মৌলভীবাজার প্রতিনিধি:
৯ জুলাই ২০২৫, ৩:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আওয়ামীপন্থী সাংবাদিক কর্তৃক ছাত্রজনতার আন্দোলনকে মব আখ্যা দেয়ায় সংবাদ সম্মেলন

স্বেচ্ছাসেবক লীগের নেতা ও মৌলভীবাজারের শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত আনিসুল ইসলাম চৌধুরী তুষারের জামিন বাতিল এবং প্রেসক্লাব থেকে আওয়ামীপন্থী সাংবাদিকদের অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

মঙ্গলবার (৯ জুলাই) বিকেলে মৌলভীবাজারের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের জেলা প্রতিনিধি শামায়েল রহমান। তিনি জানান, গত ৭ জুলাই জামিনে মুক্তি পেয়েছে সন্ত্রাসী তুষার, যে ৩৬ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবর্ষণের ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত ছিল।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “তুষারের জামিনের প্রতিবাদে কোনো গণমাধ্যম সাড়া দেয়নি। বরং আওয়ামী লীগের সুবিধাভোগী ও দোসর সাংবাদিকরা এই খবর চেপে রেখে আন্দোলনকারীদের হেয় প্রতিপন্ন করতে অপপ্রচারে লিপ্ত হয়েছে।”

প্রতিবাদস্বরূপ আন্দোলনকারীরা মৌলভীবাজার প্রেসক্লাবে প্রতীকী তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করে এবং তালার চাবি জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করে স্মারকলিপি প্রদান করে। স্মারকলিপিতে পক্ষপাতদুষ্ট সাংবাদিক সরওয়ার আহমদ, বকসি ইকবাল আহমদসহ আওয়ামী লীগ ঘনিষ্ঠ ব্যক্তিদের প্রেসক্লাব থেকে অপসারণ এবং পেশাদার সাংবাদিকতার পরিবেশ তৈরির দাবি জানানো হয়।

আন্দোলনকারীরা অভিযোগ করেন, পুলিশ সুপারের আশ্বাসে আন্দোলন সাময়িকভাবে স্থগিত করা হলেও পরবর্তীতে কিছু আওয়ামীপন্থী সাংবাদিক ও অ্যাডভোকেট নিয়ামুল হকের নেতৃত্বে প্রেসক্লাবের তালা ভেঙে সেটি পুনর্দখল করা হয়েছে। নিয়ামুল হক ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে ‘মামলা বাণিজ্য’ এবং আওয়ামীপন্থী প্রভাব খাটিয়ে প্রেসক্লাবকে দলীয়করণের অভিযোগ তোলেন বক্তারা।

সংগঠনের নেতারা জানান, এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আইনি লড়াইয়ের প্রস্তুতি চলছে। দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নিলে আন্দোলন আরও জোরদার করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন তানজিয়া শিশির, জাবেদ রহমান, আরিফুল ইসলাম রাব্বি, শাহ মিছবাহ ও রুহুল আমিন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি নেতা সদর উদ্দীনের শুভেচ্ছা।

গতিশীল ক্রীড়াঙ্গন গড়তে পাইকগাছায় ৭ সদস্যের নতুন অ্যাডহক কমিটি গঠন

কোন রকম টেন্ডার বিজ্ঞপ্তি ছাড়াই কেশবপুর সাগরদাঁড়ী এমএম ইনস্টিটিউশনের জালানার গ্রিলসহ বিভিন্ন মালামাল বিক্রির অভিযোগ ৭৪টি দোকানের জামানত দ্বিগুন দিতেচাপ

প্রকৃতির ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই: বয়রা পিডব্লিউডি স্কুলে চারা বিতরণকালে কেসিসি প্রশাসক

সাংসদ লবি ও তার স্ত্রীর সুস্থতা কামনায় ডুমুরিয়ায় দোয়া মাহফিল

কালিয়াকৈরে দৃস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে আর্থিক অনুদান প্রদান 

কেশবপুর অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সোসাইটির অসকস বাংলাদেশ নবাগত উপজেলা নির্বাহী অফিসারের সাথে মতবিনিময় এবং সৌজন্য সাক্ষাৎ 

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তালা সদর ইউনিয়নে বৃক্ষরোপণ

ঈদে মিলাদুন্নবী(সাঃ) উদযাপন উপলক্ষে শ্যামনগরে র‍্যালি ও দোয় অনুষ্ঠিত 

কাহারোলে পরিবেশ সুরক্ষায় ২ হাজার ৭০০ গাছ বিতরণ

১০

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা

১১

দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক

১২

ডুমুরিয়ায় আইনশৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স নীতি ও যৌথ প্রচেষ্টার বিকল্প নেই ইউএও সবিতা সরকার

১৩

চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা

১৪

কালকিনিতে আইন-শৃঙ্খলা কমিটির সভায় গ্রাম আদালত নিয়ে আলোচনা 

১৫

কলারোয়ায় দলুইপুর বাওড় সংলগ্ন মিরডাঙ্গা গ্রামের বেহাল রাস্তা, চরম ভোগান্তিতে এলাকাবাসী

১৬

৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

১৭

মজিদপুরে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

১৮

উপজেলা প্রেসক্লাব রাণীশংকৈলের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

১৯

মহানবীর (স.) প্রদর্শিত আদর্শই মানবজাতির জন্য কল্যাণ বয়ে আনতে পারে নজরুল ইসলাম মঞ্জু

২০