dailysatkhiradigantadsdtv
৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শ্যামনগরে তিনবার ভেঙে একাকার চকবার-গাইনবাড়ী সড়ক চরম দুর্ভোগে এলাকাবাসী

গাবুরা প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে চকবার থেকে গাইনবাড়ী যাওয়ার একমাত্র সংযোগ সড়কটি বারবার ভেঙে চরম জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। ভারি বর্ষণের চাপে রাস্তাটি বর্তমানে পার্শ্ববর্তী ঘের ও খালের সঙ্গে প্রায় একাকার হয়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবছরই বর্ষা মৌসুমে রাস্তাটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে চলতি বছর পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে। ইতোমধ্যে মাত্র কয়েকদিনের ব্যবধানে এই রাস্তাটি তিনবার ভেঙে যাওয়ার ঘটনা ঘটেছে। ফলে সাধারণ মানুষের দৈনন্দিন চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বিশেষ করে কোমলমতি শিক্ষার্থী, বয়স্ক মানুষ, নারী এবং জরুরি প্রয়োজনে যাতায়াতকারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে সবচেয়ে বেশি।

এলাকাবাসীর অভিযোগ, প্রতিবছর বর্ষার পর দায়সারা গোছের সাময়িক মেরামত করা হলেও কোনো টেকসই সমাধান করা হয় না। যে কারণে সামান্য বৃষ্টি বা পানির চাপে বারবার একই চিত্র ফিরে আসে। এই পরিস্থিতিতে যাতায়াতের বিকল্প ব্যবস্থা না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন স্থানীয়রা।

জরুরি ভিত্তিতে কেবল জোড়াতালি দিয়ে সংস্কার নয়, বরং স্থায়ীভাবে রাস্তাটি উঁচুকরণ ও সুরক্ষার জন্য প্রয়োজনীয় প্রকল্প গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

দ্রুত সরেজমিন পরিদর্শন করে চকবার–গাইনবাড়ী সড়কটি টেকসইভাবে সংস্কার এবং জনগণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসন ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈল নির্মাণ শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন, সভাপতি পদে হাফিজুল ও সাধারণ সম্পাদক পদে কামাল বিজয়ী

সাতক্ষীরায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন

ঠাকুরগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজনে ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি পালিত

তালায় বিভিন্ন পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করলেন ড. হোসেন জিল্লুর রহমান

কেশবপুরে ‘বেলকাটি তারুণ্য ক্লাবের’ আত্মপ্রকাশ: নজরুল সভাপতি, রনি সম্পাদক

সাফল্যের স্বীকৃতি পেল শ্যামনগরের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে মেদা কালীবাড়ীতে বিপুলসংখ্যক ভক্তের সমাগম

ফরিদপুরে সারের সংকট নেই, কৃষকের চাহিদা পূরণে তৎপর কৃষি বিভাগ

শ্যামনগরে তিনবার ভেঙে একাকার চকবার-গাইনবাড়ী সড়ক চরম দুর্ভোগে এলাকাবাসী

মাদারীপুরে আসামি বহনকারী পুলিশের পিকআপ ভ্যান উল্টে নিহত ১ জন

১০

কপিলমুনিতে কবরস্থানের জায়গা দখল করে দোকান  নির্মাণের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন

১১

সাতক্ষীরার সাবেক পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি লাভ করেছেন

১২

কালিয়াকৈরে শিয়ালের কামড়ে নারী- শিশুসহ আহত ২০ 

১৩

শ্যামনগরে পানিবন্দি পাঁচ শতাধিক পরিবার সড়ক ও শিক্ষাপ্রতিষ্ঠানের পর এবার কবরস্থানও পানির নিচে

১৪

আশাশুনিতে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপ্তি।।পুরস্কার পেলেন বিজয়ী শিক্ষার্থীরা

১৫

শ্যামনগরে থানার সামনের অবৈধ স্থাপনা গুঁড়িয়ে জেলা পরিষদের জমি উদ্ধার

১৬

কেশবপুরে প্লাস্টিকের চাপে কমছে ঐতিহ্যবাহী মৃৎশিল্পের চাহিদা, টিকে থাকার লড়াইয়ে কুমাররা

১৭

শ্যামনগরে লাইসেন্স ও ছাড়পত্রহীন হাসপাতালের রমরমা বাণিজ্য স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

১৮

রাণীশংকৈলে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় কাবাডিতে উপজেলা সেরা নিয়ানপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়

১৯

রাণীশংকৈলে নির্মাণ শ্রমিক ইউনিয়ন নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী মুক্তারুল ইসলামের ফুটবল মার্কায় ভোট প্রার্থনা  

২০