলাদেশের সহযোগিতায় শ্যামনগরে শিখন বিনিময় কর্মশালা অনুষ্ঠিত 

১৫

ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় জুয়েলার্স ব্যবসায়ী নিহত, ঘাতক বাস পলাতক

১৬

আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

১৭

পাইকগাছায় এলপিজি গ্যাসের তীব্র সংকট,  বাড়তি দামে কিনতে বাধ্য হচ্ছেন ভোক্তারা

১৮

পাইকগাছায় স্থানীয় সরকার কাঠামোতে সিএসওর  ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

১৯

শ্যামনগরে জমি বিরোধে হামলায় নিহত-১

২০